• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের নির্বাচনের অপেক্ষায় ভারত! ভারতের সেনাপ্রধানের সঙ্গে ওয়াকারের  সম্পর্কের মোড় 

বাংলাদেশের নির্বাচনের অপেক্ষায় ভারত! ভারতের সেনাপ্রধানের সঙ্গে ওয়াকারের  সম্পর্কের মোড় 

administrator by administrator
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
30
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন। পদ্মাপারে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। নির্বাচন কমিশনে চূড়ান্ত ব্যস্ততা। এই নির্বাচন নিয়ে তদারকি সরকার বেশ চাপে। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই জাতীয় রাজনীতির সমীকরণ বদলে যাচ্ছে।  ভোটের দিন কী হয়, সে দিকে তাকিয়ে সংশ্লিষ্টরা। যে বিষয়ে সবার নজর থাকবে, তা হল আগামী ১২ ফেব্রুয়ারি, ভোটের দিন বাহিনীর ভূমিকা কী হবে? বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সেনাবাহিনী যে একটি ভূমিকা রাখে, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। সরকারের চালিকা শক্তি বাংলাদেশ সেনা। একাধিক ঘটনা তার প্রমাণ। এই অবস্থায় ভারতীয় স্থলসেনা প্রধান জেনারেল দ্বিবেদী সুদীর্ঘ সাংবাদিক সম্মেলন করেন। এই সাংবাদিক সম্মেলন কিছুটা হলেও অপ্রত্যাশিত। কারণ, সেনাপ্রধানকে সচরাচর সাংবাদিক সম্মেলন করতে দেখা যায় না। অস্থির বাংলাদেশের প্রেক্ষিতে সেনাপ্রধান জেনারেল দ্বিবেদীকে মুখ খুলতে দেখা যায়নি। যা কিছু বলার, বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী। তাই, সেনাপ্রধান  দ্বিবেদী সাংবাদিক সম্মেলন নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
স্বাভাবিকভাবে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশকে নিয়ে তাঁকে প্রশ্ন করার হয়। জানতে চাওয়া হয় ওয়াকারের ইউনিটের সাম্প্রতিক পদক্ষেপকে তিনি কীভাবে দেখছেন? জেনারেল দ্বিবেদী একটা বিষয় বুঝিয়ে দিয়েছেন, যে বাংলাদেশের তদারকি সরকারকে তারা একেবারেই গুরুত্ব দিয়ে দেখছে না। তিনি পরিষ্কার জানিয়ে দেন, এই সরকারের মেয়াদ কতদিন, সেটা আগে জানা দরকার। আর জানা দরকার সরকারের তরফে নেওয়া পদক্ষেপগুলি গুরুত্ব বা অভিঘাত কতটা। তবে ওয়াকার বাহিনী যে ভারতের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি, সেটা তিনি নিশ্চিত করেছেন।
কী বলেছেন আমাদের সেনাপ্রধান? প্রথমত বাংলাদেশে কী ধরনের সরকার আছে, সেটা আমাদের বোঝা দরকার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি অন্তর্বর্তী সরকার হলে দেখতে হবে, তারা যে সব পদক্ষেপ করছে, সেগুলি চার-পাঁচ মাসের জন্য, না কি চার-পাঁচ বছরের জন্য। প্রতিক্রিয়া দেওয়ার আগে চিন্তা করার দরকার এর কোনও প্রয়োজন আদৌ আছে কি না।
বাংলাদেশ সেনার সঙ্গে ভারতীয় সেনার যে যোগাযোগ রয়েছে, সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। সেনাপ্রধান দ্বিবেদী বলেন, ‘এই মুহূর্তে তিন বাহিনী তাদের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল সক্রিয় রয়েছে। আমি নিজে সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে যোগাযোগ রেখেছি। অন্যান্য চ্যানেলের মাধ্যমেও আমাদের মধ্যে যোগাযোগ বজায় আছে। আমরা বাংলাদেশে একটি প্রতিনিধিদল পাঠিয়েছিলাম। তারা মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। দুই দেশের নৌপ্রধান এবং বিমানবাহিনীর প্রধানের মধ্যেও যোগাযোগ রয়েছে। ’
কেন যোগাযোগ রাখা হয়েছে, তারও ব্যাখ্যা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী। তিনি বলেন, ‘এর উদ্দেশ্য দুই বাহিনীর মধ্যে যাতে কোনও ভুল বোঝাবুঝি না হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই মুহূর্তে তিন বাহিনীর তরফে যে সব পদক্ষেপ করা হয়েছে, তার কোনওটিই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়। সক্ষমতা উন্নয়নের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। ভারতও তা করছে। করছে অন্য দেশও। আর আমাদের প্রস্তুতির দিক থেক বলতে গেল, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ’
কথা বলেন সিঁদুর অভিযান নিয়েও। জেনারেল দ্বিবেদী বলেন, “অপারেশন সিঁদুর ভারতের দৃঢ় সংকল্প এবং সংযমের এক দৃষ্টান্ত। এটি আমাদের সশস্ত্র বাহিনীর নৈতিকতা ও পেশাদারি উৎকর্ষ, সেই সঙ্গে দেশের তরুণদের নৈতিক জোরকে তুলে ধরে। ” অন্যদিকে, দিল্লিতে পৃথক একটি অনু্ষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংস্মরণ করেন চার দশক আগে শ্রীলঙ্কায় ভারতীয় সেনার পবন অভিযানের কথা। অপারেশন পবনে ভারতীয় বাহিনীর অবদানের কথা যাতে কেউ না ভুলে যান, সেই অনুরোধ করেন তিনি।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

সাত দিনের ডেডলাইন! ভারতের সঙ্গে বৈঠকের পরেই  ইউনূসের বিরুদ্ধে অ্যাকশনে ট্রাম্প। 

Next Post

ইউনূসের মন্তব্যে উত্তাল বাংলাদেশ বুক ফাটছে রাজাকারের বাচ্চাদের

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
56
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
78
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
45
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
54
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
86
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনূসের মন্তব্যে উত্তাল বাংলাদেশ  বুক ফাটছে রাজাকারের বাচ্চাদের

ইউনূসের মন্তব্যে উত্তাল বাংলাদেশ বুক ফাটছে রাজাকারের বাচ্চাদের

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি