আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এই দাবি সহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী সহ সাতটি দল একযোগে মিছিল করল দেশের সমস্ত বিভাগীয় শহরে। মিছিল হয় রাজধানী ঢাকাতেও। বিক্ষোভের আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করে। জানা যায়, জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করে। এরপর একই দাবিতে শুক্রবার দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করে জামায়েতি ইসলামী। অনেকে বলছেন, আলোচনার টেবিল ছেড়ে জামায়েতি ইসলামীর রাজপথে নামার কারণ হল, তাদের দাবিগুলিকে গোটা দেশের মানুষকে জানান দেওয়ার জন্য। তবে কি ডাকসু, জাকসুতে নিজেদের জায়গা পাকা করে সংসদীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে জামায়েতি ইসালামী। পথের কাঁটা যাতে বিএনপি না হয়, তাই কি এবার বিএনপি টার্গেট?
জামায়াতে ইসলামী ছাড়া এই বিক্ষোভ সমাবেসে যোগ দেয় ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি এই কর্মসূচি পালন করে। সাতটি দলের কেউ ৫ দফা, কেউ ৬ দফা, কেউ ৭ দফা কর্মসূচি ঘোষণা করলেও সবার মূল দাবি প্রায় একই।
এর আগে বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়। বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়। এই সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার-সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা। সমাবেশ করে বক্তব্য রাখেন তারা। জানা গিয়েছে, মিছিল শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যায়। তাদের দাবিগুলি হল, জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন ঘোষণা করতে হবে। পাশাপাশি তারা দাবি তোলে, অবাধ, সুষ্ট ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানায় তারা। শুধু তাই নয়, ২৬ সেপ্টাম্বর সমস্ত জেলা ও উপজেলাতে মিছিল করবে বলে জানা গিয়েছে জামায়েতি ইসলামীর তরফে। এর আগে গত ১৫ই সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি। অর্থাৎ তাদের মূল লক্ষ্য হল, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করা। কিন্তু সেই স্বপ্ন কি আদেও বাস্তবায়ন হবে, নাকি অন্য দিকে মোড় নেবে জামায়েতির প্রতিবাদ, সেটার উত্তর দেবে সময়।












Discussion about this post