• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনা অপ্রতিরোধ্য, দিশেহারা ইউনূস ভারত কী ভাবছে?

হাসিনা অপ্রতিরোধ্য, দিশেহারা ইউনূস ভারত কী ভাবছে?

administrator by administrator
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
30
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

নয়া দিল্লিতে ভারত সরকারের আশ্রয়ে রয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে বসেই প্রথমে সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্মে বিভিন্ন সময় বক্তব্য রেখে, দায়মুক্তি নামে একটি অনুষ্ঠান পরিচালনা করে আসছিলেন। তবে কোনও গণমাধ্যমে তাঁর সরাসরি বক্তব্য বা সাক্ষাৎকার দেখা যায়নি এতদিন। কিন্তু বিগত কয়েকদিনে সেই আগলও খুলে গেল। শেখ হাসিনা একের পর এক আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন তিনি। তবে এই সাক্ষাৎকার নেওয়া হচ্ছে কেবলমাত্র ইমেল ভিত্তিক প্রশ্নাবলীতে। ওয়াকিবহাল মহল মনে করছেন, এবার হয়তো তাঁকে ভিডিও সাক্ষাৎকার দেবেন শেখ হাসিনা। আমাদের আলোচনা শেখ হাসিনার পরবর্তী পরিকল্পনা নিয়েই।
ঢাকার অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনা এবং তাঁর আমলের কয়েকজন কর্মকর্তা ও মন্ত্রীদের বিরুদ্ধে মামলা বিচারাধীন। এরমধ্যে একটি মামলার রায় আগামী সোমবার অর্থাৎ ১৭ নভেম্বর দেওয়া হবে। কিন্তু ইউনূস সরকারের এই প্রচেষ্টা সফল হতে দিচ্ছেন না পোড় খাওয়া রাজনীতিবিদ শেখ হাসিনা। তিনি জানতেন, ওই অপরাধ ট্রাইবুনালকে হাতিয়ার করে মুহাম্মদ ইউনূস এবং তাঁর দোসররা একটা লোকদেখানো বেআইনি বিচারের মাধ্যমে তাঁকে দোষী সাব্যস্ত করতে মরিয়া। যাতে বহির্বিশ্বে শেখ হাসিনাকে ভয়ানক মানবতাবিরোধী এবং গণহত্যাকারী প্রতিপন্ন করা যায়। তাঁর ভাবমূর্তি নষ্ট করা যায়। তাই তিনি অতি গোপনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে দুই ধরণের প্রচারণা চালিয়ে আসছিলেন। আর এটা করা সম্ভব হয়েছে ভারতের প্রযুক্তিগত সাহায্যেই। শেখ হাসিনা এই পর্বে বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থকদের কাছে হয়তো পৌঁছতে পারেননি, কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন। এতেই কাজ হয়েছে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া আওয়ামী কর্মী-সমর্থকরা শেখ হাসিনার দ্বারাই উজ্জীবীত হয়ে দ্বিগুণ উৎহাসে রাস্তায় নেমে পড়লেন ভয়-ডরকে দূরে ঠেলে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ জনগণের কাছে পৌঁছে গেলেন। আওয়ামী লীগের আমলে বাংলাদেশের উন্নয়ন ও কর্মসংস্থানের চিত্র তুলে ধরে বর্তমান ইউনূস সরকারের হাল চোখে আঙ্গুল দিয়ে দেখাতে শুরু করলেন। কর্মহীন, দরিদ্র ও খেঁটে খাওয়া প্রান্তিক মানুষগুলো বুঝলো কি ভুল করে ফেলেছেন। পাশাপাশি মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষজনও বুঝতে পারলো মুহাম্মদ ইউনূসের ফাঁকা বুলি আর তাঁর সরকারের ছলচাতুরি। ব্যাস, এবারই সুচতুরভাবে রীতিমতো ঘোষণা দিয়ে নানা কর্মসূচির ডাক দিতে শুরু করলো। এতদিন যা হতো গোপনে ঝটিকা মিছিলের মাধ্যমে। মুহাম্মদ ইউনূস এবং তাঁর প্রশাসন দেখলো আওয়ামী লীগের ডাকে একের পর মিছিল, প্রতিবাদ সভায় উপচে পড়া ভিড়। কেউ বাঁধা দিতে এলেই সাধারণ মানুষের রুখে দাঁড়ানো। যেন দেশের সাধারণ মানুষই আওয়ামী লীগের সভ্য সমর্থকদের পাশে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে লড়াই করছে। বলা ভালো কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন শেখ হাসিনা।
এবার জানা যাক, শেখ হাসিনা একের পর এক আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন কেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা কার্যত নিজেকে অন্তরালেই রেখেছিলেন। সে সময় মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক যোগাযোগ এবং মার্কিন স্পর্শ তাঁকেই হিরো বানিয়ে রেখেছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। ফলে তাঁর বক্তব্যই একতরফাভাবে প্রচারিত হচ্ছিল। কিন্তু ক্রমশ বদল হওয়া ভূ-রাজনীতি আচমকাই শেখ হাসিনাকে একটা সুযোগ এনে দেয়। আর সেটারই সম্পূর্ণ ফায়দা লুটলেন শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পররাষ্ট্র নীতি কোনও সরকার বদলের খেলায় আর যাবে না ওয়াশিংটন। এই খবর যেমন মুহাম্মদ ইউনূসের মাথায় বাজ পড়ার সামিল, তেমনই হাসিনার পক্ষে অক্সিজেন। হাসিনা একাধিক বিদেশী সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করলেন, এবং সেগুলো ফলাও করে ছাপতেও শুরু করল তাঁরা। ফলে ইউনূসের মুখোশ খুলতে শুরু করলো, এবং তাঁর মিথ্যার ভান্ডার ধরা পড়তে লাগলো। ওয়াকিবহাল মহলের মতে, ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে ভাবে উন্নতি হচ্ছে, ঠিক সে ভাবেই শেখ হাসিনা মার্কিন ঘনিষ্ট হতে শুরু করেছেন। খেয়াল করে দেখবেন, প্রথমদিকে দুই-একটি বাদে হাসিনার কোনও সাক্ষাৎকারে আর মার্কিন প্রসঙ্গেই তাঁর গদিচ্যুতি প্রসঙ্গ থাকে না। হংকংভিত্তিক ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টকে একটি সাক্ষাৎকারে তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, বর্তমানে ওয়াশিংটন ও ঢাকার সম্পর্ক নিয়ে আমি কিছু বলতে পারব না। তবে আমি জানি, আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব সময়ই ভালো সম্পর্ক ছিল। আমি নিজে প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের প্রশংসক এবং আমি এটা প্রকাশ্যেই বলে এসেছি। অবশ্যই ট্রাম্প ড. ইউনূসের ভক্ত নন, তিনি এটা প্রকাশ্যেই বলেছেন। বুঝতেই পারছেন, খেলাটা ঠিক কোথায়।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

উত্তর-পূর্বের আকাশে অপারেশন ‘পূর্বী প্রচণ্ড প্রহার’ “সেভেন সিস্টার্স” ইউনূসের দুঃস্বপ্ন, পতনের কারণও হবে!

Next Post

ভারতের বন্ধনে ফিরছেন হাসিনা। ইউনূসকে কাঁপিয়ে বড়ো সিদ্ধান্ত নিতে চলেছে ভারত

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
82
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
85
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
82
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
48
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
48
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
37
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভারতের বন্ধনে ফিরছেন হাসিনা। ইউনূসকে কাঁপিয়ে বড়ো সিদ্ধান্ত নিতে চলেছে ভারত

ভারতের বন্ধনে ফিরছেন হাসিনা। ইউনূসকে কাঁপিয়ে বড়ো সিদ্ধান্ত নিতে চলেছে ভারত

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি