বাংলাদেশের সংস্কারের নামে শুধুই চলছে তান্ডব। বর্তমান সরকারের তরফ থেকে যদি সংস্কারের বিষয়টি উল্লেখ করা হয় বা এই সংস্কারের দায়িত্বে যারা রয়েছেন সেই সমস্ত আধিকারিককে জনসাধারণ দেখতে পান তখন তাদের নিয়ে প্রহসন করা শুরু করেছে। যারা বাংলাদেশের প্রকৃতি এবং মনোভাব বোঝেন তারা জানেন যে এই দেশটি বহু পুরনো মন মানসিকতা বহন করে। তাদের চেতনায় কোনরকম পরিবর্তন আনা সম্ভব নয়।
এখন যেমন শেখ হাসিনা খালেদা জিয়া এবং মোহাম্মদ ইউনুসের জামানা চলছে, তেমনই এর আগে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে সমস্ত পূর্ব প্রজন্মরা ছিলেন তারা প্রত্যেকেই চেষ্টা করেছিলেন এই মন মানসিকতাকে বদলানোর বা উন্নতি করার। কিন্তু তারা প্রতি মুহূর্তেই ব্যর্থ হয়েছেন এবং এই ব্যর্থতা খুবই বেদনাদায়ক ছিল প্রত্যেকটি রাষ্ট্রনেতার জন্য। কারণ সাধারণ মানুষ এই পুরনো মানসিকতাকে তারা বাংলাদেশের ঐতিহ্য হিসাবে মনে করেন।
একই ভাবে ১/১১ সরকার যেমন সংস্কার করার চেষ্টা করেছিলেন তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিলেন ওই মানসিকতার অবসান ঘটানোর জন্য। শেষমেষ সে দেশের যে চিন্তা চেতনা বোধ বুদ্ধি, কৃষ্টি ঐতিহ্য এবং ধর্মবোধ অর্থাৎ এখানের মানুষ যেমন মসজিদে যাবেন তেমন তার পাশাপাশি কীর্তনও শুনবেন, আবার দুর্গাপূজাতে ও এক কথায় বারো মাসে তেরো পার্বণে শামিল হবে এই মানসিকতা নিয়ে একটি ঐক্য তৈরি করে ফেলেছেন, আর এখানে যতই বিবেক তৈরি করার চেষ্টা করা হোক না কেন সেই বিভেদ সম্ভব নয় বাংলাদেশে। পাকিস্তানের সম্ভব তবে বাংলাদেশে কেউ কখনও এই বিভেদ তৈরি করেনি। বহু সুফি সাধক তারা চেষ্টা করেছেন কিন্তু প্রত্যেকেই ব্যর্থ হয়েছেন।












Discussion about this post