• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
শত্রু থেকে বন্ধু! খুলছে আওয়ামী লীগের অফিসের তালা। তারেকের হাতেই হাসিনার ভবিষ্যৎ

শত্রু থেকে বন্ধু! খুলছে আওয়ামী লীগের অফিসের তালা। তারেকের হাতেই হাসিনার ভবিষ্যৎ

administrator by administrator
5 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
42
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

রাজনৈতিক অভিজ্ঞতা তারেকের তেমন নেই। তবে রক্তে মিশে রয়েছে রাজনীতি। বাবা-মা দুইজনেই রাজনীতি করতেন। সেই সূত্রে দম্পতির পুত্রের রক্তের মধ্যে মিশে রয়েছে রাজনীতি। তাই, সামান্য হলেও তারেক জিয়া বুঝতে পেরেছেন যে ২৪-য়ের জুলাইয়ের আন্দোলনের উদ্দেশ্য শুধুমাত্র হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য সংগঠিত হয়নি। জুলাই আন্দোলনের মূল লক্ষ্য বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আদর্শগত একটি পরিবর্তন আনা। তারেক রহমান বুঝতে পারছেন যে হাওয়া ঘুরতে শুরু করেছে। নির্বাচনের দিন থেকেই বিভিন্ন জেলা শহরে আওয়ামী লীগ অফিসের তালা খোলা শুরু হয়েছে। ইউনূস সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে। দলের রাজনৈতিক কার্যক্রমের ওপর জারি করে নিষেধাজ্ঞা। প্রায় দেড় বছর বাদে আওয়ামী লীগের কর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকা তাদের দলীয় কার্যলয় তালা খুলতে শুরু করেছেন। লক্ষ্য করার মতো বিষয় হল, বিএনপির তরফে কিন্তু তাদের কোনওরকম বাধা দেওয়া হচ্ছে না।

ADVERTISEMENT

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। নিউজ বর্তমান সে ভিডিওর সত্যতা যাচাই করেনি। আওয়ামী লীগের দফতরের তালা খোলা নিয়ে বিতর্কে জড়িয়ে গিয়েছে স্থানীয় বিএনপি নেতা আবু দাউদ। তিনি তাঁর অবস্থান ব্যাখ্যা করতে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে আবু দাউদ বলেন, যে ঘরটিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বলে দাবি করা হচ্ছে, তিনি সেটি গুদামঘর হিসেবেই জানতেন। ১৩ তারিখ সকালে গ্রামের বাড়ি থেকে শহরে আসার সময় চাকলাহাট বাজারে ওই ঘরের সামনে লোকজনের জটলা দেখে সেখানে তিনি যান। স্থানীয়দের কাছে তিনি শোনেন জামায়াতে ইসলামীর এক কর্মী ওই গুদামঘর খুলতে দিচ্ছে না। পরে তিনি ওই কর্মীর থেকে চাবি নিয়ে গুদামঘরটি খোলার ব্যবস্থা করেন। পরে চাবি বাজার বণিক সমিতির কাছে জমা রাখা হয়।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

স্থানীয় ওই বিএনপি নেতার কথা অনুযায়ী, “এ সময় আমি ঘরটি গুদামঘর বলেই জানতাম। সেখানে কোনো চেয়ার, টেবিল বা কোনো রাজনৈতিক দলের সাইনবোর্ড ছিল না। ঘটনার সময় আমি লোকজনকে সামলাতে গিয়ে আমার পাশে দাঁড়িয়ে কে কী বক্তব্য দিয়েছেন—তা আমি বুঝে উঠতে পারিনি। পরে শুনেছি সেখানকার ভিডিও আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হয়েছে বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।”

খুলনাতেও আওয়ামী লীগের কার্যলয় খুলে গিয়েছে। গণ আন্দোলনের পর থেকে কার্যালয়টি বন্ধ ছিল। রবিবার সেখানে যান আওয়ামী লীগের একদল নেতা। তাঁরা সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে মুজিবুর ও হাসিনার ছবিতে মালা দেন। দেওয়া হয় জয় বাংলা স্লোগান। সেখানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের এক নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন, এই কর্মসূচির জন্য আলাদা কোনও আয়োজন করা হয়নি। দলীয় দফতরটি দীর্ঘদিনধরে তালা বন্ধ অবস্থায় পড়ে ছিল। তারা বিকেলে সেখানে গিয়ে তালা ভেঙে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। এর জন্য শীর্ষ নেতৃত্বের তরফে কোনও নির্দেশ ছিল না। নিচু তলার কর্মীরাই উদ্যোগ নিয়ে এই পদক্ষেপ করেছে। তাঁর কথায়, “আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ রয়েছে। আমরা ঐক্যবদ্ধ রয়েছি। যে কোনও কর্মসূচির জন্য আমরা তৈরি। শুধু ডাক বা নেতৃত্বের অপেক্ষা।”

বহু জায়গায় বিএনপি নেতা কর্মীাদের উপস্থিতিতে আওয়ামী লীগের বন্ধ থাকা দলীয় কার্যালয় খোলা হয়েছে। ১৮ মাস বন্ধ থাকার পর খোলা হল পটুয়াখালীর দশমিনা উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সোমবার সকাল ৮টা নাগাদ যুবলীগ ও ছাত্রলীগের ১০ থেকে ১২ জন  নেতা-কর্মী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তালা খুলে ভিতরে প্রবেশ করেন। খুলনা, দিনাজপুরের আওয়ামী লীগের বন্ধ থাকা বহু কার্যালয় খোলা হয়েছে। কোনও কোনও জায়গা থেকে আবার তালা খোলার পর আবারও তালা বন্ধ করে দেওয়ার অভিযোগও এসেছে। তবে সেটা সংখ্যায় খুব কম। মোটের ওপর একটা বিষয় পরিষ্কার যে বিদায়ী সরকার যে পথে হেঁটেছিল, তারেকের বিএনপি সরকার সেই পথে হাঁটবে না।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

তারেক রহমানের হাত ধরে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগ

Next Post

হয় প্রধানমন্ত্রী না হয় দলীয় প্রধান। জুলাই সনদের ফাঁপড়ে তারেক রহমান

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
33
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
হয় প্রধানমন্ত্রী না হয় দলীয় প্রধান। জুলাই সনদের ফাঁপড়ে তারেক রহমান

হয় প্রধানমন্ত্রী না হয় দলীয় প্রধান। জুলাই সনদের ফাঁপড়ে তারেক রহমান

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি