• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারত-চিন-রাশিয়া জোটে চাপে যুক্তরাষ্ট্র বার্তা পেয়েই তৎপর জেনারেল ওয়াকার!

ভারত-চিন-রাশিয়া জোটে চাপে যুক্তরাষ্ট্র বার্তা পেয়েই তৎপর জেনারেল ওয়াকার!

Raja Majumder by Raja Majumder
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
61
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

প্রাক্তন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেভান, যিনি বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশীগার ছিলেন। তিনিও এবার ডোনাল্ড ট্রাম্পের ভারত বিরোধিতা নিয়ে মুখ খুললেন। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে খোদ মার্কিন মুলুকেই। ডোনাল্ড ট্রাম্পের ভারতের প্রতি আরোপ করা এই শুল্কবোমা কি আদৌ ভারত বিরোধিতা নাকি ব্যাক্তিগতভাবে নরেন্দ্র মোদির প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ? এই প্রশ্ন তুলছেন অনেকেই। এবার জ্যাক সুলিভান হাটে হাঁড়ি ভাঙলেন। তাঁর দাবি, এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দাবি করলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে তাঁর পরিবারের ব্যবসায়িক চুক্তিগুলিকে সাপোর্ট করার জন্য ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ককে খারাপ করেছেন। যে সম্পর্ক দ্বিদলীয় ভিত্তিতে কয়েক দশক ধরে, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের সঙ্গে গড়ে তুলেছে। যা এক লহমায় গুঁড়িয়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও রাশিয়া থেকে ছাড়ে অপরিশোধিত তেল কেনার বিষয়ে ভারতকে বরাবরই একহাত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এবং এই ৫০ শতাংশ ট্যারিফের কারণও সেটা বলে দাবি করে আসছে ট্রাম্প প্রশাসন। কূটনৈতিক মহলের একটা বড় অংশ প্রশ্ন তুলছেন, রাশিয়ার অপরিশোধিত তেল ও গ্যাসের বৃহত্তম আমদানিকারক চিন বা ইউরোপের বিরুদ্ধে কেন উচ্চ শুল্ক আরোপ করছে না ওয়াশিংটন? ঠিক এই কারণেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পের যাবতীয় হুঁশিয়ারি কানেই তুলছেন না। তিনিও স্পষ্ট করে দিয়েছেন, ভারত যেখানে সুবিধা পাবে সেখান থেকেই তেল কিনবে। অর্থাৎ, মার্কিন রাষ্ট্রপতিকে সরাসরি উপেক্ষা করছেন নরেন্দ্র মোদি।

ADVERTISEMENT

এই আবহে চিনের তিয়ানজিন শহরে বসেছিল এসসিও সম্মেলন। যেখানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিংপিন। কুশলী নরেন্দ্র মোদি সেই সুযোগটাই কাজে লাগালেন মার্কিন যুক্তরাষ্ট্রকে পাল্টা চাপ দিতে। আর তাতেই কার্যত বেসামাল ওয়াশিংটন। একে একে মুখ খুলছেন তাবড় মার্কিন কূটনৈতিক, বিশ্লেষক এবং সমালোচকরা। অপরদিকে নরেন্দ্র মোদি কেন অনড় ট্রাম্পের ট্যারিফ নীতির সামনে মাথা নত করতে? বলা হচ্ছে, শুধুমাত্র দেশীয় কৃষক, মৎসজীবী ও পশুপালকদের সুরক্ষা দিতে নয়, প্রধানমন্ত্রী মোদির মাথায় ঘুরছে বাংলাদেশে মার্কিন আধিপত্যকে থামানোর মতো ইস্যুও। প্রসঙ্গত, ক্ষমতায় বসেই প্রথম বৈঠকে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে পাশে বসিয়েই বলেছিলেন, বাংলাদেশের সমস্যা সমাধানের দায়িত্ব মোদির ওপরেই থাকবে। কিন্তু কার্যক্ষেত্রে তা ছিল ডোনাল্ড ট্রাম্পের আরও দশটা ফাঁকা আওয়াজের মতো একটা। আসলে বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপ এবং কক্সবাজারে রাখাইন মানবিক করিডোরের নামে মিয়ানমারে নাক গলানোর যে কৌশল নিয়েছে ওয়াশিংটন। সেটা রুখতেও চিনের এসসিও সম্মেলনকে হাতিয়ার করেন নরেন্দ্র মোদি। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যাবতীয় দৌঁড়ঝাঁপ বন্ধ করতে এবার একজোট হচ্ছে ভারত-চিন-রাশিয়া। বাংলাদেশে যদি মার্কিন সামরিক বেস তৈরি হয়, তাহলে সরাসরি বেকায়দায় পড়বে চিন ও ভারত। অন্যদিকে সামান্য হলেও সমস্যায় পড়বে রাশিয়া। সূত্রের খবর, এবারের এসসিও সম্মেলনে তিন দেশের রাষ্ট্রপ্রধান একযোগে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলার পাল্টা কৌশল নিয়েছেন। এই বার্তা ওয়াশিংটনেও পৌঁছে গেছে। আর তাতেই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ জ্যাকবসন তৎপরতা বাড়িয়েছেন। অন্যদিকে বাংলাদেশের সেনাপ্রধানও তৎপরতা বাড়িয়েছেন। তিনিও পর পর বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সঙ্গে। একটা মহলের দাবি, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান ভারতের গ্রীন সিগন্যাল পেয়েই এবার আসরে নেমেছেন। কারণ, তিনি জানেন বাংলাদেশে মার্কিন প্রভাব এবার ধীরে ধীরে কমবে। এটা এসসিও সম্মেলনে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দুরবস্থা থেকেই দিনের আলোর মতো পরিস্কার। বাংলাদেশে খুব শীঘ্রই নতুন ভোর আসবে। আর তা আনবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

গণহ’ত্যার সব দোষ হাসিনার! ‘রাজসাক্ষী’ মামুনের গলায় কাদের সুর বাড়ছে?

Next Post

ঢাকার বাতাসে বারুদের গন্ধ চরম সতর্কে বাহিনী, বাংলাদেশে পরিবর্তনের হাওয়া

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
35
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ঢাকার বাতাসে বারুদের গন্ধ চরম সতর্কে বাহিনী, বাংলাদেশে পরিবর্তনের হাওয়া

ঢাকার বাতাসে বারুদের গন্ধ চরম সতর্কে বাহিনী, বাংলাদেশে পরিবর্তনের হাওয়া

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি