• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আওয়ামী লীগ নিষিদ্ধ! চরম উৎসাহ ইউনূসের চুপ করে থাকবে না ভারত

আওয়ামী লীগ নিষিদ্ধ! চরম উৎসাহ ইউনূসের চুপ করে থাকবে না ভারত

administrator by administrator
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
65
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

এক নাটকীয় ঘটনার মোড় ধরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও দলের নেতাদের বিচার প্রক্রিয়া চলমান থাকা পর্যন্ত সকল রাজনৈতিক কার্যক্রম, অনলাইন উপস্থিতি এবং সাংগঠনিক কার্যকলাপ নিষিদ্ধ করেছে বর্তমান বাংলাদেশ সরকার। তবে কি কারণে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত? যা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা।

ADVERTISEMENT

৯ মে রাতে সরকারের জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়,উপদেষ্টা পরিষদ দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, জুলাই আন্দোলনে নেতা-কর্মীদের এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সাইবার-স্পেস সহ আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

একই বিবৃতিতে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে ‘জুলাই ঘোষণা’ নামে পরিচিত একটি নতুন রাজনৈতিক কাঠামো আগামী ৩০ দিনের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এই অভূতপূর্ব পদক্ষেপটি জনসাধারণ এবং রাজনৈতিক চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে, বিশেষ করে এনসিপি থেকে, যার দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ সন্ধ্যায় একটি আল্টিমেটাম জারি করেছিলেন। হাসনাত দাবি করেন যে অন্তর্বর্তীকালীন সরকার এক ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুক, অন্যথায় গণ-সংগঠনের হুমকি দেওয়া হয়।

এরপরই গত শনিবার তৎপরতার সঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সভাপতিত্বে সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গুলি চূড়ান্ত হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিশ্চিত করেন। দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এর উল্লেখযোগ্য সংশোধনীও অনুমোদন করে, যার ফলে ট্রাইব্যুনাল কেবল নেতা কর্মীদেরই নয়, সমগ্র রাজনৈতিক দল ও সংগঠনের বিরুদ্ধেও মামলা করতে পারবে।
যদিও আনুষ্ঠানিকভাবে “দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার” ব্যবস্থা হিসেবে এটি তৈরি করা হয়েছে, তবুও হাসনাতের চূড়ান্ত শর্তের পর মাত্র কয়েক ঘন্টা পরেই সরকারের দ্রুত প্রতিক্রিয়া, এনসিপি এবং তার ইসলামিক সংগঠন এখন রাষ্ট্রীয় নীতির উপর কতটা প্রভাব বিস্তার করছে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অর্থাৎ ছাত্রদের রাজনৈতিক দলের বিভিন্ন দাবি মেনে নেওয়া এবং সংবিধান বিরোধী বিভিন্ন কার্যকলাপ করা কি প্রধান উপদেষ্টার একতিয়ারের মধ্যে পড়ে? উঠছে সেই প্রশ্ন।

অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ, আদালত কর্তৃক নিষিদ্ধ হলে বা চূড়ান্তভাবে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের এই নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিলে আওয়ামী লীগের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগও থাকবে না।

উল্লেখ্য, গত বছর জুলাই এ ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ দলের অধিকাংশ নেতাই ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। দেশের মধ্যে কারাগারে বন্দী হয়ে আছেন শীর্ষনেতা, সাবেক মন্ত্রী ও এমপি ছাড়া দলটির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়েরও বহু নেতা।
জুলাই আন্দোলনের পর থেকেই আওয়ামী লীগ বিরোধী দলগুলো বিশেষ করে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের একটি অংশ বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বারবার সামনে এনেছে।

তবে সে দেশে প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি আগে এ ধরনের নিষিদ্ধের দাবিকে সরাসরি সমর্থন না করে এ বিষয়ে সরকার, নির্বাচন কমিশন ও জনগণ সিদ্ধান্ত নিতে পারে বলে উল্লেখ করেছে। তবে বর্তমানে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য বলেছেন, বিলম্ব হলেও অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে সন্তুষ্ট বিএনপি।

তবে অন্তর্ভুক্তি সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘সরকারের সিদ্ধান্ত অগ্রাহ্য করেই আওয়ামী লীগ যথোচিতভাবে তার কার্যক্রম পরিচালনা করে যাবে’। একই সাথে সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ‘জনগণ কঠোর জবাব দেবে’ বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ইতিমধ্যে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে পাকিস্তানের পক্ষে গিয়ে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে ভারতের নিশানয়ে পড়েছে বাংলাদেশ। একেবারে সে দেশের বর্তমান সরকারের তরফে এই ধরনের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর ভারত যে চুপ করে বসে থাকবে না তা কারোরই অজানা নয়। দীর্ঘদিনের বন্ধু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের আশ্রযয়েই রয়েছেন। হঠাৎ সেখানে ভারত এবং হাসিনার শক্তি একসঙ্গে কাজ করেছে বাংলাদেশ অন্তর্ভুক্তি সরকারকে চাপে ফেলা হবে সেটা নিয়েও কোন সন্দেহের অবকাশ নেই।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

পাকিস্তানের নিউক্লিয়ার অস্ত্রাগার ভারতের হামলায় বিধ্বস্ত, বোকা বাংলাদেশের উৎসাহের কারণ ভারত হেরেছে!

Next Post

পাক-বাংলাদেশ দখল করে নেওয়ার ডাক তৃণমূলের। দিদিমণির মুসলিম ভাইয়েরা মেনে নেবে?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
পাক-বাংলাদেশ দখল করে নেওয়ার ডাক তৃণমূলের। দিদিমণির মুসলিম ভাইয়েরা মেনে নেবে?

পাক-বাংলাদেশ দখল করে নেওয়ার ডাক তৃণমূলের। দিদিমণির মুসলিম ভাইয়েরা মেনে নেবে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি