• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ঢাকার বাতাসে বারুদের গন্ধ চরম সতর্কে বাহিনী, বাংলাদেশে পরিবর্তনের হাওয়া

ঢাকার বাতাসে বারুদের গন্ধ চরম সতর্কে বাহিনী, বাংলাদেশে পরিবর্তনের হাওয়া

administrator by administrator
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
29
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সুকুমার রায় লিখেছিলেন বাতাসের গায়ে কেন টক টক গন্ধ।
বাংলাদেশে চলতে থাকা ঘটনাপ্রবাহের নিরিখে লাইনটি বেশ খাসা শোনাবে। শুধু কি তাই?
‘টক টক থাকে নাকো হলে পরে বৃষ্টি, দেখেছি চেটে একেবারে মিষ্টি।’
ইউনূসের এটা ছিল সে সময়ের অবস্থা। অন্তর্বর্তী সরকার প্রধান মহম্মদ ইউনূস দিন-রাত, ২৪ ঘণ্টা স্বপ্ন দেখতেন যে তিনি বাংলাদেশের পরবর্তী ‘সুলতান’ হতে চলেছেন। কারণ, তার পাশে রয়েছে সর্বশক্তিমান সেনা। রয়েছে জিয়ার দল, লোক লস্কর। এখন তার ঘোর কেটেছে। ইউনূস আগে আয়নায় চোখ রাখলে দেখতে পেতেন বাংলার মুখ। এখন আয়নায় মুখ দেখতে ভয় পাচ্ছেন। দেখতে গেলে কী না কী দেখে ফেলবেন। তাই আয়না কাপড় দিয়ে ঢেকে রেখেছেন। ইউনূস এখন খুঁতধরা বুড়ো। সবেতেই খুঁত আর ভূত দেখছেন। অনেকটাই এইরকম – তাই দেখে খুঁতধরা বুড়ো কয় চটে, দেখছ কি এই রং মোটে নয় পাকা।
আসলে রামধনুর সেই সাত রং আর নেই। এখন ‘নিম গাছেতে হচ্ছে সিম,হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাগের বাসায় বগের ডিম।’ আসলে বাংলাদেশের আকাশে যে টক টক গন্ধে মঁ মঁ করছে সেটা আসলে বারুদের গন্ধ। বাতাস যে রীতিমতো তপ্ত, বঙ্গোপসাগরে যে নিম্মচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে, সেটা বুঝতে পারছেন মহম্মদ ইউনূস।
একসময় যারা বিএনপির দুঃসময়ে পাশে ছিলেন, বিএনপি এখন তাদের কথা আর মনে রাখতে চাইছে না। এটা হওয়ার ছিল। ইউনূসের কথার তাল পাওয়া যাচ্ছে না। তার কর্মকাণ্ডের কোনও ধারাবাহিকতা নেই। তাঁর সঙ্গে একসময় যাদের নিবির ঘনিষ্ঠতা ছিল, মানে হরিহর আত্মা, এখন তাদের সঙ্গে ইউনূসের একটা দূরত্ব তৈরি হয়েছে। সময় যত গড়াচ্ছে, সেই দূরত্ব আরও বাড়ছে। ফলে ইউনুস এখন কার্যত একাচারী। এমনকী যে দলকে তিনি বন্ধুর মতো মনে করেছিলেন, বিশ্বাস করেছিলেন, সেই বিএনপির সঙ্গে এখন তার আর তেমন মাখো মাখো সম্পর্ক নেই। বিএনপি এখন তাকে আর তেমন বিশ্বাস করতে পারছে না। বলা ভালো, তারা এখন ইউনূস নির্ভরতা কমাতে চাইছে। উলটো দিক থেকে ইউনূসও কিন্তু বিএনপির কাঁধে হাত রাখতে তেমন আর ভরসা করতে পারছেন না। ফলে, ইউনূস এখন সব কূল হারিয়েছেন।
আওয়ামী লিগ ঘন ঘন মিছিল করছেন। খুব ছোট ছোট মিছিল। তাদের এই মিছিলে প্রতিপক্ষ রীতিমতো আতঙ্কিত। শেখ হাসিনাও খুব ডিপ্লোমেটিক ভাষায় কথা বলতে শুরু করেছেন। তিনি ফিরে আসার আশ্বাস দিয়েছেন। হাসিনা যখন শান্তভাবে কোনও কথা বলবেন বা কোনও আশ্বাস দেবেন, তখন ধরে নিতে হবে, তাকে কেউ এভাবে চলার পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী হাসিনা তার ব্যবহার, তার ভাষার ওপর বিশেষ নজর দিয়েছেন।
অন্যদিকে, পুলিশ ও প্রশাসন ঘন ঘন বৈঠক করছে। তারা কী নিয়ে বৈঠক করছে, সে ব্যাপারে কাক, চিল, শকুন – কেউ কিচ্ছু জানে না। বলছে, তারা সতর্ক রয়েছে। প্রশ্ন হচ্ছে তারা সতর্ক রয়েছে কোন দিক থেকে – দেশবাসীকে রক্ষা করার জন্য, নাকি জান-মাল রক্ষা করার জন্য? নাকি আওয়ামী লিগের মোকাবিলার জন্য? তারা কী মনে করছে, যে কোনও সময় ধুমকেতুর মতো উত্থান ঘটবে আওয়ামী লিগের? নাকি ছোট ছোট রাজনৈতিক দলের মধ্যে যে সংঘর্ষ ঘটছে, তার মোকাবিলার জন্য? সেনাকর্তার মেয়াদ শেষ এই বছরেই। তাহলে কী তার আগে কিছু একটা ঘটবে বাংলাদেশে?

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ভারত-চিন-রাশিয়া জোটে চাপে যুক্তরাষ্ট্র বার্তা পেয়েই তৎপর জেনারেল ওয়াকার!

Next Post

বাংলাদেশিরাও পাবে ভারতীয় নাগরিকত্ব! কিন্তু কারা পাবে?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশিরাও পাবে ভারতীয় নাগরিকত্ব! কিন্তু কারা পাবে?

বাংলাদেশিরাও পাবে ভারতীয় নাগরিকত্ব! কিন্তু কারা পাবে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি