• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আচমকা সেনাপ্রধান-জামাত বৈঠক! তবে কি ইউনূসের বিরুদ্ধে সেনা-বিএনপি-জামাত জোট?

আচমকা সেনাপ্রধান-জামাত বৈঠক! তবে কি ইউনূসের বিরুদ্ধে সেনা-বিএনপি-জামাত জোট?

Raja Majumder by Raja Majumder
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
18
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

টানা চার দিন ধরে ঢাকায় সরকারি সচিবালয়ের ভিতর ও বাইরে বিক্ষোভ মিছিল করছেন বিভিন্ন দফতর এবং বিভাগের কর্মচারীরা। অন্যদিকে একই কারণে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীরাও। জোড়া আন্দোলনে বেসামাল ইউনূস সরকার। অপরদিকে ডিসেম্বরে নির্বাচন চেয়ে চাপ বাড়াচ্ছে বিএনপি ও সেনাবাহিনী।

সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নেমেছেন বাংলাদেশের সরকারি কর্মচারীরা। টানা চার দিন ধরে ঢাকায় সরকারি সচিবালয়ের ভিতর বিক্ষোভ মিছিল করছেন কর্মীরা। এই পরিস্থিতিতে সতর্ক মুহাম্মদ ইউনূসের সরকার বিভিন্ন সচিবালয়ের বাইরে মোতায়েন করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি জওয়ানদের। মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ের ভিতর সেখানকার কর্মচারী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকি সাংবাদিকদেরও নয়। কিন্তু কেন আন্দোলন? সম্প্রতি শেখ হাসিনার আমলের ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি আইন সংক্রান্ত আইনের সংশোধিত অধ্যাদেশের খসড়াও অনুমোদিত হয়। গত রবিবার নয়া অধ্যাদেশ কার্যকর করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নয়া অধ্যাদেশ অনুসারে, বাংলাদেশের সরকারি কর্মচারীরা যদি এমন কোনও কাজ করেন, যা সরকার বা প্রশাসনের প্রতি আনুগত্যের পরিপন্থী, তা হলে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে। প্রতিবাদ থেকে এখানেই। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনাকে স্বৈরাচারী বলে তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল আজ তাদের আনুগত্যে যে অন্তবর্তী কালীন সরকার চলছে তারাও এমন স্বৈরাচারী অধ্যাদেশ জারি করছে। ওয়াকিবহাল মহল মনে করছে ধীরে ধীরে মুখোশ খসে পড়ছে ইউনুস সরকারের। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সরকারের বিরুদ্ধে রীতিমত খড়গহস্ত। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অষ্ট ভাষায় জানিয়েছেন ইউনুসকে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করাতে হবে।

অন্য দিকে, বেতনবৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। জানা যাচ্ছে, চট্টগ্রাম বন্দরকে বিদেশি পরিচালকদের হাতে তুলে দেওয়া ঘোষণা করার পরই সেখানেও আন্দোলনে নেমেছেন বন্দর কর্মীরা। ফলে এই মুহূর্তে প্রবল চাপে মুহাম্মদ ইউনূস। কারণ রাষ্ট্রপুঞ্জের আলালে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইন প্রদেশে যে মানবিক করিডর দেওয়ার চক্রান্ত হয়েছিল তা সরাসরি নাকচ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। করিডোর নিয়ে বাংলাদেশ সেনার “অনড় অবস্থান” বুঝতে পেরেই ঢাকা ছেড়েছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি জাকবসন। ফলে এই মুহূর্তে মুহাম্মদ ইউনূসের সামনে যেমন ঘরেও চাপ, তেমনই বাইরেও চাপ। কিন্তু ক্ষমতার লোভী ইউনুস ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে কোনও রোডম্যাপ দিতে নারাজ, তিনি এখনো বলে চলেছেন ভোট হতে হতে ২০২৬ সালের জুন মাস। অর্থাৎ আরো এক বছর তিনি ক্ষমতায় থাকতে চাইছেন।

ADVERTISEMENT

বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে আগুন নিয়ে খেলতে চাইছেন মুহাম্মদ ইউনুস। কারণ বাংলাদেশ সেনাবাহিনী রাখাইন করিডর ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানো নিয়ে তাদের মনোভাব স্পষ্ট করে দিয়েছে। একইসঙ্গে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে রেখেছে। ফলে ইউনূসের পাশে এই মুহূর্তে একমাত্র জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে। জামাযতে ইসলামী এই মুহূর্তে মুহাম্মদ ইউনূসের পাশে থাকলেও তাঁরা তলে তলে বিএনপির সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছে বলেই খবর। ঠিক এই অবহেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা বৈঠক করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে। সূত্র বলছে, গত শনিবার রাতে সেনানিবাসে বৈঠকে অংশ নেন জামায়াতের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।তবে ঠিক কোন কোন বিষয়ে তাঁদের আলোচনা হয়েছে সেটা খোলসা করেনি জামাত নেতারা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল। আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি। এই তো।’

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে কঠিন একটা সময়ের বাঁকে দাঁড়িয়ে আছেন মুহাম্মদ ইউনূস। দেশের ভিতর মুদ্রাস্ফীতি চরমে। একের পর এক কলকারখানা বন্ধ হচ্ছে। তার ওপর ভারত বিরোধিতা করতে গিয়ে এখন ভারতই টাইট দিয়েছে ইউনূস সরকারকে। বন্ধ ট্রান্সশিপমেন্ট, বন্ধ স্থল বন্দর দিয়ে বাণিজ্য, ফলে চরম পরিস্থিতি ব্যবসায়ী মহল ও রফতানিকারকদের। কিন্তু ক্ষমতালোভী ইউনূস চাইছেন বিদেশি ঋণ, ও বিদেশি সংস্থাগুলিকে বাংলাদেশে এনে দেশকে কার্যত বিক্রি করে দিতে। এই অন্তবর্তীকালীন সরকার যেহেতু অনির্বাচিত, তাই জনগণের নিকট তাঁদের কোনও দায় নেই। যা বিএনপি, জামাতের মতো রাজনৈতিক দলগুলির জন্য ক্ষতিকারক। কারণ তাঁদের দীর্ঘকালীন রাজনীতি করতে হবে বাংলাদেশে। সেই কারণেই বিএনপি ও জামাত এবার কাছাকাছি আসছে দূরত্ব দুরে ঠেলে। সেই কারণেই সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে জামাতের আমীর ও বিএনপির চেয়ারম্যান। যা মুহাম্মদ ইউনূসের জন্য লাল সতর্কতার সমান।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বাংলাদেশ সেনাবাহিনী কেন আচমকা সাংবাদিক সম্মেলন করল?

Next Post

পাক হাইকমিশনারের পর মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সও ঢাকা ছাড়লেন! ইউনূসের বাংলাদেশ বারুদের স্তুপের ওপর দাঁড়িয়ে

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
9
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
14
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
পাক হাইকমিশনারের পর মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সও ঢাকা ছাড়লেন! ইউনূসের বাংলাদেশ বারুদের স্তুপের ওপর দাঁড়িয়ে

পাক হাইকমিশনারের পর মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সও ঢাকা ছাড়লেন! ইউনূসের বাংলাদেশ বারুদের স্তুপের ওপর দাঁড়িয়ে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি