বাংলাদেশে বসবাসকারী মানুষের বেড়াতে যাওয়ার আর উপায়টুকুও নেই। ২০২৪ সালের ৫ ই আগস্টের পর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মহম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারে ক্ষমতায় আসার পর সামাজিক মাদ্ধমে তাকে নিয়ে রং চড়িয়ে নানান পোস্ট দেখা গেছে। বাংলাদেশিদের সবুজ পাসপোর্ট দিয়ে আর কোনো দেশের দরজাই খোলা থাকছেনা। এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার মিত্র দেশ ভারতকে শত্রু দেশে পরিণত করা হল। ভারতের সাথে যোগাযোগ, চিকিৎসা, পর্যটন সবকিছুর কথা মাথা থেকে বের করে সম্পর্কটাকে তিক্ততায় পরিণত করে ভারত থেকে এখন বাংলাদেশের সমস্ত রকম ভিসা বন্ধ করা হল। মেডিকেল ভিসা কিছু পরিমানে পাওয়া গেলেও মাঝেমধ্যেই সেই ভিসা নিয়ে ভারতে এলে বিমানবন্দর থেকে পুনরায় ফেরত পাঠানো হচ্ছে বা অফ লোড করা হচ্ছে। ভারতে ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানো বা অফ লোড করা হচ্ছে। অর্থাৎ সবুজ পাসপোর্ট নিয়ে বাংলাদেশী পাসপোর্টে যদিও ভিসা পাওয়া গেলেও ঢুকতে দেওয়া হচ্ছেনা দেশে। জুলাই মাসে মহম্মদ ইউনুস ও তার পরিষদবর্গ মালেয়শিয়ায় ঘুরে আসার পরই বিশ্বে যত বাংলাদেশের দূতাবাস আছে সেই সকল দূতাবাস থেকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরিয়ে ফেললেন। আসিফ নজরুল মালেশিয়ায় সফরের সময় ঘোষণা করেছিলেন, যে মালেয়শিয়ায় নাকি বাংলাদেশী বহু ছাত্র পড়াশোনা করছে এবং মালেয়শিয়া সরকার সেই সকল পড়ুয়াকে চাকরি দেবে। এরপরই মালেয়শিয়ার রাজনীতিতে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। বিভিন্ন পত্রিকায় মন্ত্রীকে বিবৃতি দিয়ে জানাতে হয়েছিল বাংলাদেশী সংবাদ মাধ্যম যে খবর প্রচার করছে তা সম্পূর্ণ ভুয়ো। অন্যদিকে, মালেয়শিয়া পুলিশের হাতে গ্রেফতার হয়েছে একদল শ্রমিক। যারা জঙ্গিবাদী সংগঠন ইসলামিক স্টেটের কর্মকান্ড পরিচালনা করছিলেন মালেয়শিয়ায় বসে। মালেয়শিয়া পুলিশ দীর্ঘ কয়েকমাস ধরে তৎপরতা চালিয়ে এদের গ্রেফতার করে নেটওয়ার্কটি ভেঙে দেয়। গ্রেফতারির পর মালেয়শিয়া পুলিশ এই বাংলাদেশিদের কয়েকজনকে নিজেদের হেফাজতে নিয়েছে এবং বাকিদের বাংলাদেশে পাঠিয়েছেন। ফলে মালেয়শিয়া সরকার ভিসা যাদের আছে তাদের দেশে ঢুকতে দিতে ভরসা পাচ্ছেননা। একটা সময় ছিল যখন বাংলাদেশের মানুষেরা মালেয়শিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরে মন চাইলেই পর্যটনে যেতে পারতেন। যেই থাইল্যান্ডে আগে বাংলাদেশিরা ৭ দিনের মধ্যে ভিসা পাওয়া যেত সেই থাইলেন্ডের ভিসা পেতেই এখন ৪৫ দিন সময় লাগছে। ভিসা পেলেও বিমানবন্দরে প্রবেশ করার মতো কোনো নিশ্চয়তা নেই। বহু সংখক বাংলাদেশিকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হচ্ছে বিভিন্ন দেশ থেকে। সিঙ্গাপুর থেকে ভিসা পাওয়া কঠিন বস্তু হয়ে দাঁড়িয়েছে। নেপাল,মালদ্বীপ, শ্রীলংকা থেকেও ভিসা দেওয়া হচ্ছেনা বাংলাদেশিদের। এই দেশগুলির তরফ থেকে বিভিন্ন শর্ত আরোপ করা হয়েছে বাংলাদেশিদের জন্য এবং সেই কারণ দেখিয়ে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশিদের।
আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...
Read more












Discussion about this post