• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
“মীরজাফররা একবারই সফল হন” বাংলাদেশে ইউনূসবিরোধী জনমত সংগঠিত হচ্ছে!

“মীরজাফররা একবারই সফল হন” বাংলাদেশে ইউনূসবিরোধী জনমত সংগঠিত হচ্ছে!

administrator by administrator
12 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
18
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের বুদ্ধিজীবী মহলেও এবার জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থান নিয়ে বিতৃষ্ণা সৃষ্টি হতে শুরু করেছে। যে বুদ্ধিজীবীরা গত বছর জুলাই আন্দোলনে পথে নেমেছিলেন তথাকথিত ছাত্র-জনতার পাশে। তাঁদেরে মধ্যে অন্যতম জেড আই খান পান্না। যিনি একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, তেমনই বাংলাদেশের খ্যাতনামা আইনজীবীদের মধ্যে একজন। সেই বর্ষীয়ান আইনজীবীই এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পরিতাপ করছেন। বাংলাদেশের এক বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেলে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছিলেন জেড আই খান পান্না। সেখানেই তাঁর অনুতাপ, হাসিনা সরকার যেমন ভুল ছিল, তেমনই তাঁর মতো বাংলাদেশের জনগণেরও ভুল হয়েছে। আজ মুহাম্মদ ইউনূসের তুঘলকি কাণ্ডের জেরে কার্যত বিপুল ঋণের বোঝা চেপে গিয়েছে বাংলাদেশের জনগণের মাথায়। কিন্তু বাংলাদেশ চেয়েছিল ঋণের বোঝা কমাতে। পরবর্তী সরকার যেই আসুক না কেন, তাঁকে অনেক লড়াই করতে হবে পরিস্থিতি পাল্টাতে। তবে বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী মনে করেন, “চক্রান্তকারীরা দীর্ঘস্থায়ীভাবে থাকতে পারে না”।

ADVERTISEMENT

বাংলাদেশের গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হল। আর তা মহাধুমধামের সঙ্গে পালন করল অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের বুদ্ধিজীবী মহল বলছেন, এটা করার প্রয়োজন ছিল না। কারণ, বিগত এক বছরে বাংলাদেশের বিশেষ কোনও উন্নতি করতে পারেনি বাংলাদেশ। উল্টে বিদেশী ঋণের জালে হাঁসফাঁস করছে দেশের জনগণ। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মজে আছে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা নিয়ে। তাৎপর্যপূর্ণভাবে

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র পাঠের কয়েক ঘণ্টা আগে বাংলাদেশের সনামধন্য অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক এবং বীর মুক্তিযোদ্ধা তথা বিশিষ্ট আইনজীবী জেড আই খান পান্নার মতো বেশ কয়েকজন বিশিষ্টজন “মঞ্চ ৭১” নামে একটি সংগঠন গড়ে তুলেছেন। আর তাঁরাই অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে, জুলাই ঘোষণা পত্রে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে কোনওভাবে খাটো করার চেষ্টা তাঁরা বরদাস্ত করবেন না। প্রয়োজনে জীবন বাজি রেখে পথে নামবেন। দেশবাসীর প্রতি সংগঠনটি মুক্তিযোদ্ধাদের পক্ষে ৫ দফা দাবিও উপস্থাপন করেছে।
মঞ্চ ‘৭১-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘মহান মুক্তিযুদ্ধ শুধু ভূখণ্ড, পতাকা বা জাতীয় সঙ্গীতের নাম নয়। এটি বাঙালি জাতির আত্মমর্যাদার প্রতীক। হাজার বছরের স্বপ্ন ও আত্মত্যাগের ফসল। অথচ আজ আমরা গভীর বেদনা ও ক্ষোভ নিয়ে দেখছি, সেই ইতিহাস মুছে ফেলার একটি গভীর ষড়যন্ত্র চলছে। অগস্ট অভ্যুত্থানের পর ঘোষিত কথিত ‘জুলাই ঘোষণাপত্র’ এবং বিভিন্ন বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবমাননা ও বিকৃত করার চেষ্টা করা হয়েছে। এই সংগঠনের পাঁচ দফা দাবির অন্যতম হল মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা বাদ দিয়ে তথাকথিত নতুন সংবিধান প্রণয়নের যে চেষ্টা চলছে, তা বাঙালি জাতি কখনও মেনে নেবে না। পাশাপাশি আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষ না নিয়েই তাঁদের বক্তব্য, কোনও রাজনৈতিক দলের ব্যর্থতার দায়ে সকল মুক্তিযোদ্ধাকে দায়ী করা যাবে না। আবার বর্তমান ছাত্রনেতা ও সহযোগী সংগঠনগুলির প্রতিও তাঁদের বার্তা, যারা মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্য দিচ্ছে, ইতিহাস বিকৃত করছে, মুক্তিযোদ্ধাদের হেয় করছে—তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা ও বিচার করতে হবে। বোঝাই যাচ্ছে, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের বর্তমান সংবিধান পরিবর্তনের সামান্য চেষ্টা হলেও ফুঁসে উঠবেন সে দেশের বুদ্ধিজীবী মহলের একটা বড় অংশ। এমনিতেই মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার প্রচেষ্টা, মুক্তিযোদ্ধাদের অপমান করা, বঙ্গবন্ধুকে অপমান করা, ৩২ নম্বর ধানমন্ডি ফেঙে দেওয়া এবং বর্তমান সংবিধানকে কবর দেওয়ার ডাক দেওয়া বাংলাদেশের সাধারণ মানুষ খুব একটা পছ্ন্দ করছে না। এর ওপর মব জাস্টিটের নামে বাংলাদেশে যে ক্রমাগত অরাজকতা সৃষ্টি, ভয় দেখানোর প্রচেষ্টা চলছে, তাতেও তিতিবিরক্ত সাধারণ মানুষ। তাই আজ এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আর হাজার হাজার মানুষ বা পড়ুয়া অংশগ্রহন করছেন না। কেউ কেউ বলছেন, মীরজাফররা একবারই সফল হন, কিন্তু দ্রুতই তাঁদের পতন হয়। এটাই দেওয়াল লিখন।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

তৃণমূলের অকল্যাণ! নবীন-প্রবীন দ্বন্দ্বই কী ফের মাথা চারা দিচ্ছে?

Next Post

ইতিহাসের বিকৃতি করলেন ইউনূস? নির্বাচন নিয়ে রয়ে গেল মস্ত বড় ফাঁক!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইতিহাসের বিকৃতি করলেন ইউনূস? নির্বাচন নিয়ে রয়ে গেল মস্ত বড় ফাঁক!

ইতিহাসের বিকৃতি করলেন ইউনূস? নির্বাচন নিয়ে রয়ে গেল মস্ত বড় ফাঁক!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি