• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চিকেন নেক-য়ে সতর্ক ভারত. রাজনাথের শেষ সতর্কবার্তা অক্ষরে অক্ষরে পালন করছেন ইউনূস

চিকেন নেক-য়ে সতর্ক ভারত. রাজনাথের শেষ সতর্কবার্তা অক্ষরে অক্ষরে পালন করছেন ইউনূস

Rupendu Das by Rupendu Das
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
13
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সেই ভাষণ মনে আছে। লালকেল্লায় বিস্ফোরণের প্রতিক্রিয়া দিতে গিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, কাউকে রেয়াত করা হবে না। হামলার নিন্দা করে তিনি বলেন, ‘আমি আমার সহ নাগরিকদের আশ্বস্ত করতে চাই যে দেশের শীর্ষস্থানীয় তদন্তকারী সংস্থাগুলি এই ঘটনার দ্রুত এবং পুঙ্খানুপুঙ্খু তদন্ত পরিচালনা করছে। তদন্তের ফলাফল শীঘ্রই প্রকাশিত হবে। আমি জাতিকে দৃঢ়ভাবে আশ্বস্ত করতে চাই যে এই ট্র্যাজেডির জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে। কোনও অবস্থাতেই তাদের রেয়াত করা হবে না। ’ বাংলাদেশকে কার্যত হুমকি দিয়ে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রাজনাথের বক্তব্য যে বল্লমের তীক্ষ্ণ ফলার মতো তদারকি সরকারের প্রধান এবং তাঁর পারিষদবর্গের গায়ে লেগেছে, সেটা বোঝা যাচ্ছে ঢাকার প্রতিক্রিয়ায়। বাংলাদেশের বিদেশমন্ত্রক থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, রাজনাথ সিংয়ের মন্তব্যকে ‘অযথার্ত’ বলে দেগে দেওয়া হয়েছে। বলা হয়েছে এই মন্তব্য শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয়। কিন্তু ঢাকা ক্রমাগত ভারতের বিরুদ্ধে কথা বলে যাবে, সে দেশে মাটি ব্যবহার করে পাকিস্তানের জঙ্গিরা হামলার নীল নকশা সাজাবে, এ দেশে হামলা হবে আর সাউথব্লক বা সেনাসদর চুপ করে বসে থাকবে সেটা তো আর হতে পারে না।
রাজনাথ সিং সম্প্রতি ভারতের একটি বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে যা বলেন তার সারমর্ম হল ভারত কোনও প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিবাদে জড়াতে চায় না। সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু ভারতকে কোনও দেশ অস্থিতিশীল করে তোলার চেষ্টা হলে ভারত তা প্রতিহত করতে বদ্ধপরিকর। এই বার্তার লক্ষ্য যে পাকিস্তান এবং বাংলাদেশ, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
একধাপ এগিয়ে ভারত এবার সীমান্তকে আরও নিশ্ছিদ্র করে দিল। ভারতের গণমাধ্যমে এই নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। এমনকী বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম থেকে শুরু করে ছোট ছোট গণমাধ্যমও সেই খবর প্রকাশ করেছে। প্রকাশিত খবর বলা হয়েছে বাংলাদেশ সীমান্তের ৩০ কিলোমিটারের ভিতরে ভারত সেনাঘাঁটি তৈরি করেছে। এটা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সংযোগ স্থাপনকারী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’-য়ের কাছেই এটি তৈরি হচ্ছে। সম্প্রতি সেই সেনা ছাউনির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কম্যান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়াড়ি। নাম রাখা হয়েছে লাচিত বোরফুকান মিলিটারি স্টেশন। খুব কম সময়ের মধ্যে তৈরি হয়েছে এই সেনা ছাউনি। সেনা ছাউনি তৈরি হয়েছে উত্তর দিনাজপুরের চোপরায়।
বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে ৪,০৯৬ কিলোমিটার। এর মধ্যে ভারতের জন্য। স্পর্শকাতর হল শিলিগুড়ি করিডোর। কারণ এই করিডোরের একপাশে রয়েছে চিন ও নেপাল। আরেক পাশে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের গণমাধ্যমের প্রতিবেদনে সুষ্পষ্টভাবে বলা হয়েছে, বর্তমান ভূরাজনীতিতে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। বিশেষ করে হাসিনা-পরবর্তী অধ্যায়ে দিল্লি-ঢাকা সম্পর্ক এখন শীতল। এই আবহে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ সীমান্তে ভারতের একটি নতুন সামরিক ঘাঁটি চালু হওয়ার বিষয়টিকে উত্তরপাড়া এবং যমুনাভবন কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখছে। পাশাপাশি বাংলাদেশ সীমান্তকে গুরুত্ব দিয়ে গত সেপ্টেম্বরে কলকাতায় ‘কম্বাইন্ড কম্যান্ডার্স কনফারেন্স হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তিন বাহিনীর প্রধান। ’

ADVERTISEMENT

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

আতঙ্কে বাংলাদেশের সেনাবাহিনী। সেনার পোশাকে ঢাকা কাঁপাচ্ছে ওরা আসলে কারা?

Next Post

অপেক্ষার অবসান আজ ভয়ঙ্কর ১৩ নভেম্বর ইউনূসের বিদায় প্রায় নিশ্চিত

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
অপেক্ষার অবসান  আজ ভয়ঙ্কর ১৩ নভেম্বর  ইউনূসের বিদায় প্রায় নিশ্চিত

অপেক্ষার অবসান আজ ভয়ঙ্কর ১৩ নভেম্বর ইউনূসের বিদায় প্রায় নিশ্চিত

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি