• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশ পুলিশ কে ‘ঠুঁটো জগন্নাথ’ বানালো ইউনূস। মারণাস্ত্র কেড়ে নিল ইউনূস সরকার

বাংলাদেশ পুলিশ কে ‘ঠুঁটো জগন্নাথ’ বানালো ইউনূস। মারণাস্ত্র কেড়ে নিল ইউনূস সরকার

Sumana Sarkar by Sumana Sarkar
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
24
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের পুলিশের হাতে কোনও মারণাস্ত্র থাকবে না। সমস্ত মারণাস্ত্র জমা দিতে হবে সরকারের কাছে। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। তবে প্রশ্ন উঠছে, অস্ত্র ছাড়া কাজ করবে কি করে পুলিশ বাহিনী? অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তে দেশে তো হু হু করে বাড়তে থাকবে অপরাধ? তখন লাগাম টানতে পারবেন তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস? হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নেওয়া হল? নেপথ্যে কি জোরালো কারণ রয়েছে।
এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে বাংলাদেশের অন্দরে। জানা যাচ্ছে, মারণাস্ত্র থাকবে এপিবিএন বা আর্মড পুলিশ ব্যাটালিয়নের অর্থাৎ সশস্ত্র পুলিশ ব্যাটেলিয়ানদের হাতে।

ADVERTISEMENT

২০২৪ কোটা সংস্কার আন্দোলনে উত্তাল হয়েছিল গোটা বাংলাদেশ। সেই সময় পুলিশের ছোড়া রবার বুলেটে মৃত্যু হয়েছিল ছাত্র আবু সাইদের। শেখ হাসিনার জামানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ছাত্রদের ওপর কিভাবে গুলি চালায় পুলিশ? উঠে এসেছিল প্রশ্ন। শেষমেষ শেখ হাসিনার সরকারের ক্ষমতাচ্যুত হবার পর সমস্ত পুলিশের থেকে অস্ত্র সরিয়ে নেওয়ার দাবি উঠেছিল। এমনকি জানা যাচ্ছে, জেলাশাসকের সম্মেলনেও কয়েকজন জেলাশাসক পুলিশের হাতে অস্ত্র না থাকার পক্ষেই মতামত পোষণ করেছিলেন। এরপরই জানা যায় সোমবার বৈঠকে বসেন বাংলাদেশ সরকারের আইনশৃঙ্খলার উপদেষ্টা কমিটি। বৈঠক শেষ হবার পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়ে দেন, পুলিশের কাছে কোন রকম মারণাস্ত্র থাকার প্রয়োজন আমরা দেখছি না। কাজেই মারণাস্ত্র শুধুমাত্র থাকবে সশস্ত্র পুলিশ ব্যাটেলিয়ান এর কাছে। অর্থাৎ একমাত্র আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে। তবে এখন শুধু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস্তবায়ন হতে সময় লাগবে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

তবে কোন কোন অস্ত্রগুলোকে মারণাস্ত্র বলা হচ্ছে? যেগুলি সাধারণ পুলিশের কাছে থাকবে না? বাংলাদেশের সংবাদ মাধ্যমের দাবি, সব মেশিন গান, ৯ এমএম পিস্তল, রাইফেল পুলিসের হাতে থাকবে না। এর পাশাপাশি পুলিশের কাছে কি ধরনের অস্ত্র থাকবে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রকে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি পরবর্তীকালে সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে কোটা বিরোধী আন্দোলনের প্রথম সারির অন্যতম মুখ আবু সাইদের মৃত্যুতে তোলপাড় সৃষ্টি হয়েছিল বাংলাদেশে। এমনকি খবর, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের এক রিপোর্টে আবু সাইদের মৃত্যুর প্রসঙ্গ ওঠে। এখানে উল্লেখ করা হয় স্পষ্ট করে, এটা পুলিশের ইচ্ছাকৃত কাজ। এছাড়াও এই ঘটনা বিচার বহির্ভূত হত্যাও বলা যায়।

উল্লেখ্য, আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। কোটাবিরোধী আন্দোলনের প্রথম সারির মুখ ছিলেন আবু সাইদ। পুলিশের সঙ্গে যখন চরম সংঘর্ষ তৈরি হয়, তখন দু হাত ছেড়ে পুলিশের বন্দুকের সামনে নিজের বুক পেতে দিয়েছিলেন। আর সেই সময়ই পুলিশ নিজ দ্বিধায় গুলি চালাতে থাকে আবু সাইদের ওপর। পুলিশের ছোড়া রবার বুলেটে মৃত্যু হয় ছাত্রনেতার। তার মৃত্যুর পরই শেখ হাসিনার বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। পুলিশের এই ঘটনায় তীব্র নিন্দা ছড়ায়। শুধু তাই নয়, এতগুলো মাস কেটে যাবার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত। পুলিসের হাত থেকে ইউনূস মারণাস্ত্র কেড়ে নিলেন, বলছেন অনেকে। স্বাভাবিকভাবেই একাধিক জল্পনার জন্ম দিয়েছে বাংলাদেশের তদারকি সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে।

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

বড্ড বাড় বেড়েছে ইউনূস! বড় অ্যাকশনের ব্লু-প্রিন্ট তৈরি ট্রাম্পের। সরকার ফেলে হাসিনাকে ফেরাতে প্ল্যান রেডি!

Next Post

পাকিস্তানের দুঃসাহসের রহস্য কি? মোদির হুংকারের পরেও জম্মুতে জারি ড্রোন হামলা

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
পাকিস্তানের দুঃসাহসের রহস্য কি? মোদির হুংকারের পরেও জম্মুতে জারি ড্রোন হামলা

পাকিস্তানের দুঃসাহসের রহস্য কি? মোদির হুংকারের পরেও জম্মুতে জারি ড্রোন হামলা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি