• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
যুদ্ধের আঁতুড়ঘরে পরিণত হচ্ছে বাংলাদেশ। পাকিস্তানি সেনারা ঢাকায় নতুন খেলা শুরু তুরস্কের

যুদ্ধের আঁতুড়ঘরে পরিণত হচ্ছে বাংলাদেশ। পাকিস্তানি সেনারা ঢাকায় নতুন খেলা শুরু তুরস্কের

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
45
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ঢাকা সফর করেছেন পাকিস্তান সেনার লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হায়দার। মঙ্গলবার সকালে ঢাকা এসেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পসংস্থার সচিব অধ্যাপক হালুক গরগুন। তার সফরে বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। তার সরকারি সফর প্রসঙ্গে বাংলাদেশের গণমাধ্যম জানিয়েছে, তিনি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান, নৌপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে আলোচনা করবেন। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রশিক্ষণ, গবেষণার মাধ্যমে সে দেশের সশস্ত্র বাহিনীর বিকাশ ও বিবর্তনের বিষয়ে ভূমিকা রাখে। সেই সঙ্গে সমরাস্ত্র ক্রয়-বিক্রয়ের দেখভাল করে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গত সাত বছরে বারাক্তার টিবি-২, ড্রোনসহ অন্তত ১৫ ধরনের আধুনিক সমরাস্ত্র কিনেছে বাংলাদেশ। বুধবার হালুক গরগুনের ঢাকা থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। দুই দেশের দুই সেনাকর্তার বাংলাদেশ সফর নিয়ে ঢাকা যে সরকারি বিবৃতি দিক না কেন, এই দুইয়ের সফর অন্যদিক থেকেও তাৎপর্যপূর্ণ। মহম্মদ ইউনূস ক্ষমতা দখলের পর এই প্রথম পাকিস্তানি জেনারেলের সর্বোচ্চ পর্যায়ের সফর। তাকে রেড কার্পেট দিয়ে স্বাগত জানায় তদারকি সরকার প্রধান। পাকিস্তানি জেনারেলের এই সফরের পিছনে রয়েছে বেশ কয়েকটি ভূ-রাজনৈতিক সমীকরণ। যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং তুরস্ক তাদের স্বার্থসিদ্ধির জন্যই বাংলাদেশের মাটিকে ব্যবহার করছে। আর এদের অন্যতম লক্ষ্য ভারতকে নানা দিক থেকে চাপে রাখা। তারা নতুন একটি অক্ষশক্তি তৈরি করেছে। এর থেকে লাভবান হচ্ছে এক শ্রেণির ব্যবসায়ী, সামরিক এবং বেসামরিক মাফিয়া। যাদের উদ্দেশ্য রাজনৈতিক নেতৃত্বকে প্রান্তে সরিয়ে দিয়ে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ নিচ্ছে। তার প্রথম নমুনা পাওয়া গিয়েছে বাংলাদেশের গণঅভ্যুত্থানের পরে পরে। ডিপ স্টেটে বাংলাদেশের ক্ষমতায় এমন কয়েকজনকে বসিয়েছে, যারা তাদের স্বার্থ পূরণের মাধ্যম হয়ে উঠবে।
যুক্তরাষ্ট্রের লক্ষ্য দক্ষিণ এশিয়ায় চিনের প্রভাব-প্রতিপত্তি হ্রাস করা। তাদের লক্ষ্য যেমন বাংলাদেশ। আবার চিনেরও লক্ষ্য বাংলাদেশ। এর মধ্যে তুরস্কের ভূমিকা আরও স্পষ্ট হয়ে উঠছে। দেশটি দক্ষিণ এশিয়ায় তাদের প্রতিরক্ষা ব্যবসার বহর বাড়িয়ে চলেছে। হালুক গরগুন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তা প্রদানের আশ্বাস দেন। তুরস্কের লক্ষ্য বাংলাদেশকে একটি উৎপাদন ঘাঁটি হিসেবে নির্মাণ করা। ইতিমধ্য দেশটি বাংলাদেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অস্ত্র উৎপাদন করতে শুরু করেছে।
চলতি বছর জানুয়ারিতে তদারকি সরকার প্রধান মহম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ড. ওমের বলাতের নেতৃত্বে এক প্রতিনিধিদল বৈঠক করে। ওই বৈঠকে ইউনূস বাংলাদেশে শিল্প, কারখানা ও প্রযুক্তি হস্তান্তর আরও বেশি করে বিনিয়োগ এবং বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগাতে তুরস্কের প্রতি আহ্বান জানান। ওপর দিকে, বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সহযোগিতা পোশাক শিল্পের বাইরে প্রসারিত করতে পারে উল্লেখ করে তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমের বলাত বলেন, আমরা প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্যসেবা ও ওষুধ এবং কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে পারি। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থ বছরে তুরস্কে বাংলাদেশের রপ্তানি ছিল প্রায় ৫৮১ মিলিয়ন মার্কিন ডলার, আর আমদানি ছিল প্রায় ৪২৪ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তুরস্কের প্রায় ২০টি বড় কোম্পানি বাংলাদেশে বস্ত্র ও পোশাক এবং আনুষঙ্গিক পণ্য, রাসায়নিক, প্রকৌশল, নির্মাণ এবং জ্বালানি খাতে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ভারতের হাতে ‘গদ্দার’ আটক পাকিস্তানের প্ল্যান ভেস্তে দিয়ে বাংলাদেশকে হুঁশিয়ার ডোভালের

Next Post

NCP BNP গোপন সমঝোতা শাপলা নিয়েই নির্বাচনে ফিরছে তবে কি তারেকের অস্ত্র নাহিদরা

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
73
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
79
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
42
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
50
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
NCP BNP গোপন সমঝোতা  শাপলা নিয়েই নির্বাচনে ফিরছে  তবে কি তারেকের অস্ত্র নাহিদরা

NCP BNP গোপন সমঝোতা শাপলা নিয়েই নির্বাচনে ফিরছে তবে কি তারেকের অস্ত্র নাহিদরা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি