• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনার মৃত্যুদণ্ড: ঢাকায় দুই ব্রিটিশ প্রত্যর্পণ বিশেষজ্ঞ জাতিসংঘের মহাসচিবের চিঠি রাষ্ট্রপতি চুপ্পুকে

হাসিনার মৃত্যুদণ্ড: ঢাকায় দুই ব্রিটিশ প্রত্যর্পণ বিশেষজ্ঞ জাতিসংঘের মহাসচিবের চিঠি রাষ্ট্রপতি চুপ্পুকে

Raja Majumder by Raja Majumder
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
13
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গত বছর জুলাই-আগস্টের ছাত্র বিক্ষোভের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশ হয়েছে। এই আদেশ দিয়েছে ঢাকার আন্তর্জাতিক ট্রাইবুনাল। এ রায়ের প্রতিক্রিয়া জানিয়েছিল জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতর। জাতিসংঘের ওয়েবসাইটে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ মৃত্যুদণ্ডের বিরোধিতা করে।পাশাপাশি এই রায়কে গত বছর বিক্ষোভ দমনের সময় সংঘটিত গুরুতর লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলেও আখ্যা দিয়েছে জাতিসংঘ। এবার বাংলাদেশের রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে মৃত্যুদণ্ডের রায় বাতিল করার জন্য নির্দেশনা দিল স্বয়ং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিয় গুতারেস। এমনটাই জানা যাচ্ছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দফতরের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই বিষয়ে বিবৃতি দিয়ে জানিয়েছেন, “আমরা সকল পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের ব্যবহারের বিরুদ্ধে”।
ডুজারিক জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার টার্কের একটি বিবৃতি উদ্ধৃত করে বলেন যে মৃত্যুদণ্ডের বিরোধিতার সাথে “আমরা সম্পূর্ণ একমত”। তিনি আরও বলেন, “আমি আপনাকে ভলকার টার্কের অফিস যা বলেছে তা উল্লেখ করতে চাই, যে আজকের রায় গত বছর বাংলাদেশে বিক্ষোভ দমনের সময় সংঘটিত গুরুতর লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তবে এই আদালতটি মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যাকারী পাকিস্তানি এবং তাঁদের বাংলাদেশি সহযোগীদের বিচারের জন্য তৈরি করা হয়েছিল। শেখ হাসিনা নিজেই এই আদালত তৈরি করেন। জাতিসংঘের তরফে আরও বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করেছে স্থানীয় একটি আদালত, যা শুধুমাত্র বাংলাদেশি বিচারকদের সমন্বয়ে গঠিত। নিজেদেরকে “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল” হিসেবে চিহ্নিত করে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে “মানবতাবিরোধী অপরাধের” জন্য দোষী সাব্যস্ত করে। এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষভাবে হয়নি বলেও মত দিয়েছে জাতিসংঘ। এই আবহেই জানা যাচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে শক্তিশালী করার জন্য ১৯ নভেম্বর দুই তাবড় ব্রিটিশ আইনজীবী ঢাকায় এসে পৌঁছেছেন। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই রায়ের বিষয়টি বিবেচনা করছে এবং এই ট্রাইব্যুনালের নেতৃত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকার এই মামলার তদন্ত করছে। জানা যাচ্ছে, টবি ক্যাডম্যান এবং আনাস্তাসিয়া মেদভেস্কায়া নামে দুই ব্রিটিশ আইনজীবী যুক্তরাজ্য থেকে দুবাই হয়ে ঢাকায় আসেন এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। এরমধ্যে ক্যাডম্যান হলেন আইসিটি প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামের একজন বিশেষ উপদেষ্টা। মেদভেস্কায়ার প্রত্যর্পণ মামলাতে তাঁর বিশেষ অভিজ্ঞতা রয়েছে। উল্লেখ্য, টবি ক্যাডম্যান দ্য গুয়ের্নিকা গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা এবং লন্ডনে গুয়ের্নিকা ৩৭ ইন্টারন্যাশনাল জাস্টিস চেম্বার্সের প্রধান। তিনি আন্তর্জাতিক অপরাধ ও মানবিক আইন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, দুর্নীতি দমন, সামুদ্রিক নিরাপত্তা, প্রত্যর্পণ এবং মানবাধিকার আইনের একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ। অপরদিকে আনাস্তাসিয়া মেদভেস্কায়ার একজন আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিশেষজ্ঞ। তিনি আন্তর্জাতিক বিচার আদালত এবং ইউরোপীয় মানবাধিকার আদালতের সামনে মামলায় রাশিয়ান ফেডারেশনকে পরামর্শ দিয়েছিলেন। একজন প্রত্যর্পণ বিশেষজ্ঞ হিসেবে তিনি রাষ্ট্রপক্ষ এবং প্রতিরক্ষার পক্ষে কাজ করেন। মনে করা হচ্ছে, এই দুই ব্রিটিশ আইনজীবীকে আনা হয়েছে ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিশ্চিত করার লক্ষ্যে। এ ক্ষেত্রে উল্লেখ করা যায়, আওয়ামী লীগও লন্ডনের বিখ্যাল ল ফার্ম ডাউটি স্ট্রিটের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বারস্থ হয়েছে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

হাসিনার মুখোমুখি হওয়ার আতঙ্কেই মুখ লুকিয়েছেন সেনাপ্রধান?

Next Post

খলিল- ডোভাল বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত! বাংলাদেশে ভুটানের প্রধানমন্ত্রী খেলা জমে ক্ষীর…

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
খলিল- ডোভাল বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত! বাংলাদেশে ভুটানের প্রধানমন্ত্রী খেলা জমে ক্ষীর…

খলিল- ডোভাল বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত! বাংলাদেশে ভুটানের প্রধানমন্ত্রী খেলা জমে ক্ষীর...

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি