• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনুস, এনসিপি নেতা থেকে সেনাপ্রধান। সবাই দৌড়াচ্ছেন চিনে। আদৌ কিছু পেলো বাংলাদেশ

ইউনুস, এনসিপি নেতা থেকে সেনাপ্রধান। সবাই দৌড়াচ্ছেন চিনে। আদৌ কিছু পেলো বাংলাদেশ

administrator by administrator
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
31
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গত এক মাসে এক ঝাঁক চিন সফর। শুরু জামাত নেতাদের দিয়ে। দলের নেতা সফিকুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের এক প্রতিনিধিদল চিন গিয়েছিলেন। বলা হচ্ছে, চিন সরকারের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হয়। চিন গিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজজামান। তিনি গিয়েছিলেন ২১ অগাস্ট। ছিলেন ২৭ অগাস্ট পর্যন্ত। সাংহাই কো-অপারেশনের বৈঠকের আগে তাঁর এই সফর। সরকারি ভাষ্যে বলা হচ্ছে, সফরের মূল লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক স্তরের সামরিক সহযোগিতা বৃদ্ধি করা। জেনারেল ওয়াকার চিনের প্রতিরক্ষামন্ত্রী এবং পিপলস লিবারেশন আর্মির উর্ধ্বতন কর্তাদের সঙ্গে বৈঠক করেন। প্রশ্ন হল, চিন কেন বাংলাদেশের সেনা প্রধানকে আমন্ত্রণ করল? এর মূল কারণ, চিন বাংলাদেশকে অস্ত্র সরবরাহ করে থাকে। সেনাপ্রধান ওয়াকারের চিন সফরের উদ্দেশ্য ছিল এইচ কিউ সেভেন্টিন – ভূমি থেকে আকাশ, এফকে থ্রি মাঝারি পাল্লার প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রয় বা অধিগ্রহণের ব্যাপারে আলোচনা করা।
এর পরে চিন সফর করেন এনসিপি নেতারা। দলের আহ্বায়ক নাইদ ইসলামের নেতৃত্বে এক প্রতিনিধিদল গত ২৬ অগাস্ট চিন সফরে যান। তার আগে তারা গিয়েছিলেন মালয়েশিয়া। সফরের উদ্দেশ্য চিনের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিকদলগুলির সম্পর্ক গভীর করা। হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে চিন সম্পর্ক তৈরিতে আগ্রহী। লক্ষ্য করলে দেখা যাবে চিন কিন্তু বিএনপিকে সে দেশে আসার জন্য আমন্ত্রণ করেনি। এরপর বাংলাদেশ সফর করেন সে দেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুল রহমান। তাকে কিন্তু চিন আমন্ত্রণ করেনি। তিনি চিনের বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেন। চিনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ২৮ অগাস্ট সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে বলেন, ২৬টি দেশের প্রতিনিধিরা তাদের বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেন। লক্ষ্য করলে দেখা যাবে মহম্মদ ইউনুস কিন্তু বিজয় দিবসের অনুষ্ঠানে ছিলেন না। প্রশ্ন হচ্ছে কেন?
এটা বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের তদারকি সরকারের আমলে বাহিনীর শীর্ষকর্তাদের সাম্প্রতিক অতীতে ঘন ঘন চিন সফর লক্ষ্য করা যায়নি। সফর তো হল। কিন্তু তার ফলাফল কী। সফরের ঘোষিত উদ্দেশ্য ছিল একরকম, আর পরোক্ষ কারণ। বাংলাদেশ চরম অর্থ সংকটে রয়েছে। এই অবস্থায় তারা অস্ত্র কিনবে এটা অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। সফরের অঘোষিত উদ্দেশ্য হল আমেরিকার দখলদারি থেকে বাংলাদেশকে রক্ষা করা। উদ্দেশ্য, যেমন করে হোক বাংলাদেশে একটা নির্বাচন করিয়ে বিএনপিকে ক্ষমতায় আসীন করা। বাংলাদেশে সামরিক ঘাঁটি বসানোর ছাড়পত্র নেওয়া, সেন্ট মার্টিন আইল্যান্ডের দখল নেওয়া। ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনের আধিপত্য কায়েম রাখতে বাংলাদেশে একটি কাঠপুতলুকে বসানো। সেই কাঠপুতুলটি হল বিএনপি। আমেরিকা তাকে চিহ্নিত করে ফেলেছে। আমেরিকা পাশাপাশি ভারতকেও চাপে রাখতে চাইছে। ঢাকার ওপর দিল্লির প্রভাব যাতে খর্ব করা যায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। স্বাভাবিকভাবেই চিন ও ভারত চাইবে এর ঠিক উলটোটা করতে।
তবে ঢাকার সরকারি ভাষ্যে বলা হয়েছে, জেনারেল ওয়াকার পিপলস লিবারেশন আর্মির স্থল বাহিনীর পলিটিক্যাল কমিশনার চ্যান হুইসহ উচ্চপদস্থ চিনা সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেনাপ্রধানের সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিকস্তরের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, দুই দেশের কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বাস্তুচ্যূত মায়ানমারের নাগরিকদের প্রত্যাবর্তন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

‘ডাকসু’ নির্বাচনের ফলাফলেই ঘুরে গেল সব খেলা, ঢাকায় সংঘাত অনিবার্য

Next Post

বাংলাদেশের পথেই নেপাল। গণঅভ্যুত্থানের নামে চলছে লুঠ- রাহাজানি কী চলছে এই মুহূর্তে

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশের পথেই নেপাল। গণঅভ্যুত্থানের নামে চলছে লুঠ- রাহাজানি কী চলছে এই মুহূর্তে

বাংলাদেশের পথেই নেপাল। গণঅভ্যুত্থানের নামে চলছে লুঠ- রাহাজানি কী চলছে এই মুহূর্তে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি