• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশ সেনাবাহিনী কেন তারেককে অতিভক্তি দেখাচ্ছে?

বাংলাদেশ সেনাবাহিনী কেন তারেককে অতিভক্তি দেখাচ্ছে?

Raja Majumder by Raja Majumder
3 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
5
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

তারেক রহমান বাংলাদেশে ফিরতেই অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, তারেকের দেশে ফেরা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যু দলটিকে দ্বিগুণ অক্সিজেন জুগিয়ে দিয়েছে। ফলে আসন্ন জাতীয় নির্বাচনে জিতে পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে বিএনপির সুযোগই যে বেশি সেটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ। এমনকি তারেককে বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারতও। আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিতেই যে নয়া দিল্লি বাজি ধরেছে সেটাও ক্ষণে ক্ষণে বুঝিয়ে দেওয়া হচ্ছে। ফলে ইতিমধ্যেই অনেকে ধরে নিচ্ছেন, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী খালেদাপুত্র তারেক রহমান জিয়া। এখানে অনেকটাই পিছিয়ে গিয়েছে জামাত-এনসিপি জোট। এই পরিস্থিতিতে তারেকের সঙ্গে একটা সাক্ষাৎ বা বৈঠকের জন্য ইতিমধ্যেই লাইন লেগে গিয়েছে বিএনপির গুলশান কার্যালয়ে। একদিকে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জের কথা জানিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের কর্মরত গোয়েন্দা সংস্থার প্রধান প্রথা ভেঙে বিএনপি অফিসে গিয়ে প্রায় এক ঘণ্টা বৈঠক করলেন। সবমিলিয়ে বিএনপির মধ্যে একটা ফিল গুড পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, এটা তখনই হয় যখন কোনও রাজনৈতিক দলের দিকে জনমত বেশি থাকে অথবা নির্বাচনে জিতে সরকার গঠনের বিষয়ে নিশ্চিয়তা তৈরি হয়।

প্রায় ১৭ বছর তারেক রহমান বাংলাদেশের বাইরে ছিলেন। এরমধ্যে আওয়ামী লীগের শাসনকাল প্রায় ১৫ বছর তাঁর দেশে ফেরার সম্ভাবনা ছিল না বললেই চলে। কিন্তু ২০২৪ সালের আগস্টের পর পাল্টে যায় ঘটনাপ্রবাহ। আওয়ামী লীগের সরকার এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণঅভ্যুত্থানের মাধ্যমে উচ্ছেদ করে ক্ষমতায় আসে মুহাম্মদ ইউনূসের সরকার। গণঅভ্যুত্থানে জামাত-সহ অন্যান্য কয়েকটি সংগঠনের পাশাপাশি বিএনপির ভূমিকাও ছিল সেটা খালেদা জিয়ার দল অনেকবার দাবি করেছে। ফলে ইউনূস ক্ষমতায় এসেই বেগম খালেদা জিয়া এবং তাঁর পুত্র তারেক রহমানের বিরুদ্ধে থাকা যাবতীয় অভিযোগ ও মামলা তুলে নিয়ে তাঁদের দায়মুক্তি দেওয়া হয়। ফলে তারেক রহমানের দেশে ফিরতে আর কোনও অসুবিধা ছিল না। কিন্তু তারেকের কাছে নিশ্চই কিছু বাঁধা ছিল। তাই মায়ের গুরুতর অসুস্থতা সত্বেও তিনি দেশে ফিরতে চাননি। মনে করা হয়, সেই বাঁধাগুলির অন্যতম ছিল বাংলাদেশ সেনাবাহিনী। ১৭ বছর আগে তারেক দেশত্যাগ করার আগে সেনাবাহিনীর কাছেই নাকি মুচলেকা জমা দিয়ে বিদেশ যাওয়ার ছাড়পত্র পেয়েছিলেন, এমন কথা কানপাতলেই শোনা যায় বাংলাদেশের রাজনৈতিক মহলে। ফলে তাঁর দেশে ফেরার অন্যতম কারণও সেনাবাহিনীর ছাড়পত্র, সেটা বলাই বাহুল্য।

এই পরিস্থিতিতে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনও কর্মরত গোয়েন্দা সংস্থার প্রধান কোনও রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে দলটির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন। তিনি হলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআই-এর মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ। তিনি রবিবার বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। এই অভূতপূর্ব বৈঠক ঘিরে বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থা এবং সামরিক মহলে ব্যাপক আলোচনার যেমন জন্ম দিয়েছে। তেমনই বাংলাদেশের জনমনে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ওয়াকিবহাল মহল মনে করছে, এই ধরণের বৈঠক যে হয় না তা ঠিক নয়। তবে সেটা অত্যন্ত গোপনে অজ্ঞাত কোনও স্থানে হয়ে থাকে। কিন্তু এনএসআই মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক  সরাসরি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়াকে ‘অপ্রত্যাশিত ও প্রথা-বহির্ভূত’ বলেই মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল।

এ ক্ষেত্রে উল্লেখ করা যায়, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ দিন পর, ২০২৪ সালের ১৩ আগস্ট মেজর জেনারেল ফরিদকে এনএসআই-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছিল। অর্থাৎ তিনি ইউনূস বা তাঁর অনুগামীদের ঘনিষ্ট হওয়াই স্বাভাবিক। প্রসঙ্গত, তারেক রহমান সদ্য বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এখনও সংসদ সদস্য বা রাষ্ট্রীয় কোনও নির্বাহী পদে আসীন হননি। তার আগেই তাঁর সঙ্গে সেনাবাহিনীর একটি অংশ যেভাবে প্রথা ভেঙে সাক্ষাৎ করছেন তা নিয়েই জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিরক্ষা সূত্রের দাবি অনুযায়ী, গত ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে ফেরার পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং চাকরিরত সেনা কর্মকর্তা সামরিক বিধি উপেক্ষা করেই তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। কেউ কেউ বলছেন, সেনাবাহিনী নিয়ে যে ভয় তারেক রহমানের উপর চেপে বসেছিল, সেটা দূর করতেই ওই অংশ সক্রিয়। তাহলে কি ভারতের গ্রীন সিগন্যালের পর বাংলাদেশ সেনাবাহিনীও এবার তারেকের পাশেই দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে?  পরিস্থিতি অন্তত সেদিকেই এগোচ্ছে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বাংলাদেশকে জামাতের হাতে তুলে দিতে চান ইউনূস?

Next Post

জামাত যোগে বিরাট ভাঙন এনসিপি’র জয়শঙ্করের মন্ত্রে শক্তিশালী বিএনপি!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
9
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
8
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
14
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
জামাত যোগে বিরাট ভাঙন এনসিপি’র জয়শঙ্করের মন্ত্রে শক্তিশালী বিএনপি!

জামাত যোগে বিরাট ভাঙন এনসিপি'র জয়শঙ্করের মন্ত্রে শক্তিশালী বিএনপি!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি