• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি  ইউনূসের বাংলাদেশের দফারফা

বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি ইউনূসের বাংলাদেশের দফারফা

administrator by administrator
10 months ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
48
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

দু’দিনের জাপান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই সফরেই পহেলগাঁও হামলার তীব্র বিরোধিতা করল টোকিও। উদিত সূর্যের দেশ কড়া বার্তা দিল পাকিস্তানকে। সেই সঙ্গে জাপান জানিয়ে দিল, আগামী এক দশকে ভারতে ১০ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের নীল নকশা তৈরি করে ফেলেছে তাঁরা। জাপান থেকে দু’দিনের চিন সফরেও যাবেন নরেন্দ্র মোদি। কিন্তু তার আগেই জানা গেল, গত মার্চেই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এক গোপনীয় চিঠি পাঠিয়েছিল বেজিং। তাতেই দু-দেশের সম্পর্কের বরফ গলার ইঙ্গিত ছিল। চিন সফরে নরেন্দ্র মোদি বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চিনের প্রেসিডেন্ট জিংপিনের সঙ্গে। সেই সঙ্গে একটা ত্রিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা। কিন্তু এরমধ্যেই চিন এক বিশেষ বার্তা দিল। ভারতের সঙ্গে চলা দ্বন্দ্ব দূরে ঠেলে মার্কিন যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে নয়া দিল্লিকে পাশে চায় বেজিং। গত মার্চ থেকেই ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। কিন্তু চিনের মনোভাব নিয়ে নয়া দিল্লির সচিবালয়গুলিতে একটা সন্দেহের বাতাবরণ ছিল। কিন্তু ভারতীয় পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক চাপাতেই ভারত পাশে পেতে চাইছে চিনকে। অপরদিকে রাশিয়া হল ভারতের অল ওয়েদার বন্ধু। সুসময় হোক বা দুঃসময় ভারত বরাবরই পাশে পেয়েছে ক্রেমলিনকে। আর এই তিন দেশ যদি একজোট হয়, তাহলে সবচেয়ে বেশি বেকায়দায় পড়বে মার্কিন যুক্তরাষ্ট্র।

ADVERTISEMENT

 

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি সম্পর্কে এই মুহূর্তে যারা ওয়াকিবহাল, তাঁরা জানেন যে কত দ্রুত পরিবর্তিত হচ্ছে এই অঞ্চলের পরিস্থিতি। রাশিয়া, ভারত ও চিনের জোট আরআইসি-র পুনর্জীবনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যাবতীয় হুঁশিয়ারি, শুল্ক-বোমাকে উপেক্ষা করছেন, তাঁর ফোন ধরতেই অস্বীকার করছেন তাতে উৎসাহিত হয়েছে এশিয়ার বহু দেশ। আর প্রবলভাবে চাপে পড়েছে পাকিস্তান ও বাংলাদেশ। কারণ ভারতের প্রতিবেশী এই দুই দেশের ওপর ভর করেই যুক্তরাষ্ট্র ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাগে আনতে চাইছেন। কিন্তু মোদি অনড়। এপ্রিলে পহেলগাঁও হামলা এবং মে মাসে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর নিয়ে যুক্তরাষ্ট্র কার্যত পাকিস্তানের পাশেই দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়েও নাক গলাতে শুরু করেছে প্রবলভাবে। যা ভারতের নজর এড়ায়নি। এই মুহূর্তে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই তলানিতে এসে ঠেকেছে। আইনের শাসন নেই বললেই চলে, নেই বাক স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতাও হরণ করেছে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এসব দেখেও দেখছে না। তাঁদের একমাত্র উদ্দেশ্য ইউনূসের কাঁধে ভর করে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ হাতিয়ে নেওয়া এবং রাখাইন মানবিক করিডোরের মাধ্যমে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিতে নিজেদের আধিপত্য বিস্তার করা। এটা যেমন ভারতের জন্য ঝুঁকির কারণ হতে পারে, তেমনই চিনের কাছেও খুব সংবেদনশীল। ফলে চিন ও ভারত একসাথে দক্ষিণ এশিয়ায় মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করলে অবাক হওয়ার কিছু নেই। সেই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আবার চালু হলে মার্কিন অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। এই শুল্ক-যুদ্ধের আবহেই দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশ একটা বড় বিষয় হয়ে উঠেছে। কারণ, আগামীদিনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদে মুহাম্মদ ইউনূস না থাকলেও যাতে সে দেশে একটা পুতুল সরকার বসানো যায় সেই চেষ্টা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাই নির্বাচনে আওয়ামী লীগ কেন অংশ নেবে না, সেই প্রশ্ন সুকৌশলে এড়িয়ে যাচ্ছে ওয়াশিংটন। অথচ তাঁরাই গণতন্ত্রের শ্রেষ্ঠ পুজারি বলে নিজেদের দাবি করে। অপরদিকে, ভারত ও চিনের লক্ষ্য থাকবে আওয়ামী লীগকে বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে দেওয়ার জন্য ইউনূসকে চাপ দেওয়া। এখন সকলেই তাঁকিয়ে এসসিও সম্মেলনের ফাঁকে মোদি, পুতিন ও জিংপিনের বৈঠকের দিকে। বাংলাদেশ তো শেষ, নতুন করে গড়ার কি উদ্যোগ নেওয়া হয়, সেটাই এখন দেখার।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

সন্ত্রাসীদের খোলা ছুট-গ্রেফতার মুক্তিযোদ্ধারা শেষের পথে ইউনূসের সরকার

Next Post

যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ‘ভারতের জামাই’ জে ডি ভান্স? ট্রাম্প সরলে সুবিধা ভারতের!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
69
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
72
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
26
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ‘ভারতের জামাই’ জে ডি ভান্স?  ট্রাম্প সরলে সুবিধা ভারতের!

যুক্তরাষ্ট্রের ক্ষমতায় 'ভারতের জামাই' জে ডি ভান্স? ট্রাম্প সরলে সুবিধা ভারতের!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি