• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আজ ১৭ই নভেম্বর। হাসিনার বিচারের রায়দান থমথমে ‘ঢাকা’য় অস্থিরতায় আতঙ্ক

১৭ নভেম্বর ভয়ংকর দিন বাংলাদেশের হাসিনার বিচারের ‘রায়দান’ হাসিনার ডাকে ‘শাটডাউন’

administrator by administrator
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের ক্যাঙারু আদালতে ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে সাজা ঘোষণা দিন সোমবার। এই খবর যখন লেখা চলছে, সেই সময় আদালতে চলছে সাজা ঘোষণা। পরিস্থিতি তপ্ত হতে পারে আশঙ্কা করে প্রশাসনের তরফ থেকে করা হয়েছে একাধিক পদক্ষেপ। শুধুমাত্র ঢাকায় ১৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন মোড়ে তল্লাশির জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী শিবির। পুলিশের সঙ্গে রয়েছে সেনা। কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হল তা যাতে দ্রুত নিউট্রালাইজ করা যায়,তার জন্য রয়েছে সেনাগাড়ি।
ঢাকা মহানগর পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রতিটি গাড়ি থামিয়ে চলছে নাকা তল্লাশি। কারও গতিবিধি সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে থাকা ব্যাগে চলছে তল্লাশি। কোথা থেকে তিনি আসছেন, কোথায় যাবেন, কেন যাবেন, তা জানতে চাওয়া হচ্ছে। রাস্তায় মানুষজনের উপস্থিতি কম। গণপরিবহন প্রায় চোখে না পড়ার মতো। পুলিশের তরফ থেকে বলা হয়েছে, কোনও কোনও প্রান্ত থেকে হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গেলেও মোটের ওপর নিয়ন্ত্রণে। সোহরাবর্দী উদ্যান এলাকায় পথচারীদের চলাচল সীমীত করা হয়েছে।
হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায় ঘোষণার আগের দিন থেকে রাজধানী ঢাকা সহ গোটা বাংলাদেশ কার্যত থমথমে। রবিবার থেকে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি নিয়েছে। চলবে সোমবার। পরিস্থিতি পর্যালোচনা করে কর্মসূচির মেয়াদ বৃদ্ধি করা হতে পারে বলে দলের একটি সূত্রে দাবি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার ঘোষিত নিষিদ্ধ এই দলটি এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বেআইনি আদালতে অবৈধ বিচারের নামে নাটকের বিরুদ্ধে’ তাদের এই কর্মসূচি। সামাজিক মাধ্যমে তারা এই কর্মসূচি সফল করে তোলার জন্য লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে। কার্যত শনিবার রাত থেকে ঢাকা তপ্ত।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী বলেছেন, ‘দেশে কোনও ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে। ’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, সোমবার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে একটি মহল দেশে নৈরাজ্য তৈরি করতে পারে। অপর দিকে জামায়াত সহ আট দলের তরফ থেকে যৌথ সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয় সোমবার তারা মাঠে থাকবে। কোনও তরফ থেকে নাশকতার চেষ্টা হলে তারা তা প্রতিহত করবে।
ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, রাজধানীতে কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। হিসেবে সরকারের দিক থেকে ঢাকাসহ কয়েকটি জেলায় ইতোমধ্যেই বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে বিজিবি মোতায়েনের খবর পাওয়া গেছে। ঢাকার বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এসব ঘটনার সাথে তার দলের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। “আওয়ামী লীগের পক্ষ থেকে অবৈধ আদালতে রায় ঘোষণাকে ঘিরে ১৬ ও ১৭ তারিখ কমপ্লিট শাটডাউন দেয়া হয়েছে। রবিবার তা পালিত হয়েছে এবং সোমবারেও চলবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তা পালন করছে,” নাশকতার দায় তাদের কি-না এই প্রশ্নের জবাবে তিনি বলেন,” আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও অহিংস । অবৈধ ইউনূস সরকারের পতন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার নির্দেশে ধারাবাহিক কর্মসূচি আমরা চালিয়ে যাবো”।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

হাসিনার রায়দানের আগেই বিরাট খেলা। তড়িঘড়ি হচ্ছে সিদ্ধান্তের বদল

Next Post

ঘুরে গেল খেলা হাসিনার রায়দানে পেঁচিয়ে গেলেন ইউনূস

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
68
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
70
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
41
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
30
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
35
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
47
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
81
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
31
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ঘুরে গেল খেলা হাসিনার রায়দানে পেঁচিয়ে গেলেন ইউনূস

ঘুরে গেল খেলা হাসিনার রায়দানে পেঁচিয়ে গেলেন ইউনূস

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি