• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
১২ ফেব্রুয়ারি ভোট হচ্ছে, কিন্তু ফলাফল প্রকাশ কবে!  একটা ষড়যন্ত্র বা ক্যু হবে বাংলাদেশে?

১২ ফেব্রুয়ারি ভোট হচ্ছে, কিন্তু ফলাফল প্রকাশ কবে! একটা ষড়যন্ত্র বা ক্যু হবে বাংলাদেশে?

administrator by administrator
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
43
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

এবার কি সত্যিই নির্বাচন, নাকি আগেই লেখা একটি ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা? রাত পোহালেই নির্বাচন হতে চলেছে বাংলাদেশে। তার আগে এই প্রশ্নই এখন রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তবে ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের অন্যতম সংবাদপত্র মানবজমিন একটি সম্পাদকীয় প্রকাশ করেছে। যার শিরোনাম “প্রশাসনিক ক্যু এবং ফেব্রুয়ারির নির্বাচন”। ১২ ফেব্রুয়ারি ভোটের ফলাফল কী হতে পারে। কে জিতবে, কে হারবে, এ নিয়ে তো চায়ের কাপে ঝড় তুলছেন বাংলাদেশের সাধারণ জনগণ। মানবজমিন এটাও দাবি করছে, ঘরে-বাইরে একই আলোচনা চলছে। কিন্তু আদতে দেখা যাচ্ছে, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে দেশে এক অদ্ভুত নীরবতা আর চাপা উত্তেজনা রয়েছে বাংলাদেশে। কারণ, বাইরে বলা হচ্ছে অবাধ ও নিরপেক্ষ ভোট, ভেতরে চলছে এক ভিন্ন বাস্তবতা। বাংলাদেশের ওয়াকিবহাল মহলের একটা বড় অংশের দাবি, এই নির্বাচন নিয়ে মুহাম্মদ ইউনূসের প্রশাসন এবং তাঁদের অধীনে থাকা নির্বাচন কমিশন, পুলিশ-প্রশাসন, প্রযুক্তি বিশেষজ্ঞ, আনসার-ভিডিপি, পর্যবেক্ষক সংস্থা এবং মাঠ প্রশাসনের কর্মকর্তারা মিলিয়ে একটা সুপরিকল্পিত নীলনকশা তৈরি করেছে। যা ভোটের ফলাফল যে কোনও সময় পরিবর্তন করা হতে পারে।

ADVERTISEMENT

বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের প্রশ্ন, এটি কি সত্যিই কোনও নির্বাচন হতে যাচ্ছে, নাকি আগে থেকে লেখা একটি স্ক্রিপ্টের ফলাফলের আনুষ্ঠানিক কোনও ঘোষণা হবে? এখনও পর্যন্ত বাংলাদেশে যতগুলি সমীক্ষা বা জরিপ হয়েছে তাতে দেখা যাচ্ছে বিএনপি সে দেশের ক্ষমতায় আসতে চলেছে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। অন্যদিকে জামায়াতে ইসলামী আশা জাগিয়েও খুব কম আসন পেতে পারে। য়ারি সকাল ৭:৩০ মিনিটে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনের জন্য ভোটগ্রহণ শুরু হবে। বাংলাদেশের সাড়ে ১২ কোটি মানুষ গত ১৮ মাস ধরে এই নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচনে ২০০০ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে মাত্র ৭৮ জন মহিলা। বাংলাদেশে নির্বাচন সাধারণত সকাল আটটা থেকে শুরু হয়ে একটানা চলে বিকেল চারটা পর্যন্ত। এবার একই দিনে গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটের সময় একঘণ্টা বাড়ানো হয়েছে। অর্থাৎ, ১২ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হয়ে চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে, যেহেতু এবার দুটি ব্যালটে ভোট অনুষ্ঠিত হতে চলেছে, সেহেতু এবারের নির্বাচনে ফলাফল তৈরিতেও সময় বেশি লাগবে। আবার এবার প্রথমবারের বিপুলসংখ্যক প্রবাসী ভোটার ও দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার কারণে সেই ব্যালটও গণনা করতে হবে বাংলাদেশ নির্বাচন কমিশনকে। তাই ফলাফল ঘোষণা করতে যে সময় লাগবে, তা আগেভাগেই জানিয়ে রেখেছে তাঁরা। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, ভোটের রেজাল্ট পরিবর্তন করে আরেকজনকে বিজয়ী ঘোষণা করার সুযোগ আছে কি না অথবা রেজাল্টে কারচুপির সুযোগ আছে কি না?

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের অনেকে ইতিমধ্যেই দাবি করতে শুলু করেছেন, এর আগেও বাংলাদেশের নির্বাচন পাল্টে দেওয়ার ভুড়ি ভুড়ি নজির রয়েছে বাংলাদেশে। এবারও সেরকম কিছু হতে পারে বলেই মনে করা হচ্ছে। আর নির্বাচন কমিশনও কার্যত নিশ্চুপ হয়ে রয়েছে এখনও পর্যন্ত। তাঁদের দাবি, অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনও এবার আগেভাগে দাবি করে রেথেছে, যে এবারের ভোট গণনায় পাঁচ থেকে সাতদিন সময় লাগতে পারে। কমিশনের বক্তব্য, তিনশো সংসদীয় আসনের সাধারণ নির্বাচন, পোস্টাল ব্যালট ও গণভোট ফলাফল আলাদাভাবে গণনা করতে হবে। তাহলে বিষয়টি গিয়ে দাঁড়ালো, যদি দেখা যায় যে ফলাফল উল্টোদিকে যাচ্ছে, তাহলে তা পাল্টে দেওয়া হতেও পারে। যেহেতু এবারের নির্বাচনে আন্তর্জাতিক মহলের নির্বাচনি পর্যবেক্ষকদের উপস্থিতি খুবই কম। সেহেতু একটা ক্যু বা ষড়যন্ত্র হলেও হতে পারে। ফলে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হলেও একটা ক্যু বা ভিন্নমাত্রার অভ্যুত্থান ঘটলেও ঘটতে পারে।

 

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের মধ্যে গোপন ফোনালাপ! ভোটের আগে কি চাল দিল্লির?

Next Post

ঢাবির ‘জামাতী’ উপাচার্য পদত্যাগ করে পালাতে চাইছেন কেন?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
76
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
86
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ঢাবির ‘জামাতী’ উপাচার্য পদত্যাগ করে পালাতে চাইছেন কেন?

ঢাবির ‘জামাতী’ উপাচার্য পদত্যাগ করে পালাতে চাইছেন কেন?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি