• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
নতুন করে ইউনুসের অর্থ পাচার, কর ফাঁকির খবর হচ্ছে কেন? চাপে ইউনূস

নতুন করে ইউনুসের অর্থ পাচার, কর ফাঁকির খবর হচ্ছে কেন? চাপে ইউনূস

Raja Majumder by Raja Majumder
10 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
24
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ধীরে ধীরে কী সাবালক হচ্ছে বাংলাদেশের সংবাদমাধ্যম? যে সংবাদমাধ্যম এতদিন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া বিবৃতি ছেপে উদ্ধার হচ্ছিল, তাঁদেরই কেউ কেউ এখন প্রশ্ন তুলছেন প্রধান উপদেষ্টার দূর্নীতি নিয়ে! এটা কি কোনও পরিবর্তনের লক্ষণ? নাকি নিছকই কয়েকটি সংবাদমাধ্যম এই সাহস দেখাতে পারছে?

বিগত কয়েকমাসে দেখা যাচ্ছে, মাত্র কয়েকটি বাংলাদেশি সংবাদমাধ্যম মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করছে। বাংলাদেশের মাত্র কয়েকজন সংবাদ বিশ্লেষক বা রাজনৈতিক বিশ্লেষক তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে ক্রমাগত মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলে আসছিলেন। তাঁরাও দাবি করছেন, বাংলাদেশের গণমাধ্যম কোনও এক অজ্ঞাত কারণে ভয়ে সিঁটিয়ে আছে। কেউ কেউ দাবি করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-সমন্বয়কদের দাপটেই নাকি বাংলাদেশি সংবাদমাধ্যম সত্যি সংবাদ প্রকাশ করতে পারছে না। তাঁরা কেবলই প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস উইংয়ের থেকে দেওয়া বিবৃতি ও অন্তর্বর্তীকালীন সরকারের বিজ্ঞপ্তি ছেপেই দায় সারছে। কোনও তদন্তমূলক বা সত্যানুসন্ধানী খবর প্রকাশে বাংলাদেশি সংবাদমাধ্যমের অনীহা চোখে পড়ার মতো ছিল। কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে বাংলাদেশের বর্তমান সরকারের দুর্নীতি, ছাত্রনেতাদের দাদাগিরি বা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও খবর ছাপতে দেখা যাচ্ছে। যা হাজারো খারাপের মধ্যেও কিছুটা আশার আলো বলে মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ।

এ ক্ষেত্রে ১৭ জুন মঙ্গলবার, বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত একটি খবরের দিকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করতে হয়। ওই প্রতিবেদনের হেডলাইন হল, ড. ইউনূসের এক প্রতিষ্ঠানেই হাজার কোটি টাকা কর ফাঁকি! এই ধরণের খবর, বাংলাদেশের নিরীখে অত্যন্ত বিরল। প্রতিবেদনে দাবি করা হয়েছে, শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের এক প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম প্রায় ১ হাজার কোটি টাকার কর ফাঁকি দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ড. ইউনূস দেশের অলাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম থেকে হাজার হাজার কোটি টাকা কয়েক হাত ঘুরে সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার করেছেন। শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার জন্য আদালতে বিচারাধীন মামলার রায় নিজের পক্ষে নিতে বিচারকসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঘুষ দেওয়ার জন্য একটি দালালচক্রের সঙ্গেও চুক্তি করেন। আর ড. ইউনূসের এসব অর্থ পাচার, দুর্নীতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দালিলিকভাবে প্রমাণিতও হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে গ্রামীণ টেলিকম তথা গ্রামীণফোনের লাইসেন্স গ্রহণ করেছিলেন মুহাম্মদ ইউনূস। লাইসেন্স গ্রহণের আগে তিনি সরকারের কাছে অঙ্গীকার করেন, গ্রামীণ জনগোষ্ঠীর দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য গ্রামীণফোনের লাইসেন্স নিতে চান তিনি। মুনাফা নয় বরং দরিদ্র জনগোষ্ঠীকে সেবা দানই হবে এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ফলে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ টেলিকমকে লাইসেন্স দেয় তৎকালীন হাসিনা সরকার। কিন্তু মুহাম্মদ ইউনূস দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে গ্রামীণফোনের অধিকাংশ শেয়ার বিদেশি কোম্পানির হাতে তুলে দেন। জানা গেছে, গ্রামীণ টেলিকম বর্তমানে গ্রামীণফোনের ৩৪.২০ শতাংশ শেয়ারের অংশীদার, যার মাধ্যমে গ্রামীণ টেলিকম প্রতি বছর গ্রামীণফোন থেকে হাজার কোটি টাকার ওপর ডিভিডেন্ড পায়। কোম্পানি আইনের ২৮ ধারায় গঠিত এই অলাভজনক কোম্পানির কোনও শেয়ার মূলধন নেই, কোনও ব্যক্তিমালিকানা নেই। অথচ মুহাম্মদ ইউনূস প্রতি বছর গ্রামীণ টেলিকমের হাজার কোটি টাকার ওপর ডিভিডেন্ট সম্পূর্ণ বেআইনিভাবে কয়েক হাত ঘুরিয়ে সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার করে আত্মসাৎ করছেন।

যা অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী গুরুতর দণ্ডনীয় অপরাধ। আর এই কাজটি তিনি করেছেন সরকারের প্রধান হিসেবে অবস্থান করেই। জানা যাচ্ছে, গ্রামীণ টেলিকম শুরু থেকে যে সব কর ফাঁকি দিয়েছে, সেগুলো যোগ করলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১ হাজার কোটি টাকা। এই কর ফাঁকির হিসাব শুধু গ্রামীণ টেলিকমের। ডঃ ইউনূসের অন্যান্য সংস্থার হিসেব এর মধ্যে নেই। সম্প্রতি ইলন মাস্কের সংস্থা স্টারলিংককে বাংলাদেশে ব্যবসার যে লাইসেন্স দেওয়া হয়েছে, সেটাও তাঁর সংস্থা গ্রামীন টেলিফোনের সঙ্গে গাঁটছড়া বেঁধেই। ফলে সরকারের প্রধান হয়ে বসে মুহাম্মদ ইউনূস নিজের সংস্থার ব্যবসাই বৃদ্ধি করে চলেছেন। বাংলাদেশের সরাসরি কোনও লাভ হচ্ছে না। তিনি তাঁর গ্রামীণ ব্যাঙ্কের বকেয়া করের ৬৬৬ কোটি টাকাও মাফ করিয়ে নিয়েছেন নিজেরই জারি করা নির্বাহী আদেশে। এটাও কার্যত অনৈতিক। প্রশ্ন সব ক্ষেত্রেই উঠছে। এতদিন বাংলাদেশের গণমাধ্যম চুপ করে ছিল, এবার তাঁরাও লেখালেখি শুরু করেছে। তাহলে কি এবার চাকা ঘুরতে শুরু করল বাংলাদেশে?

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHMUHAMMAD YUNUS
Previous Post

আপনার থেকে ইউনূসের শাসন অনেক ভালো! খিদিরপুরে বিস্ফোরক শুভেন্দু

Next Post

ইউনুস-পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান কোথায়?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
6
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
ইউনুস-পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান কোথায়?

ইউনুস-পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান কোথায়?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি