• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভয়ংকর মার্চ, সর্বশক্তি দিয়ে ফিরছে আওয়ামী লীগ! হাসিনার কড়া চ্যালেঞ্জ

ভয়ংকর মার্চ, সর্বশক্তি দিয়ে ফিরছে আওয়ামী লীগ! হাসিনার কড়া চ্যালেঞ্জ

administrator by administrator
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
30
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

মাসটার নামই তো মার্চ। বাংলা তর্জমা করলে দাঁড়ায় যাত্রা। আর যাত্রার মাসে আওয়ামী লীগ তাদের যাত্রা শুরু করতে চায়। দলনেত্রী হাসিনা আগামী মাসের তিনটি দিন দলের জন্য বেঁধে দিয়েছেন। দিন তিনটি হল ৭ মার্চ, ১৭ মার্চ, ২৬ মার্চ। এই তিনটি দিনে আওয়ামী লীগ সর্বশক্তি দিয়ে মাঠে নামবে। দলনেত্রী হাসিনা তাঁর কর্মীদের এই নির্দেশ দিয়েছেন। সম্প্রতি দিল্লিতে হাসিনা একটি ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে দলের বেশ কয়েকজন শীর্ষনেতা উপস্থিত ছিলেন। ওই তিনটি দিন যাবতীয় বাধা উপেক্ষা করে নামতে হবে রাজপথে। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বড়ো ব্যবধানে জয় পেয়েছে। রাজনৈতিক মঞ্চে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। গত ২৪ ফেব্রুয়ারি হাসিনা যে বৈঠক করেন সেটা দলের ওয়ার্কিং কমিটির বৈঠক। যে তিনটি দিন হাসিনা দলীয় কর্মসূচির জন্য নির্ধারিত করেছে, সেই তিনটি দিন বাংলাদেশের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ দিন। প্রথমেই ৭ মার্চের কথা বলতে হয়। ১৯৭১ সালের ওই দিনে রমনায় রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ও মুক্তির ডাক দিয়েছিলেন। সেই ভাষণেই তিনি উচ্চারণ করেছিলেন তাঁর ঐতিহাসিক উক্তি, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ শেখ হাসিনা দলীয় বৈঠকে বলেছেন, আমি আশা করব বর্তমান সরকার আওয়ামী লিগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। ‌তারা সে পথে না হাঁটলে আমাদেরকেও কর্মসূচি নিতে হবে। সেই সঙ্গে আওয়ামী লিগ নেত্রী বৈঠকে বলেন, কোনও দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকলেই সেই দলের কর্মীরা স্বাধীনতা দিবস সহ গুরুত্বপূর্ণ জাতীয় দিনগুলি উদযাপন করতে পারবে না এইরকম কোন বিধিনিষেধ আরোপ করা যায় না। তিনি বলেন, জেলখানাতেও দোষী সাব্যস্ত এবং বিচারাধীন বন্দিরা স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি পালন করে থাকেন। বঙ্গবন্ধু জাতির পিতা। ‌তার জন্মদিন উদযাপন জাতির সকলের কর্তব্য। ‌ তিনি বলেন, ৭ মার্চের ভাষণের গুরুত্ব কাউকে নতুন করে বুঝিয়ে বলার প্রয়োজন পড়ে না। সাত মার্চের ভাষণে স্বাধীনতার পথে হাঁটার গোড়াপত্তন করেছিল। ওই দিনই দেশবাসী মনস্থির করে নিয়েছিল এরপর যুদ্ধে নামতে হবে।‌ আমরা অপেক্ষায় থাকব নতুন সরকার এই দিনগুলি উদযাপনে আওয়ামী লিগকে বাধা দেয় কিনা।‌

ADVERTISEMENT

১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী। অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লিগ তাদের প্রাতঃস্মরণীয় নেতাকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ পায়নি। ঢাকায় ধানমণ্ডি-৩২ এ মুজিবুর রহমানের বাড়ি যেটি জাতীয় সংগ্রহশালা ছিল সেটি ভেঙে গুড়িয়ে দিয়েছিল উগ্রবাদী লোকজন। আর ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় তথা স্বাধীনতা দিবস। হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ ও তাদের শাখা সংগঠনগুলি দিনটি পালন করতে পারেনি। বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে জড়িয়ে থাকা ৭, ১৭ এবং ২৬ মার্চের কারণে মার্চ মাসকে সে দেশে বলা হয়ে থাকে স্বাধীনতার মাস। মঙ্গলবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে নেতাদের‌ হাসিনা বলেছেন ওই দিনগুলি সর্বশক্তি দিয়ে পালন করতে হবে। ‌গলি থেকে রাজপথ সর্বত্র স্বাধীনতা দিবসের বেদি বানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। ‌শ্রদ্ধা নিবেদন করতে যেতে হবে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর বাড়ি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর সমাধি ক্ষেত্রে।‌ এর মধ্যে ধানমন্ডির বাড়িতে উগ্রবাদীরা দু দফায় হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে। কূটনৈতিক ও রাজনৈতিক মহলের মতে, আওয়াম লীগের ওই কর্মসূচি শুধুমাত্র দলীয় কর্মসূচি হিসেবে দেখাটা ঠিক হবে না। এটা বিএনপি তথা দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর কৌশলগত ভাবে চাপ তৈরি করতেই হাসিনা এই কর্মসূচি নিয়েছেন। বিএনপি শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বলে মানে না। তাদের দাবি, এই ঘোষণা দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত প্রেসিডেন্ট‌ জিয়াউর রহমান। ‌তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি সেক্টরের কমান্ডার। মুক্তিযুদ্ধের সাহসী ভূমিকা পালনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে বীর উত্তম উপাধি দিয়েছিলেন।‌

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: hasina-awami-league-3
Previous Post

ইউনূস পরিকল্পনায় আসামি হাসিনা! মামলা টিকবে না তারেক রহমান সরকারে!

Next Post

হাসিনার সঙ্গে বেইমানি করে রাষ্ট্রপতি থেকেই যাচ্ছেন চুপ্পু?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
69
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
72
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
31
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হাসিনার সঙ্গে বেইমানি করে রাষ্ট্রপতি থেকেই যাচ্ছেন চুপ্পু?

হাসিনার সঙ্গে বেইমানি করে রাষ্ট্রপতি থেকেই যাচ্ছেন চুপ্পু?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি