• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে ভোটের হার ৫০ শতাংশের কম!  কারচুপির ভোটে ক্ষমতায় এবার কে?

বাংলাদেশে ভোটের হার ৫০ শতাংশের কম! কারচুপির ভোটে ক্ষমতায় এবার কে?

Raja Majumder by Raja Majumder
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
25
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের ৩০০ আসনের জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়ে গেল বৃহস্পতিবার। তবে নির্বাচনের কয়েকদিন আগে শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হল আজ। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। যদিও তাৎপর্যপূর্ণভাবে এবারের নির্বাচনে নেই বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ। তবে নির্দল প্রার্থীদের মিলিয়ে এবারের নির্বাচনে মোট ১৭৫৫জন প্রার্থী লড়ছেন। এবারের নির্বাচন ছিল বেশ কয়েকটি দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ। প্রথমত, আওয়ামী লীগের বাদ যাওয়া, দ্বিতীয়ত একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট নেওয়া। আবার এবারই প্রথম কোনও অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা ভোটগ্রহণ হল বাংলাদেশে। অভিযোগ, বৃহস্পতিবার ভোটগ্রহণ সকাল ৭টা থেকে শুরু হলেও বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় বুধবার রাতেই ভোটকেন্দ্র দখল নিয়ে ব্যালটে ছাপ্পা মারার কাজ শুরু হয়েছিল। কোনও কোনও জায়গায় রেজাল্টশিটও তৈরি করে ফেলার অভিযোগ উঠেছে। পাশাপাশি এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবরও পাওয়া গিয়েছে। তবে বড় ধরণের কোনও ঘটনার খবর বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নেই। বাংলাদেশের নির্বাচনে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ ছিল তা হল, কত শতাংশ ভোট পড়ল। বিকাল ৪টে পর্যন্ত পরিসংখ্যান দিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে, ৩৬ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ। এটা আরও কিছু বাড়তে পারে বলেও জানিয়েছে কমিশন। তবে এই শতাংশের হিসাব খুব বেশি যে বাড়বে না, তা মেনে নিচ্ছেন ওয়াকিবহাল মহল। ফলে এবার, ভোটের ফলাফল নিয়ে অনেকেই নানা অঙ্ক কষতে শুরু করেছেন।

বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে এবারে তুলনামূলক ‘শান্তিপূর্ণ’ নির্বাচন হয়েছে। হিংসা বা অনিয়মের কিছু অভিযোগ এসেছে বলেও স্বীকার করেছে সে দেশের নির্বাচন কমিশন। ঘটনা হল, প্রথম চার ঘণ্টায় প্রায় ২০ শতাংশ ভোট পড়েছিল। বেলা ১২টা পর্যন্ত জানানো হয়েছিল গোটা দেশে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ। বিকেল চারটেয় সেই পরিসংখ্যান দাঁড়িয়েছে ৪৮ শতাংশের কাছাকাছি। বাংলাদেশের ওয়াকিবহাল মহলের মতে, কম ভোট পড়ায় জামাতের জন্য ভালো ফল হওয়ার সম্ভাবনা প্রবল হল। এদিনের ভোট দেখে প্রবল খুশি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি রীতিমতো আনন্দে নেচে উঠলেন। বহুদিন পর তাঁকে এত আনন্দিত এবং উচ্ছ্বশিত হতে দেখা গেল। তিনি বলেন, এমন নির্বাচন হবে তিনি স্বপ্নেও কল্পনা করেননি।

বাইট – মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা-বাংলাদেশ

ঢাকা ১৭ আসনে প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এদিন গুলশান মডেল স্কুলের বুথে সপরিবারে ভোট দিয়েছেন। এদিন স্ত্রী ও মেয়েকে নিয়ে ভোটকেন্দ্রে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে নির্বাসনে থাকার ফলে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের নির্বাচনে ভোট দিলেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার কিছু পরে এক সাংবাদিক সম্মেলনে তারেক রহমান সুর অনেকটাই নামিয়ে বলেন, যাদের সঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি, তাদের নিয়ে দেশ পরিচালনা করতে চাই। উল্লেখ্য, এর আগে তিনি বলেছিলেন বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। তাঁরা একাই সরকার গঠন করবে। এদিন তিনি সকলকে নিয়ে সরকার পরিচালনার কথা বলে কার্যত অন্য ইঙ্গিত দিলেন।

বাংলাদেশের ওয়াকিবহাল মহলের মতে, এবারের নির্বাচনে ভোটের হার অনেক কম। তাঁদের কেউ কেউ দাবি করছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ভোট বয়কটের ডাকে সাড়া পড়েছে। বাংলাদেশের বহু অংশে মানুষ ভোট দেননি। আবার কেউ কেউ দাবি করছেন, সকাল থেকে যে ভাবে ভোটের লাইনে জনসমাগম দেখা গিয়েছে, তার পরও এত কম শতাংশ ভোট পড়ার বিষয়টি রহস্যজনক। এখন ভোট গণনা শুরু হয়েছে। দেখা যাক, ফলাফল কোন দিকে গড়ায়।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

বিএনপি না জামায়াত? দোলাচলে সমীকরণ

Next Post

২০১৮-কেও ছাপিয়ে যাচ্ছে ইউনূসের আমলের নির্বাচন! আগের রাত থেকেই চলেছে দেদার ছাপ্পা

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
33
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
45
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
32
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
54
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
19
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৮-কেও ছাপিয়ে যাচ্ছে ইউনূসের আমলের নির্বাচন!  আগের রাত থেকেই চলেছে দেদার ছাপ্পা

২০১৮-কেও ছাপিয়ে যাচ্ছে ইউনূসের আমলের নির্বাচন! আগের রাত থেকেই চলেছে দেদার ছাপ্পা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি