• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনাকে নিয়ে বড় সিদ্ধান্ত ইউনুস সরকারের

হাসিনাকে নিয়ে বড় সিদ্ধান্ত ইউনুস সরকারের

administrator by administrator
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
33
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ক্ষমতায় ফিরতে আদাজল খেয়ে মাঠে নেমেছে অন্তর্বর্তী সরকার প্রধান। তার অঙ্গ হিসেবে এবার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলার নিষ্পত্তি হওয়ার আশ্বাস দিল তদারকি সরকার।
চিফ প্রসিকিউটর মহম্মদ তাজমুল ইসলাম বলেন, ২০২৬-য়ের ফেব্রুয়ারি মাসের আগেই বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইবুনালে হাসিনার বিরুদ্ধে চলা একাধিক মামলার নিষ্পত্তি হবে। সে দেশের একটি সংবাদসংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে চিফ প্রসিকিউটার বলেন, বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া চ্যালেঞ্জের বিষয়। তবে খুব দ্রুত বিচারপ্রক্রিয়া জনসাধারণের কাছে আরও স্পষ্ট হবে।
তাঁর কথায়, ‘গত বছর জুলাই-অগাষ্টের আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা ঘটেছিল, তার সঙ্গে অনেক পুলিশকর্মী জড়িত। তাই, বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বাধা ছিল। ’

ADVERTISEMENT

চিফ প্রসিকিউটরের দাবি, যেহেতু অনেক পুলিশকর্মী এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তাই, তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট হয়েছে। তারপরেও তদন্তে উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া গিয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, ‘আন্তর্জাতিকমানের সঙ্গে মিলিয়ে বিচার হচ্ছে। তাই, এই বিচারপ্রক্রিয়া নিয়ে কারও প্রশ্ন তোলার অবকাশ থাকছে না।’
বর্তমানে বিচারপ্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে জানতে চাওয়া হলে মহম্মদ তাজমুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সাক্ষ্য গ্রহণ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়াও বিভিন্ন ভিডিও, কলরেকর্ড, ফরেন্সিক রিপোর্ট আদালতে জমা পড়েছে।’
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ইউনূস আগেই জানিয়েছিলেন, রমজান শুরুর আগে ২০২৬-য়ের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন। সেই মতো প্রস্তুতিও চলছে। শনিবার জাতীয় নির্বাচন নিয়ে ইউনূস সরকার একটি বিবৃতি প্রকাশ করে। সেই বিবৃতিতে দাবি করা হয়েছে, আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন। এই নির্বাচনের ব্যাপারে দেশবাসীর কাছে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। নির্বাচন বানচাল অথবা বিলম্বিত করার যাবতীয় প্রচেষ্টা সরকার প্রতিহত করবে।
মহম্মদ তাজমুল ইসলামের এই ঘোষণাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলের একাংশের হাসিনা যাতে কোনওভাবেই আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, তার জন্য উঠে পড়ে লেগেছে অন্তর্বর্তী সরকার। বিচারপ্রক্রিয়া কতটা নিরপেক্ষ হবে, তা নিয়েও তাদের প্রশ্ন রয়েছে। রাজনৈতিকমহলের মতে, হাসিনার বিরুদ্ধে মামলা অনেক আগেই দায়ের হয়েছিল। বিচারপক্রিয়া চলছিল ঢিমে তালে। আচমকাই অন্তর্বর্তী সরকার এই মামলার দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন।
এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গির আলম চৌধুরী সোমবার জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নৌবাহিনী ও বিমানবাহিনীকে কাজে লাগানো হবে। এদিন দুপুরে সিলেট জেলা প্রশাসন কক্ষে পুলিশ, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, ইমিগ্রেশন ও পাসপোর্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দফতর, কৃষি মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অবসরপ্রাপ্ত স্বরাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেন। জাহাঙ্গির আলম চৌধুরী বলেন, ভোটের ক্ষেত্রে আনসারের ভূমিকা সব চেয়ে বেশি। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার রাখা হবে। প্রিসডাইডিং অফিসারের জন্য থাকবেন একজন আনসার। প্রতি কেন্দ্রে পুলিশ থাকবে দুই থেকে তিনজন। থাকবে সেনাবাহিনীর মোবাইল টিম, বিজিবি, এবিপিএন। শুধু সেনা নয়, আগামী ভোটে নৌবাহিনী এবং বিমানবাহিনীকেও কাজে লাগানো হবে।
এত কিছুর পরেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। বাংলাদেশে কি আদৌ সুষ্ঠ নির্বাচন হবে? বিরোধীরা কী স্বেচ্ছায় ভোট দিতে পারবেন? ভোট অবাধ এবং সুষ্ঠ হবে কি?
ছাত্র-জনতা অভ্যুত্থানের পর থেকে এখনও ৮১জন পুলিশ কর্মী পলাতক। এই বিষয়ে জাহাঙ্গির আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়ার সেটা করা হবে। এর আগে চার হাজারের মতো ট্রেনিং করে যোগ দিয়েছেন। এখন একটি ব্যাচ প্রশিক্ষণে রয়েছে। আরও একটি ব্যাচের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ’

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

মার্কিন শুল্কের চাপে নাভিশ্বাস ইউনূসের

Next Post

শেষে কি না বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোটেও ডোপ পরীক্ষা

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
শেষে কি না বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোটেও ডোপ পরীক্ষা

শেষে কি না বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোটেও ডোপ পরীক্ষা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি