• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
শুরু হয়ে গেছে হাসিনার খেলা! ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক কোর্টে আওয়ামী লীগ ব্রিটিশ উকিলরাও দায়ের করল একই মামলা

শুরু হয়ে গেছে হাসিনার খেলা! ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক কোর্টে আওয়ামী লীগ ব্রিটিশ উকিলরাও দায়ের করল একই মামলা

Raja Majumder by Raja Majumder
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি, যার অবস্থান অস্ট্রিয়ার রাজধানী হেগে। এর সঙ্গে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালকে গুলিয়ে ফেললে হবে না। প্রথমটির উদ্দেশ্য, বিশ্বের যে কোনও দেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বা গুরুতর অপরাধের বিচার করা, যার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে। আর দ্বিতীয়টির উদ্দেশ্য ছিল, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধবিরোধী এবং মানবতাবিরোধী অপরাধীদের বিচার করা। কিন্তু ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এখন শেখ হাসিনার বিচার চলছে। যিনি এই আদালত গঠন করেছিলেন এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এক নাটকীয় গণঅভ্যুত্থানের মাধ্যমে তাঁকে উৎখাত করে এখন তাঁকেই আদালতের কাঠগড়ায় তুলেছেন সেই মুক্তিযুদ্ধবিরোধী শক্তিগুলি। কিন্তু শেখ হাসিনা হলেন দীর্ঘদিনের পোড়খাওয়া রাজনীতিবিদ এবং বাংলাদেশের সবচেয়ে বেশি সময়ের প্রধানমন্ত্রী। ফলে তাঁকে খাঁটো করে দেখা সবচেয়ে বড় ভুল হয়েছিল এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় থাকা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের। তিনি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনার বিচার করতে চেয়েছেন। আর হাসিনা সরাসরি তাঁকে সত্যিকারের আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় হাজির করার তোড়জোড় শুরু করে দিলেন।
জানা যাচ্ছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বিরুদ্ধে এবার মামলা দায়ের হল আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি-তে। আর এই মামলা দায়ের করল বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধানের ১৫ নম্বর ধারা অনুযায়ী এই মামলা দায়ের করা হয়েছে ইউনূস ও তাঁর অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কাছে মামলার আবেদনপত্রটি দাখিল করেছেন লন্ডনের প্রখ্যাত আইন ফার্ম ডাউটি স্ট্রিটের আইনজীবী স্টেভেন পাওয়েল কেসি। উল্লেখ্য, রোম সংবিধানের ১৫ নম্বর বিধিতে বলা আছে, কোনও ব্যক্তি যদি সে দেশের বাসিন্দা না হন, বা সরাসরি ক্ষতিগ্রস্থ না হন, কিন্তু তিনি যদি জানতে পারেন সে দেশে মানবাধিকার লঙ্ঘণের ঘটনা ঘটছে, যার বিচার কোনও ভাবেই সে দেশে করা সম্ভব নয়, তাহলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান আন্তর্জাতিক আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। বলে রাখি, ১০৯০ সালে প্রতিষ্ঠা হওয়া ডাউটি স্ট্রিট চেম্বার্সের অন্যতম প্রতিষ্ঠাতা বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। আইসিসি-র প্রসিকিউটরের কাছে অনুরোধ করা হয়েছে, যে তিনি যেন আওয়ামী লিগের নেতাকর্মী ও শেখ হাসিনার সাবেক সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পরিচালিত প্রতিশোধমূলক হিংসাত্মক ঘটনার তদন্ত শুরু করেন।‌ আওয়ামী লীগের মতে বাংলাদেশে ঘটমান এই সব ঘটনা আইসিসি-তে নথিভুক্ত মানবতাবিরোধী অপরাধের পর্যায়েই পড়ে।
আইসিসি-র প্রসিকিউটরের কাছে দেওয়া এই চিঠিতে বলা হয়েছে, এটা বিশ্বাস করার যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে যে, উল্লেখিত অপরাধগুলি হত্যা, কারাদণ্ড এবং নিপীড়নের মতো মানবতাবিরোধী অপরাধের সমতুল্য। যার ফলে প্রসিকিউটর কর্তৃক পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা প্রয়োজন। আওয়ামী লীগের বক্তব্য, বাংলাদেশের আদালতে বাস্তবসম্মত বিচারের সম্ভাবনা নেই। জানা যাচ্ছে, আইসিসি-র কাছে পাঠানো চিঠিতে তথ্যপ্রমান-সহ ২০২৪ সালের জুলাই থেকে ৪০০ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর হত্যার অভিযোগ তুলে ধরা হয়েছে, যাদের অনেকেই সহিংস জনতা কর্তৃক পিটুনি ও গণপিটুনির মাধ্যমে হত্যার শিকার হয়েছেন। এমনকি ভিডিও প্রমাণ সহ কয়েকজন সাক্ষীদের সাক্ষ্যও দাখিল করা হয়েছে আইসিসি-র নিকট। প্রসঙ্গত, বাংলাদেশে গত বছর জুলাই মাস থেকে লাগাতার হিংসাত্মক ঘটনা ঘটছে। যদিও মামলায় বলা হয়েছে মূলত আওয়ামী লিগের নেতা কর্মী সমর্থকদের উপর নিপীড়ন নির্যাতন চলছে। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তাঁর দলের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে সকলকে অপদস্থ করার চেষ্টা করছে। প্রসঙ্গত বাংলাদেশ শেখ হাসিনা সরকারের সময়েই আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধানে স্বাক্ষর করেছিল।‌ এবার তিনিই মামলা দায়ের করে উল্লেখ করেছেন, যে বাংলাদেশে নির্বিচারে হত্যাকাণ্ড, বিনা অপরাধে কারাবন্দি করা এবং নিপীড়নের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়ে চলেছে। ফলে এইসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত আইসিসির প্রসিকিউটরের।
অন্যদিকে, আগামী ১৩ নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে চলমান মামলায় সাজা ঘোষণার দিন জানাবেন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারপতি। অনেকেই ধারণা করছেন, এই রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসি বা সর্বোচ্চ সাজাই হবে। ফলে তার আগেই অস্ট্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টার বিরুদ্ধেই মামলা দায়ের করে পাল্টা প্রতিঘাত দিল আওয়ামী লীগ। আর ব্রিটেনের ডাউটি স্ট্রিট চেম্বার এই বিষয়ে যথেষ্টই দক্ষ। ফলে খেলা এবার জমে গেল।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

চরম চর্চায় যমুনার বৈঠক পাকিস্তানি জেনারেল সঙ্গে বিতর্কিত ম্যাপ উপহার ইউনূসের বিরুদ্ধে অ্যাকশনে ভারত

Next Post

ইসকনের বিরুদ্ধে মিছিলেও ISIS পতাকা নিয়ে তৌহিদী জনতা! আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ কোনঠাসা হচ্ছে বাংলাদেশ

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইসকনের বিরুদ্ধে মিছিলেও ISIS পতাকা নিয়ে তৌহিদী জনতা! আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ কোনঠাসা হচ্ছে বাংলাদেশ

ইসকনের বিরুদ্ধে মিছিলেও ISIS পতাকা নিয়ে তৌহিদী জনতা! আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ কোনঠাসা হচ্ছে বাংলাদেশ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি