• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আওয়ামী লীগের চিঠিতে পিছিয়ে গেল জাতিসংঘ! কমিশনের লোভনীয় অফারেও ‘অনিশ্চিত’ বিদেশি পর্যবেক্ষক

আওয়ামী লীগের চিঠিতে পিছিয়ে গেল জাতিসংঘ! কমিশনের লোভনীয় অফারেও ‘অনিশ্চিত’ বিদেশি পর্যবেক্ষক

administrator by administrator
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র যাচাই–বাছাই ও আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছে বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি যেমন সরাসরি দাবি করেছে, অপরদিকে কিছুটা রাখঢাক রেখে জামায়তে ইসলামীও এই অভিযোগ তুলেছে। তাঁদের দাবি, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি এবং নির্বাচনী প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। আসলে মনোনয়ন পত্র ঝাড়াই বাছাই পর্বে সিঁদুরে মেঘ দেখছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কেউ কেউ দাবি করছেন, এমন পরিস্থিতিতে সুষ্ঠু ও অবাধ ভোট হওয়ার কোনও সম্ভাবনা তাঁরা দেখছেন না। একাংশ তো সন্দিহান, ফেব্রুয়ারির ১২ তারিখে আদৌ ভোটটা হবে তো! এমনিতেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ দাবি করছেন, আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দল ও একদা তাঁদের নেতৃত্বাধীন জোটের বেশির ভাগ দলকে বাইরে রেখেই নির্বাচনে যাচ্ছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। আবার বাংলাদেশ নির্বাচন কমিশনও এই ব্যাপারে মুখে রা কাটছে না। অথচ তাঁদের বিরুদ্ধেই উঠথে স্বজন পোষণের অভিষোগ।
ঘটনাচক্রে, গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৬৮ জন প্রার্থী ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে যাচাই-বাছাইয়ের পর ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ও ৭২৩টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই বাতিল মনোনয়ন নিয়েই শুরু হয়েছে যত গোলমাল। জাতীয় পার্টির প্রাক্তন মহাসচিব ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য মজিবুল হক চুন্নুর মনোনয়ন পত্র খারিজ হয়েছে। তাঁর দাবি, এর আগে তিনি ৯ বার নির্বাচনে লড়েছেন। মন্ত্রীও ছিলেন। তাঁর বক্তব্য, আসলে কমিশনই চাইছে না জাতীয় পার্টি নির্বাচনে লড়ুক। একাধিক রাজনৈতিক দলের অভিযোগ, বিএনপির ভোটপ্রার্থীদের বাদ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কোপ পড়েছে অন্যান্য প্রার্থীদের মনোনয়নে। এই আবহেই সামনে এল আরও এক বিতর্ক। বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়’ এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। প্রসঙ্গত, কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় তাঁদের আর ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি স্টেফান লিলারকে লেখা চিঠিতে আওয়ামী লীগ নেতা তথা বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আহ্বান করেছেন, সব ধরণের নির্বাচনি সহযোগিতা স্থগিত রাখাতে। পাশাপাশি তিনি জাতিসংঘকে আর্জি জানিয়েছেন, সব রাজনৈতিক দলকেই সুযোগ করে দেওয়ার জন্য উৎসাহিত করতে অন্তর্বর্তী প্রশাসনকে চাপ দিতে। ওই চিঠিতে আওয়ামী লীগের তরফে আরও বলা হয়, বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনি সহযোগিতা, ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি। যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলকও নয়, সে নির্বাচন বিশ্বাসযোগ্যও নয়। এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে।
সোমবারই আওয়ামী লীগের চিঠির গুরুত্ব টের পায় মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। ওই দিন জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের। তিনি বলেন, জাতিসংঘ সাধারণত নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। এ ধরনের সিদ্ধান্ত কেবল জাতিসংঘের সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট থাকলেই নেওয়া হয়। তিনি আরও জানিয়েছে, বর্তমানে নির্বাচন পর্যবেক্ষণ জাতিসংঘের কাজের আওতায় নেই। তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচনসংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কি না, ওই বিষয়ে খোঁজ নেওয়া হবে। অর্থাৎ, নির্বাচনি সহায়তা থেকেও সরে আসতে পারে জাতিসংঘ।
এরমধ্যেই বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে, বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার খরচ বহন করবে তাঁরা। যদিও এই সিদ্ধান্তকে অপরিণামদর্শী, বৈষম্যমূলক এবং স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টিকারী আখ্যা দিয়ে তা বাতিলের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সবমিলিয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে এখন যে ঘোটালা তৈরি হয়েছে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। কেউ কেউ বলছেন, সবচেয়ে বড় চাল দিল আওয়ামী লীগই।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

চীনের নাম করে মোদীকে যুদ্ধের হুশিয়ারী ট্রাম্পের।

Next Post

দিল্লির সঙ্গে শত্রুতাই লক্ষ্য ঢাকার?  ৭১ ভুলে পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
দিল্লির সঙ্গে শত্রুতাই লক্ষ্য ঢাকার?  ৭১ ভুলে পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ!

দিল্লির সঙ্গে শত্রুতাই লক্ষ্য ঢাকার?  ৭১ ভুলে পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি