১৩ তারিখ আওয়ামীলীগের লক ডাউনকে কেন্দ্র করে রাস্তা – ঘাট থম থমে করে রেখে, বিজিবি ও অসংখ্য পুলিশ নামিয়েছেন ডক্টর ইউনুস। এমনকি যমুনা ভবনের সামনে জঙ্গিরা পাহারা দিচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধানকে। সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় ককটেল ফাটিয়ে, অগ্নিসংযোগ করে নাম দিয়ে দিচ্ছে আওয়ামীলীগের। আওয়ামীলীগের অর্ধেক কর্মী – সমর্থককে গ্রেফতার করা হয়ে গেছে। গ্রেফতার করার মতো আর তো কেউ নেই নোবেল ম্যানের কাছে। বিশ্ব শান্তি জয়ী নোবেল ম্যানের ধারণা তারা যাই করুক না কেন দোষ পড়বে আওয়ামীলীগের ওপর। বাংলাদেশের আম পাবলিক কিছু বোঝে না। কিন্তু নোবেল ম্যান ইউনূসের এই ধারণা যে ভুল তা ইতিমধ্যেই কাজে প্রমান করে দিচ্ছে বাংলাদেশের আম জনতা। বাংলাদেশের মানুষ গত দেড় বছরে বুঝতে পেরেছে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, তাদের সাথে বিস্বাসঘাতকতা করা হয়েছে। সেই প্রমান দিতেই তারা লক ডাউন ঘোষণার আগের দিন অর্থাৎ, ১২ তারিখ থেকেই তারা ঢাকার রাস্তা ফাঁকা করে দিয়েছে। রাস্তায় নেই কোনও গাড়ি, ফাঁকা চারিদিক। কিন্তু ১৩ তারিখ লক ডাউন অনুযায়ী তো মানুষের বাড়িতে বসে থাকার কথা। তাহলে ইউনুস সাহেব এত ভয় পাচ্ছেন কেন এই ভয় পাওয়ার কারণ কী তাহলে কী ইউনুস সাহেব কিছু আভাস পেয়েছেন অনেকের ধারণা ১৩ তারিখে পরে গেলেও পরে যেতে পারেন মাননীয় ইউনুস সাহেব। অর্থাৎ, ইউনুস সাহেব তার ক্ষমতা হারাতে পারেন।
বাংলাদেশের সাধারণ জনগণ ও এখন সরকারের বিরুদ্ধে। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে প্রিপারেশন নেওয়া হচ্ছে আওয়ামীলীগের নেতা – কর্মী ও সাধারণ মানুষ যারা আওয়ামীলীগকে সাপোর্ট করবে তাদের যোগ্য জবাব দেওয়া হবে। চট্টগ্রামে এক পুলিশ কমিশনার বলেছেন, আন্দোলনকারীদের দেখার সাথে সাথে গুলি করে ব্রাশ ফায়ার করে দিতে। এধরণের নির্দেশ ইউনুস সরকার না দিলে কখনই এ কথা অন্য কেউ বলতে পারে না। এই অর্ডার সহ গত দেড় বছরে ইউনুস সরকার যা যা করেছেন তাতে দেশের মানুষের সাথে আন্তর্জাতিক স্তরেও ইউনুসকে নিয়ে ছিঃ ছিঃ করা হচ্ছে।
ইউনুস তার আমলে বাংলাদেশকে পাকিস্তানী জঙ্গি রাষ্ট্রতে রূপান্তরিত করেছেন। শান্তিতে নোবেল জয়ী ইউনুস না পেরেছেন দেশের শান্তি রক্ষা করতে, না পেরেছেন দেশের সংস্কার করতে, আর না পেরেছেন দেশের উন্নতি করতে। দেশের মানুষ যে পরিবর্তনের আশা করেছিল হয়েছে ঠিক তার উল্টোটা। দেশে বেকারের হার বেড়েছে, খাদ্য সংকট সহ নানা সংকট দেখা দিয়েছে, অর্থনীতি ও আইন – শৃঙ্খলা সব তলানিতে গিয়ে ঠেকেছে। ফলে সব দিক থেকেই ইউনুস সরকার ব্যর্থ। দেশের মানুষ বুঝেছেন হাসিনা সরকারকে সরানো তাদের ভুল সিদ্ধান্ত ছিল। তাই দেশের মানুষ আবারও চাইছেন পরিবর্তন।












Discussion about this post