• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতকে ক্রমাগত উস্কানি ইউনূসের? এবার ভারতের জলসীমায় ঢুকে হামলা বাংলাদেশের নৌসেনার!

ভারতকে ক্রমাগত উস্কানি ইউনূসের? এবার ভারতের জলসীমায় ঢুকে হামলা বাংলাদেশের নৌসেনার!

administrator by administrator
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
18
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল জারি হওয়ার পরদিনই সে দেশের এক রাজনৈতিক দলের প্রধান এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির উপর হামলার ঘটনা। এই হামলার পরই বাংলাদেশের রাজনৈতিক মহলে দাবি উঠতে শুরু করে এর পিছনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উস্কানি রয়েছে। কেউ কেউ এককাঠি উপরে উঠে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-কে দায়ি করে বসেন। রবিবার সকালেই বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাঁকে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক নেতা তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় জড়িতেরা যাতে পালিয়ে ভারতে আশ্রয় না নিতে পারে, সে বিষয়ে সহযোগিতা করুক ভারত। পাশাপাশি প্রণয় ভার্মাকে বলা হয়, ভারতে বসে হাসিনা যে ভাবে তাঁর সমর্থকদের নানা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন, তা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতন্ত্রের জন্য বিপজ্জনক। আসন্ন নির্বাচনের আগে এ নিয়ে উদ্বেগ বেড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। তাই এ বিষয়ে ভারত সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিক। যদিও এর পর রবিবার রাতেই ভারত পাল্টা বিবৃতি জারি করে কড়া জবাব দেয় ঢাকাকে। বিবৃতিতে বাংলাদেশের এসব অভিযোগ ‘দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান’ করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে-ভারতের ভূখণ্ড কখনও বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হয় না। ভারতের বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত একটি অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের সপক্ষে আমরা আমাদের অবস্থান অব্যাহতভাবে পুনর্ব্যক্ত করেছি। সবমিলিয়ে হাসিনা, হাদির উপর হামলার ঘটনায় নতুন করে ভারত ও বাংলাদেশের সম্পর্কে শীতলতা তৈরি হতে চলেছে।
কিন্তু এর মধ্যেই একটি খবর আলাদা করে নজর কাড়ছে। সেটা হল, বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ঢুকে দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীদের ট্রলারে হামলা চালাল বাংলাদেশ নৌসেনার জাহাজ। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে বাংলাদেশ নৌসেনার জাহাজের ধাক্কায় ‘এফবি পারমিতা দশ’ নামে একটি ভারতীয় ট্রলার ড়ুবে যায়। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন পাঁচ জন ভারতীয় মৎস্যজীবী। তাঁদের বাড়ি কাকদ্বীপে। জানা গিয়েছে, ট্রলারটি ১৩ ডিসেম্বর নামখানা থেকে মাছ ধরতে সমুদ্রে রওনা হয়েছিল। আন্তর্জাতিক জলসীমার কাছে মাছ ধরার সময় বাংলাদেশি নৌসেনার হামলার শিকার হয় সেটি। উদ্ধার হওয়া মৎসজীবীদের দাবি, রাতের অন্ধকারে আলো নিবিয়ে বাংলাদেশের নৌসেনার জাহাজ ভারতীয় জলসীমায় ঢুকেছিল, তাতেই ধাক্কা লাগে। বাংলাদেশের নৌসেনা কেন এই পদক্ষেপ করল, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশ। নিখোঁজ পাঁচ মৎস্যজীবীর সন্ধানে ইতিমধ্যেই ভারতীয় উপকূল রক্ষী বাহিনী গভীর সমুদ্রে তল্লাশি চালাচ্ছে। যদিও এখনও পর্যন্ত কারোর সন্ধান পাওয়া যায়নি। ফলে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে চিন্তা।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কার্যকলাপ নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ওয়াকিবহাল মহলের ধারণা, মুহাম্মদ ইউনূস এই মুহূর্তে পাকিস্তানের সাথে দহরম মহরম করে ভারতের সাথে একটা যুদ্ধ বা সংঘর্ষ বাঁধাতে চাইছেন। বাংলাদেশে নির্বাচন আসন্ন, আর সেই নির্বাচন বানচাল হলে সবচেয়ে বেশি লাভ হবে ইউনূসেরই। তিনি আরও কিছু সময় বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে পারবেন। তাই ক্রমাগত ভারতকে উস্কানি দিয়ে চলেছেন তিনি। এখনও পর্যন্ত পাঁচবার ভারতের হাইকমিশনারকে তলব করেছে ঢাকা। পাল্টা ভারত এরকম কিছু করেনি এখনও। এবার রাতের অন্ধকারে ভারতের জলসীমায় ঢুকে পড়ছে বাংলাদেশের নৌসেনার জাহাজ। যা সরাসরি উস্কানি বলেই মনে করা হচ্ছে। এখন দেখার ভারত কোনও বার্তা দেয় কিনা।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

হাদিকে গু*লি এক ঢিলে তিন পাখি মা*রল জামাত?

Next Post

হাদি খু’নের ষড়যন্ত্র ফাঁস! মূল অভিযুক্ত কি সত্যিই ভারতে?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
79
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
50
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হাদি খু’নের ষড়যন্ত্র ফাঁস! মূল অভিযুক্ত কি সত্যিই ভারতে?

হাদি খু’নের ষড়যন্ত্র ফাঁস! মূল অভিযুক্ত কি সত্যিই ভারতে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি