বাংলাদেশে একটি নতুন দলের আত্মপ্রকাশ হল। জাতীয় নাগরিক কমিটি অথবা এনসিপি। সেই দলের মাথায় বসান হয়েছে নাহিদ ইসলামকে। যে নাহিদ ইসলাম বাংলাদেশের অন্তবর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা পদে ছিলেন। এদিকে সেই পদের বিকল্প হিসাবে কমে বসিয়েছেন মোহাম্মদ ইউনুস, জানেন?
নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসাবে নাম ঘোসনা করা হয়েছে নাহিদ ইসলামের। দলটির সদস্যসচিব পদে রয়েছেন আখতার হোসেন। তার আগেই নাহিদ ইসলাম অন্তবর্তী সরকারের তথ্য ও সম্প্রচার পদ থেকে পদত্যাগ করেছেন। যা নিয়ে শুরু হয়েছিল তুমুল আলোচনা। যদিও নাহিদ ইসলাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, নতুন দল গঠনের জন্য তিনি পদত্যাগ করলেন।
এদিকে নাহিদ ইসলামের জায়গায় বসানো হচ্ছে মাহফুজ আলম। যে কট্টর ভারত বিরোধী বলে পরিচিত। এই মাহফুজ আলমই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অখণ্ড বাংলার একটি মানচিত্র। ভারতের কিছু অংশ বাংলাদেশের দাবি করেছিলেন তিনি। যদিও তার পোস্ট ঘিরে সমালোচনা শুরু হলে, সেই পোস্ট তিনি ডিলিট করে দেন।
আহ্বায়ক হিসাবে নাহিদের সঙ্গে যুগ্ম হিসাবে সামান্থা শারমিন। নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিতে হবে। তার দাবিকে মান্যতা দিয়ে সামান্থা কে যুগ্ম পদে বসানো হয়েছে। দলের সচিব আখতার হোসেন। প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পটওয়ারি, মুখ্য সংঘটক হিসাবে সর্জিস আলম।তার সঙ্গে থাকছেন হাসনাত আব্দুল্লাহ। দক্ষিণ অঞ্চল দেখবেন হাসনাত এবং উত্তরাঞ্চল দেখবেন সার্জিস।
তবে উপদেষ্টা মন্ডলীতে নাহিদের জায়গায় আনা হচ্ছে মাহফুজ আলমকে। কে এই মাহফুজ আলম জানেন? শোনা যায়, একসময় বাংলাদেশের নিষিদ্ধ হিজবুত তাহেরীর নেতা। অর্থাৎ অত্যন্ত ভয়ংকর জায়গায় যাচ্ছে বাংলাদেশের সরকার। আর তার ফল উঠতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে। অনেকে বলছেন, বাংলাদেশে নতুন চেয়ে দল আত্মপ্রকাশ হলো, এটি পুরোটাই মোহম্মদ ইউনূসের চাল। তার মদতেই এই দল গঠন হয়েছে। শুধু তাই নয়, এরাই দেশ চালনা করবে।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ সংকটের মধ্যে ছিল। কিন্তু এরপর আরো সংকর দেখা যাবে দেশের অন্দরে। এখনো যদি তারা সচেতন না হয়, তবে ফল বকতে হবে আগামী দিনে।












Discussion about this post