• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূসকে বাঁচাতেই  রাষ্ট্রপতির গ্রেফতারের দাবিতে রাজপথে এনসিপি

ইউনূসকে বাঁচাতেই রাষ্ট্রপতির গ্রেফতারের দাবিতে রাজপথে এনসিপি

administrator by administrator
5 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
29
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

একটি সাক্ষাৎকার। আর সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে পদ্মাপার তুলকালাম। সাক্ষাৎকার দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকাকে। সেই সাক্ষাৎকারের তিনি বলেছেন, গত দেড় বছরে তাঁকে উপড়ে ফেলার নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কোনও পরিস্থিতিতেই তিনি ভেঙে পড়েননি। তাঁর কথায়, “আমার রক্ত ঝড়ে যাবে বঙ্গভবনে। রক্ত ঝড়ে ঝড়ুক। আরেক ইতিহাসে আমি যোগ হব।  কিন্তু আমি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব – এই সিদ্ধান্তে অবিচল ছিলাম।” ২০২৪-য়ের রাতকে তিনি বিভীষিকাময় রাত বলে অভিহীত করেন। সাক্ষাৎকারে তিনি বলেন, “ওই রাতটা আমার জন্য ছিল বিভীষিকাময়। এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভার দিয়ে ওই পেছনে, ওদিকে খালি ঠেলাগাড়ি, ভ্যান, কাভার্ড ভ্যান দিয়ে ছিন্নমূল লোকজন আসে। গণভবনের মতো বঙ্গভবনও লুঠ করতে চেয়েছিল। আমরা তো ঘরেই ছিলাম। আমাদের তো আর কিছু নেই। এখান থেকে তো আমি পালাব না, তাই না। সেই অবস্থা যদি হতো তখন একটা কথা ছিল। তিনস্তরের নিরাপত্তা দিয়ে কভার করা হয়েছে। সেনাবাহিনী খুব দৃঢ়তার সঙ্গে, আবার এপিসি দিয়ে ঠেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ”

ADVERTISEMENT

পত্রিকার তরফে জানতে চাওয়া হয় সেই দুঃসময়ে কেউ তার পাশে ছিল কি না? জবাবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু বলেন, “আমি নির্দিধায় বলতে পারি, ওই কঠিন সময়েও বিএনপি শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনো সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে কৌতুহল জমা ছিল। কিন্তু পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কার্ডিয়াল ! আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। ”

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কোনও কোনও প্রান্ত থেকে তাঁর গ্রেফতারের দাবি উঠেছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দাবি, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে অভিসংশন করে গ্রেফতার করতে হবে। তাঁর মতে, নানা অপরাধে তিনি অভিযুক্ত। ফলে, এখন সময় এসেছে তাঁর অভিশংসন করে তাঁকে সরিয়ে দেওয়া। দ্বিতীয় তাঁর বিরুদ্ধে মামলা করে তাঁকে দ্রুত সময়ের মধ্যে করা। এটা আমরা মনে করি এই নতুন সরকারের অন্যতম দায়িত্ব। গত বুধবার ২৫ ফেব্রুয়ারি রাজধানীর বনানী সামরকি কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, “জুলাই গণহত্যার সময় কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করেননি। তিনি নীরব ছিলেন। তাঁর ভূমিকা ছিল নিষ্ক্রীয়। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে কিন্তু কোটা সংস্কারের দাবিতে আমরা রাষ্ট্রপতিভবন পর্যন্ত গিয়েছিলাম। তাঁর নীরব ভূমিকার কারণে এই গণহত্যা সংঘটিত হয়েছে। ফলে, গণহত্যার দায়ে তিনি অভিযুক্ত। ” নাহিদ আরও বলেন, “রাষ্ট্রপতির অভিশংসনের জন্য পদক্ষেপ নিতে সংসদে সরকারিদল, বিরোধীদল – সবাই মিলে কাজ করবে। কারণ, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য রয়েছে।”

রাষ্ট্রপতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন জামায়াতে আমির শফিকুর রহমানও। তিনি বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে পদের গোপনীয়তা ভঙ্গ করেছন। মেটিকুলাস ডিজাইনে তাকে উপড়ে ফেলার যে চেষ্টা হয়েছে, সেটা ফাঁস করে দেওয়া কি পদের গোপনীয়তা ভঙ্গ করা ? জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, “রাষ্ট্রপতি পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। ওই পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতিটি পদক্ষেপ রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে সম্পৃক্ত। রাষ্ট্রপতি সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসমক্ষে প্রকাশ করে শপথভঙ্গ করছেন। আমানত রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন।” তিনি আরও বলেন,   সংবিধান, রাষ্ট্রীয় শপথ ও সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নে তিনি জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলেছেন। রাষ্ট্রপতি পদে থেকে এমন বক্তব্য দেওয়া রাষ্ট্রের ভাবমূর্তি সঙ্গে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: Yunus President NCP
Previous Post

এবার লড়াইয়ের ময়দানে নেত্রী হাসিনা! কর্মীদের দিলেন বিরাট নির্দেশ

Next Post

তারেকের হাত ধরেই দেশে ফেরার কৌশলে হাসিনা?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
33
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
তারেকের হাত ধরেই  দেশে ফেরার কৌশলে হাসিনা?

তারেকের হাত ধরেই দেশে ফেরার কৌশলে হাসিনা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি