• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চিন থেকে এসওয়াই-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ লক্ষ্য কী তবে শিলিগুড়ি করিডোর?

চিন থেকে এসওয়াই-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ লক্ষ্য কী তবে শিলিগুড়ি করিডোর?

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

দক্ষিণ এশিয়ার ক্রমাগত পরিবর্তন হওয়া ভূ-রাজনীতিতে বাংলাদেশে প্রধান উপদেষ্টা এখন কার্যত দিশাহীন। মার্কিন যুক্তরাষ্ট্রের হাতের পুতুল ইউনূস সাহেব ও তাঁর দোসর খলিলুর রহমান কার্যত অসহায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে গিয়ে একটি অপ্রকাশযোগ্য প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করে এসেছিলেন খলিলুর রহমান। তাও ফাঁস হয়ে গিয়েছিল অচিরেই। জানা গিয়েছিল, ওই চুক্তি মোতাবেক বাংলাদেশ চিন-রাশিয়ার থেকে কোনও প্রতিরক্ষা সামগ্রী কিনতে পারবে না, কোনও সমঝোতাও করতে পারবে না। কিন্তু আদতে তা হচ্ছে না। কারণ, মার্কিন দাবি মেনে নেওয়ার আগেই বাংলাদেশ ও চিনের মধ্যে নানা প্রতিরক্ষা চুক্তি হয়ে গিয়েছে। তা গত মার্চ মাসে বেজিং সফরে গিয়েই সেরে এসেছিলেন মুহাম্মদ ইউনূস। কি কি কেনার বিষয়ে চুক্তি হয়েছিল, তা ধীরে ধীরে জানা যাচ্ছে। যেমন, চিন থেকে ২০টি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার কথা জানা গিয়েছিল কয়েকদিন আগে, তেমনই এখন জানা যাচ্ছে এবার চিনের তৈরি এসওয়াই-৪০০ ভূমি-থেকে-ভূমি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইক ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার চিনের সঙ্গে আলোচনা করে এসওয়াই-৪০০ মিসাইল সিস্টেম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। যার স্থানীয় নাম ডিএফ-১২এ। বাংলাদেশের কয়েকটি সরকারি সুত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনারই অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্য উইক দাবি করেছে, সাম্প্রতিক আমদানি বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রতিরক্ষা খাতের প্রয়োজনে বাংলাদেশ যে পরিমাণ সরঞ্জাম সংগ্রহ করেছে, তার ৭০ শতাংশেরও বেশি এসেছে বেজিং থেকে। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ৪০০ কিলোমিটার পাল্লা সমন্বিত দূরপাল্লার অভিযান পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে জোরদার করতে পারে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার পরিবর্তিত সামরিক ভারসাম্যে পরিবর্তন আনতে পারে বলেই মনে করছেন বাংলাদেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। অন্যদিকে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, সম্প্রতি পাকিস্তানে অপারেশন সিঁদূর চলাকালীন চিনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং ক্ষেপণাস্ত্রের মান সম্পর্কে একটা স্যমক ধারণা পাওয়া গিয়েছে। সেগুলি কতটা কার্যকর ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সামনে তা গোটা বিশ্ব দেখেছে। ফলে বাংলাদেশ যতই চিনের এসওয়াই-৪০০ মিসাইল সিস্টেম বা জে-১০ সিই যুদ্ধবিমান কিনুক, তাতে ভারতের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। প্রসঙ্গত এই মুহূর্তে ভারতীয় সেনার হাতে রাশিয়ার এস-৪০০ এবং দেশীয় প্রযুক্তির সমন্বয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্টই কার্যকর এবং শ্রেষ্ঠ তা প্রমানিত হয়েছে।
চিনের তৈরি এসওয়াই-৪০০ হল একটি রোড-মোবাইল প্রিসিশন স্ট্রাইক মিসাইল সিস্টেম যা ৪০০ কিলোমিটার পর্যন্ত পাল্লার গাইডেড রকেট বা স্বল্প-পাল্লার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করতে সক্ষম। এটি উচ্চ গতিশীলতার সাথে জিপিএস নির্দেশিত নির্ভুলতার সাথে স্থল-ভিত্তিক বা ভূমি থেকে ভূমি আঘাত হানতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এই ধরণের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রয়োজনীতা কেন পড়ছে? বাংলাদেশ কেবলমাত্র ভারত ও মিয়ানমারের মতো দুটি দেশের সাথে সীমান্ত ভাগ করে। সেহেতু ধরে নেওয়া যায় এই ধরণের ক্ষেপণাস্ত্র এই দুটি দেশের থেকে রক্ষা পাওয়ার জন্য কেনা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ভারতকে লক্ষ্য রেখেই এই ক্ষেপণাস্ত্র কেনার ব্যাপারে গ্রীন সিগনাল দিয়েছে অন্তর্বর্তী সরকার। কারণ, বাংলাদেশ সীমান্তে ভারতীয় সেনা যে ভাবে সৈন্য সমাহার করেছে, তাতে কিছুটা হলেও ভীত বাংলাদেশ। এরমধ্যেই অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে ভারত ইতিমধ্যেই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর এলাকা সম্প্রসারিত করছে। দাবি করা হচ্ছে, বাংলাদেশের প্রায় ৬০-৬২ কিমি অংশ ইতিমধ্যেই দখল নিয়েছে ভারতীয় সেনা। এই আবহেই বাংলাদেশ চিনের থেকে আধুনিক গাইডেড মিসাইল সিস্টেম কেনার কথা জানাল। অর্থাৎ বার্তাটি ভারতের জন্য। কিন্তু ওয়াকিবহাল মহলের প্রশ্ন, তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মধুচন্দ্রিমা শেষ হল বাংলাদেশের? কয়েকদিনের মধ্যেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

প্রধান উপদেষ্টার পদে ‘ভাঁটা’ ! রাষ্ট্রপতি হতে চাইছেন ইউনূস

Next Post

মাঠে নেই অর্ধেক সেনাবাহিনী! ১৩ নভেম্বর ঢাকা লকডাউনের ডাক আওয়ামী লীগের ঠেলা সামলাবে কে?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
মাঠে নেই অর্ধেক সেনাবাহিনী! ১৩ নভেম্বর ঢাকা লকডাউনের ডাক আওয়ামী লীগের ঠেলা সামলাবে কে?

মাঠে নেই অর্ধেক সেনাবাহিনী! ১৩ নভেম্বর ঢাকা লকডাউনের ডাক আওয়ামী লীগের ঠেলা সামলাবে কে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি