• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
নিউইয়র্কে এনসিপির সন্ত্রাসী ক্যাডার গ্রেফতার পাল্টা মামলা হচ্ছে আখতারের বিরুদ্ধে, বাতিল হতে পারে ভিসা!

নিউইয়র্কে এনসিপির সন্ত্রাসী ক্যাডার গ্রেফতার পাল্টা মামলা হচ্ছে আখতারের বিরুদ্ধে, বাতিল হতে পারে ভিসা!

Raja Majumder by Raja Majumder
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
43
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

তাঁর উপর ডিম নিক্ষেপের ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় গোটা বাংলাদেশ। ঘটনা ঘটেছে মার্কিন মূলুকের নিউ ইয়র্ক শহরে, আর উত্তাল হচ্ছে কয়েক হাজার মাইল দূরের ঢাকা। যদিও নিউইয়র্কে আখতারের সন্ত্রাসী ক্যাডার গ্রেফতারজাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন তাঁর উপর হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানা যাচ্ছে। কিন্তু এখন তিনিই বিপাকে পড়তে চলেছেন। তাঁর বিরুদ্ধেও উঠছে গুরুতর অভিযোগ। যদি তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়, তাহলে তিনি গ্রেফতারও হতে পারেন, অথবা তাঁর মার্কিন ভিসা বাতিল হতে পারে। ব্যাপারটা ঠিক কি ঘটেছে?
নিউ ইয়র্ক বিমানবন্দরে অবতরণের পর এনসিপি নেতার উপর ডিম ছুঁড়ে প্রতিবাদ জানিয়েছিল আওয়ামী লীগের সমর্থকরা। যা নিয়ে জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলা করেছেন আখতার হোসেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এনসিপি নেতা এ তথ্য জানান।

ADVERTISEMENT

জানা যাচ্ছে, নিউ ইয়র্ক বিমানবন্দরের কাছে ওই থানায় আখতার হোসেন যে অভিযোগ দায়ের করেছেন, তাতে তাঁর উপর হামলা, হত্যার চেষ্টার অভিযোগ যেমন এনেছেন, তেমনই এনসিপি নেত্রী তাসমিন জারাকে ধর্ষণের চেষ্টার অভিযোগও যুক্ত করেছেন। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, এটাই ভুল চাল চেলেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। কারণ, একাধিক ভিডিওতে শোনা গিয়েছে, বিক্ষোভকারীরা তাসমিন জারাকে যাতে কোনও ভাবে হেনস্থা না করা হয় সেটা বলতে। এমনকি সেখানে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফকরুল আলমগীরকেও তাঁরা কোনও রকম হেনস্থা করেননি। একমাত্র আখতার হোসেনকে ঘিরেই বিক্ষোভ এবং ডিম নিক্ষেপ হয়েছিল। এখন আখতার হোসেন মামলা দায়ের করতেই পাল্টা মামলার পথে হাঁটছে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ। আর তাতেই ফেঁসে যেতে পারেন এনসিপি নেতা।
উল্লেখ্য, নিউইয়র্ক পৌঁছনোর পর আখতার হোসেন একাধিক বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন, স্লোগান দিয়েছেন। আর এটাই তাঁর কাল হয়ে দাঁড়াতে পারে। কারণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন, বি-ওয়ান এবং বি-টু ভিসায়। যার অর্থ তিনি বিজনেস ট্যুর অথবা ট্যুরিস্ট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন। এই ভিসায় তিনি সে দেশে কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারেন না। আর এটাই করে বসেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। যার একাধিক ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের শাখার লিগাল টিম এই ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছে। জানা যাচ্ছে, নিউ ইয়র্কে অবতরণের পর থেকেই আখতার হোসেনকে নিয়ে বিব্রত হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা। যেমন, বিমানবন্দরেই তিনি জেরার মুখে পড়েছিলেন, বিমানবন্দর থেকে বের হতেই বিক্ষোভের মুখে পড়েন। মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইনভেস্টিগেশন টিম আখতার হোসেনকে বিমানবন্দরের অভ্যন্তরে জিজ্ঞাসাবাদ করেছিল বলে জানা যায়। মুহাম্মদ ইউনূসের সরাসরি হস্তক্ষেপের জন্য সে যাত্রা পার পেয়েছিলেন আখতার হোসেন।
অন্যদিকে, তাঁর উপর ডিম হামলা হতে আখতার হোসেন নিউ ইয়র্কে এনসিপি ও জামাত শিবিরের ক্যাডারদের এই হামলার প্রতিশোধ নিতে নির্দেশ দেন। এরপরই একটা ঘটনা ঘটে নিউ ইয়র্কের রাস্তায়। বিক্ষোভরত ছাত্রলীগের এক কর্মীকে মারধোর করে ছাত্র শিবিরের এক কর্মী। জানা যাচ্ছে, প্রকাশ্য রাস্তায় হৃদয় নামে ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে শিবির কর্মী রকিব। তাঁকে হাতে নাতে ধরে ফেলে নিউইয়র্ক পুলিশ। এই ঘটনা নিয়েও এনসিপি নেতার বিরুদ্ধে মামলা করতে পারে আওয়ামী লীগ। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, নিউ ইয়র্কের আওয়ামী লীগের নেতারা আখতার হোসেনের ভিসানীতি লঙ্ঘন এবং তাসমিন জারাকে ধর্ষণের চেষ্টার যে ভুয়ো অভিযোগ তোলা হচ্ছে, তা নিয়ে পাল্টা মামলা দায়ের করতে চলেছেন। এই মামলা হলেই ফেঁসে যাবেন এনসিপি নেতা। কারণ, তিনি যে নিউ ইয়র্কের রাস্তায় রাজনৈতিক স্লোগান দিয়েছেন সেটার একাধিক প্রমান রয়েছে। কিন্তু আখতার হোসেন বা বাংলাদেশের প্রতিনিধিরা প্রমান করতে পারবেন না যে এনসিপি নেত্রীকে ধর্ষণের চেষ্টা হয়েছিল। ফলে আগামীদিনে ভয়ানক বিপদ অপেক্ষা করছে আখতার হোসেনের সামনে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ইউনূসের সাথে ট্রাম্প দম্পতির ছবি কি আসল না নকল? সামনে এল বিস্ফোরক তথ্য!

Next Post

গভীর সংকটে ইউনূস সরকার। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শেষ খেলায় জামায়াত

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
গভীর সংকটে ইউনূস সরকার। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শেষ খেলায় জামায়াত

গভীর সংকটে ইউনূস সরকার। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শেষ খেলায় জামায়াত

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি