• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কমনওয়েলথ সরাসরি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলল! হাসছেন হাসিনা, সবই হাতছাড়া হচ্ছে ইউনূসের

কমনওয়েলথ সরাসরি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলল! হাসছেন হাসিনা, সবই হাতছাড়া হচ্ছে ইউনূসের

administrator by administrator
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন আসন্ন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণায় যেমন বাংলাদেশের ক্ষমতাসীন গোষ্ঠীর এক পক্ষ অখুশি, আবার অন্য একটি পক্ষ খুব খুশি। তবে নির্বাচন হচ্ছে ধরে নিয়ে সব পক্ষই প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের ভবিষ্যত এখনও ঝুলে রয়েছে। সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক উপায়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। পাশাপাশি সে দেশের নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিয়েছে। ফলে আসন্ন নির্বাচনে শেখ হাসিনার দল অংশগ্রহণ করতে পারবে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। দিন কয়েক আগেই এক ব্রিটিশ মন্ত্রীকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়ে দিয়েছেন, যে হেতু আওয়ামী লীগ সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত, তাই তাঁরা নির্বাচনে অংশগ্রহন করতে পারবে না। কিন্তু মুহাম্মদ ইউনূসের মুখের কথায় তো সব হয় না। কারণ, আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই এশিয়ার প্রাচীন রাজনৈতিক দলগুলির একটি। ফলে এ ভাবে তাঁদের গণতান্ত্রিক অধিকার হরণ করা নিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চেও একাধিক সংগঠন ও দেশ সরব হচ্ছে। এমনকি ঘরেও অশান্তির চোরা স্রোত।
বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কি সত্যিই অংশগ্রহণমূলক হবে? এই প্রশ্ন এখন কেবলমাত্র বাংলাদেশবাসীর নয়, বরং গোটা বিশ্বের কূটনৈতিকদের কাছে কৌতুহলের বিষয়। ঠিক আবহেই বাংলাদেশের রাজধানী ঢাকায় হাজির হলেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। তাঁর এই নীরব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরটি নতুনভাবে আলোচনায় উঠে এসেছে একটি মাত্র শব্দের জন্য। সেটা হল ইনক্লুশিভ ইলেকশন বা ‘অংশগ্রহণমূলক নির্বাচন’। ভারত প্রথম থেকেই বাংলাদেশের প্রসঙ্গে, সে দেশের নির্বাচন প্রসঙ্গে যাবতীয় প্রশ্নের জবাবে এই শব্দদ্বয় ব্যবহার করছে। ভারতের স্পষ্ট অথচ তাৎপর্যপূর্ণ বার্তা, বাংলাদেশে নির্বাচন হতে হবে সুষ্ঠ, অবাধ এবং অংশগ্রহণমূলক। এবার কমনওয়েলথ তাঁদের বিবৃতিতে সরাসরি ইনক্লুশিভ ইলেকশন শব্দদ্বয় ব্যবহার করলো। যা বাংলাদেশের রাজনীতিতে গভীর তাৎপর্য বহন করতে চলেছে। এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বক্তব্য, বিরোধী দলের অভিযোগ, আন্তর্জাতিক চাপ, জুলাই সন্ত্রাসের প্রভাব, সব মিলিয়ে একটা জট পেকে গিয়েছে। যার মুলে যে শব্দটি রয়েছে, তা হল ‘অংশগ্রহণমূলক নির্বাচন’।
বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের আমলে কোনও বিদেশী সংস্থা, বিদেশী রাষ্ট্রপ্রধানের আগমন হলে আমরা দেখেছি সেটা নিয়ে মিডিয়ার প্রচার, প্রেস উইংয়ের দাপাদাপি, সরকারি আড়ম্বর এবং একটা হইচই ব্যাপার সৃষ্টি হয়। কিন্তু বাংলাদেশে বিগত কয়েকদিনে দুটি সফর হল। একটি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সফর এবং অন্যটি কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ের সফর। এই দুটি সফরই কেমন যেন নীরব ও আড়ম্বরহীন অবস্থায় শেষ হল। কিছু যেন লুকোনোর চেষ্টা হল। আর সেটাই রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্লেষকদের মতে, এই ধরণের নীরব কূটনীতির ভিতরে আসলে এক ধরনের চাপ তৈরি হয়। সেই চাপই যে কোনও সরকারকে সংযত এবং বিমর্ষ করে তোলে। যেমনটা হয়েছে মুহাম্মদ ইউনূসের সরকারে। তাঁরা এখন প্রবল চাপে। আমরা প্রথমে ভুটানের প্রধানমন্ত্রীকে দেখলাম, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার পাশাপাশি সে দেশের তিনটি প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথেও বৈঠক করেছিলেন। ঠিক যেমনটা করলেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। তিনিও বাংলাদেশের প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার-সহ বিভিন্ন রাজনৈতিক দলের অংশীদারের সাথে আলাদা আলাদা বৈঠক করেছেন। যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমনওয়েলের মহাসচিবের সাথে বৈঠকের পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেন, ‘গণতান্ত্রিক রূপান্তর এবং আসন্ন জাতীয় নির্বাচন,দুই ক্ষেত্রেই আমরা কমনওয়েলথের সহযোগিতা প্রত্যাশা করি‘। কিন্তু সব কর্মসূচি সম্পন্ন করে শার্লি বচওয়ে ঢাকা ছাড়ার পূর্বে জানিয়ে যান, কমনওয়েলথ বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায়। অর্থাৎ বুঝতেই পারছেন কূটনৈতিক মহলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা এখন কোন পর্যায়ে রয়েছে। এই সফরের পর কমনওয়েলথের অফিসিয়াল বিবৃতিই এখন সবচেয়ে বড় ইঙ্গিত, আগামী নির্বাচনের নৈতিক বৈধতা ও গ্রহণযোগ্যতা কোন দিকে যাবে? আন্তর্জাতিক সংস্থাগুলি এবং আরও অনেক দেশ এবার আওয়ামী লীগের হয়ে সরব হবে। কারণ কমনওয়েলথের মধ্যে জি৭ এবং জি২০ সদস্য-সহ ৫৬টি দেশ রয়েছে। যার সবচেয়ে বড় অংশীদার ভারত।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

চালের কাঁকড়ে ‘জঙ্গির’ স্বাদ গোপন মিশনে ইউনূস-পাকিস্তান!

Next Post

বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে ভারতের হয়ে খেলছে ভুটান?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
79
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
50
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে ভারতের হয়ে খেলছে ভুটান?

বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে ভারতের হয়ে খেলছে ভুটান?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি