• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
গণমাধ্যমে প্রথম সাক্ষাৎকার হাসিনার  ‘এক ঢিলে তিন পাখি’ মারলেন আওয়ামী নেত্রী!

গণমাধ্যমে প্রথম সাক্ষাৎকার হাসিনার ‘এক ঢিলে তিন পাখি’ মারলেন আওয়ামী নেত্রী!

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এক সাথে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিলেন বাংলাদেশ থেকে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর ৫ আগস্ট তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন। সেই থেকে তিনি ভারতের আশ্রয়ে দিল্লির কোনও এক নিরাপদ স্থানে অজ্ঞাতবাসে রয়েছেন। ২০২৫ সালের ১২ মে তাঁর দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার প্রজ্ঞাপণ জারি করে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এমনকি আওয়ামী লীগের ছাত্র সংগঠনকেও বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে আর আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া প্যাটফর্মগুলিও নিষিদ্ধ। এই পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী এতদিন কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গোপনে দলীয় কর্মী-নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন। এবং মাঝেমধ্যে অডিও বার্তা দিচ্ছিলেন। কিন্তু কোনও গণমাধ্যমে বিগত ১৫ মাসে সাক্ষাৎকার দেননি শেখ হাসিনা। এই প্রথমবার তিনি মুখ খুললেন সংবাদমাধ্যমের সামনে, তাও আবার একাধিক আন্তর্জাতিক মিডিয়ায়। এটা খুবই তাৎপর্যপূর্ণ দিক বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা৷  এই তালিকায় যেমন রয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স। তেমনই রয়েছে মার্কিন দৈনিক ‘ওয়াশিংটন পোস্ট’ বা ব্রিটিশ দৈনিক ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’। অর্থাৎ, বোঝাই যাচ্ছে, বিশ্বের তাবড় সংবাদ মাধ্যম তাঁর সাক্ষাৎকার ফলাও করে প্রকাশ করেছে। ওয়াকিবহাল মহলের মতে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, হাসিনা সেই নির্বাচনের আগে প্রবল চাপ সৃষ্টির কৌশল নিলেন। প্রায় প্রতিটি সাক্ষাৎকারেই তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করানোর চেষ্টা হলে বাংলাদেশের এক থেকে দেড় কোটি ভোটারের সঙ্গে প্রতারণা করা হবে। বিপুল সংখ্যাক আওয়ামী সমর্থকদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া মানে সেই নির্বাচন ‘অবৈধ’। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনা এবার অল আউট ঝাঁপানোর জন্য প্রস্তুত। তাঁদের আরও দাবি, এটা ভারতেরও এক কূটনৈতিক চাল।

নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা এই প্রথমবার কোনও গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন। মজার বিষয় হল, এএফপি এবং রয়টার্স এই দুই আন্তর্জাতিক সংবাদ সংস্থারই দাবি তাদের লিখিত প্রশ্নের উত্তর দিয়ে এই প্রথমবার সরাসরি কথা বলেছেন শেখ হাসিনা। দুটি বার্তা সংস্থার সাক্ষাৎকারেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য মোটামুটি এক। এএফপিকে তিনি বলেছেন, ‘আওয়ামী লীগসহ সকল প্রধান দলের সরাসরি অংশগ্রহণ ছাড়া নির্বাচন বিশ্বাসযোগ্য হতে পারে না’৷ অন্যদিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেত্রী বলেছেন, তাঁদের উপর নিষেধাজ্ঞা শুধু অন্যায্য নয়, এটা আত্মঘাতীও। আবার ব্রিটিশ দৈনিক ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-কে দেওয়া সাক্ষাৎকারে সরকার উৎখাতে ষড়যন্ত্রকারীদের মৃত্যুর ঘটনায় ক্ষমা চাওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনা। তাৎপর্যপূর্ণভাবে দিন কয়েক আগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানেও তিনি বাংলাদেশে সুষ্ঠ, অবাধ ও অন্তর্ভূক্তিমূলক নির্বাচনের দাবি জনিয়ে বলেন, এতেই বাংলাদেশে স্থিতিশীলতা আসবে। এবার প্রায় একই দাবি করলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। তবে তিনি এখানেই থেমে থাকেননি। কার্যত হুমকিই দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিতে দেওয়া সাক্ষাৎকারের মাধ্যমে কার্যত এক ঢিলে তিন পাখি মারলেন শেখ হাসিনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একদিকে যেমন তিনি আওয়ামী লীগের প্রতি একটা আন্তর্জাতিক মঞ্চ তৈরি করলেন, তেমনই তাঁর দলকে নিষিদ্ধ করার দায় ঠেললেন সরাসরি মুহাম্মদ ইউনূসের প্রতিহিংসাপরায়ণতার দিকে। আবার জুলাই আগস্টের আন্দোলনের সময় হাজারের বেশি মৃত্যুর যে দাবি করা হচ্ছে, সেই সংখ্যাকে অতিরঞ্জিত বলে দাবি করে শেখ হাসিনা পাল্টা মুহাম্মদ ইউনূসকে রাজধর্মের পাঠ শেখালেন। পাশাপাশি, আন্তর্জাতিক মঞ্চগুলিকেও বুঝিয়ে দিলেন, একজন প্রধানমন্ত্রী হিসেবে করণীয় কর্তব্যই করেছিলেন সে সময়। ব্রিটিশ দৈনিক ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-কে তিনি বলেন, “নেতা হিসেবে আমি চূড়ান্ত দায়িত্ব গ্রহণ করি, কিন্তু নিরাপত্তা বাহিনীকে জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়া বা এমন ইচ্ছা করার দাবি সম্পূর্ণ ভুল। তাঁর কথায়, রাষ্ট্রীয় আইনেই তারা জানেন কোন পরিস্থিতিতে কেমন পদক্ষেপ নিতে হয়। অর্থাৎ, সহিংস আন্দোলন দমন করায় নিরাপত্তাবাহিনী যা করার তাই করেছিল, এতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের যে প্রয়োজন হয় না, সেটাই তিনি বুঝিয়ে দিলেন। অন্যদিকে, আওয়ামী লীগের সভানেত্রী সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য কোনও দলকে সমর্থন করতে বলছি না’।  এরপরই আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এখনও আশা করি, সাধারণ বুদ্ধি-বিবেচনার জয় হবে এবং আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে’৷ অর্থাৎ, বল এবার আন্তর্জাতিক খেলোয়াড় মুহাম্মদ ইউনূসের কোর্টেই ঠেলে দিলেন শেখ হাসিনা। যা আগামীদিনে ইউনূসের জন্য ভয়ানক এক দুঃস্বপ্ন হতে চলেছে।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে হাসিনার হুঁশিয়ারি! আওয়ামী লীগ না থাকলেই ‘ভোট বয়কট’

Next Post

একই দিনে তিন বিদেশি সংবাদমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার। বড় পরিকল্পনায় হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন মৃত্যু নিয়ে গুজব, শেখ হাসিনা বললেন সুস্থ আছি, আমার তো দেশকে উদ্ধার করতে হবে

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
একই দিনে তিন বিদেশি সংবাদমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার। বড় পরিকল্পনায় হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন মৃত্যু নিয়ে গুজব, শেখ হাসিনা বললেন সুস্থ আছি, আমার তো দেশকে উদ্ধার করতে হবে

একই দিনে তিন বিদেশি সংবাদমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার। বড় পরিকল্পনায় হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন মৃত্যু নিয়ে গুজব, শেখ হাসিনা বললেন সুস্থ আছি, আমার তো দেশকে উদ্ধার করতে হবে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি