• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে আবারও গণঅভ্যুত্থান। ইউনুস শাসনে বিপদে সবাই

বাংলাদেশে আবারও গণঅভ্যুত্থান। ইউনুস শাসনে বিপদে সবাই

administrator by administrator
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশ যে অশান্ত, সে দেশের মানুষ যে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ইউনূস সরকারের বিরুদ্ধে চাপা অসন্তোষ রয়েছে। সেনার সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব ক্রমেই বাড়ছে। এই অবস্থায় নতুন করে বাংলাদেশের আকাশে ক্রমেই পুঞ্জিভূত হচ্ছে গণঅভ্যুত্থানের মেঘ। আশঙ্কা করা হচ্ছে, সেপ্টেম্বরে বা নভেম্বরের মধ্যেই। কারণ, হাওয়া মোরগের ঝুঁটি ঘুরে গিয়েছে।
সেনা প্রধান ওয়াকার উজ জামানের সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধান মহম্মদ ইউনূস একাধিকবার বৈঠক করেন। বৈঠক হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসনের সঙ্গে সেনা প্রধান ওয়াকারের। অপর দিকে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস জানিয়েছেন, ভোট যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়, তার জন্য তার তরফ থেকে যা যা পদক্ষেপ করার দরকার হবে, সেটা তিনি করবেন। সেনাবাহিনীও মুখে তাঁকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশে আদৌ সুষ্ঠ এবং অবাধ নির্বাচন হবে তো? লক্ষ্য করার মতো বিষয় হল রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে একবারের জন্য ইউনূস বা তাঁর সরকারের কোনও প্রতিনিধিকে বৈঠক করতে বা কথা বলতে দেখা যায়নি। নানা বিধ ঘটনা প্রবাহের মাঝেই কিন্তু ঢাকায় শরতের আকাশে জমাট বাধছে গণঅভ্যুত্থানের মেঘ। প্রশ্ন উঠছে কেন?
বাংলাদেশ নির্বাচন কমিশন কিছু নির্দেশিকা নিয়ে এসেছে। সেই নির্দেশিকার চারটি বিষয় বেশ লক্ষ্য করার মতো। (১) না ভোট, (২) প্রার্থীর স্বশরীরে হাজিরা, (৩) ভোট প্রতীক যাঁর থাকবে না, ভোটযুদ্ধে লড়াই করার কোনও সুযোগ তাঁর থাকছে না এবং (৪) জামানত ফি। এর মধ্যে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। বাকি দুটি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। এই নির্বাচনী নির্ঘণ্টে আওয়ামী লিগ বেশ বিপদে।
প্রথমে আসা যাক জামানত ফি-য়ের বিষয়ে। আগে জামানত মূল্য ছিল ২০ হাজার টাকা (বাংলাদেশি টাকায়)। সেটা বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা। দ্বিতীয়, না ভোট। এতদিন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বহু প্রার্থী জয়ী হতেন। এবা করা হয়েছে নোটা। অর্থাৎ প্রার্থীর নিচে থাকবে না ভোট। যিনি সংশ্লিষ্ট প্রার্থীর স্বপক্ষে নিজের নাগরিক অধিকার প্রয়োগ করতে ইচ্ছুক নয়, তিনি নোটা প্রয়োগ করবেন। এর আগে এই পদ্ধতি ছিল না। এবার আসা যাক কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে। কমিশন জানিয়ে দিয়েছে, এবার আর অনলাইনে মনোনয়ন দাখিল করা যাবে না। প্রার্থীকে সশরীরে কমিশনের দফতরে এসে মনোনয়ন দাখিল করতে হবে। প্রত্যাহারের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ থাকছে। আওয়ামী লিগের সমস্যা এখানেই। কমিশন এটাও জানিয়ে দিয়েছে, যাদের ফেরার ঘোষণা করা হয়েছে, তারা কোনওভাবেই প্রার্থী হতে পারবে না।
আওয়ামী লিগের অনেকেই বিদেশে রয়েছেন। হাসিনা,তাঁর কন্যা রেহানা, এমনকী দলের বহু হেভিওয়েট নেতা এই মুহূর্তে বিদেশে রয়েছেন। তারা ভোটে লড়তে চাইল, দেশে ফিরতে হবে। হাসিনা গোষ্ঠীর আশঙ্কা, তাঁর দলের নেতারা দেশে ফিরলেই ইউনূস সরকার তাদের গ্রেফতার করবে। গ্রেফতার করতে কোনও আইনি বাধা সরকারের সামনে নেই। ফেরার বা পলাতক দেশে ফিরলেই যে কোনও সরকার তাঁকে গ্রেফতার করতে পারে। এটাই ইউনূসের একটা চাল।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচনী প্রতীক। যে সব নির্বাচনী প্রতীককে কমিশন বাতিল করেছে, সেই সব প্রতীকে কোনও প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তবে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রয়েছে। সরকারে যে থাকবে কমিশনকে তাঁর কথা শুনতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মাথায় রয়েছেন ইউনূস। তাই, কমিশনকে তাঁর কথা মেনে চলতে হবে। কিন্তু ইউনূস কতদিন ক্ষমতায় থাকেন, সেটাই বড় প্রশ্ন।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

MIG 21ভারতের নতুন আবিষ্কার। পাইলট বিহীন ছুটবে যুদ্ধবিমান

Next Post

চিন ভারত বন্ধুত্বে সমস্ত হিসেব বদলে গেল বাংলাদেশে

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
52
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
চিন ভারত বন্ধুত্বে সমস্ত হিসেব বদলে গেল বাংলাদেশে

চিন ভারত বন্ধুত্বে সমস্ত হিসেব বদলে গেল বাংলাদেশে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি