• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে হাসিনার হুঁশিয়ারি!  আওয়ামী লীগ না থাকলেই ‘ভোট বয়কট’

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে হাসিনার হুঁশিয়ারি! আওয়ামী লীগ না থাকলেই ‘ভোট বয়কট’

Raja Majumder by Raja Majumder
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে গত বছর ৫ আগস্ট এক নাটকীয় গণঅভ্যুত্থানে গতিচ্যুত ও দেশছাড়া করা হয়েছিল। তিনি পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছিলেন, সেটা পরবর্তী অন্তর্বর্তী সরকার বারবার দাবি করলেও তাঁর পদত্যাগ পত্র দেখাতে পারেনি ইউনূস সরকার। এমনকি বাংলাদেশের রাষ্ট্রপতিও স্বীকার করেছিলেন, শেখ হাসিনার পদত্যাগপত্র তাঁর কাঁছে নেই। ফলে তিনি এখনও বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী। যদিও ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি ভারতের আশ্রয়ে কোনও এক অজ্ঞাতস্থানে রয়েছেন। বিগত কয়েকমাস শেখ হাসিনা আওয়ামী লীগের নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজগুলিতে অডিও বার্তা দিচ্ছেন। সেখানেই তিনি বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় এবং সাধারণ মানুষের সঙ্গে দায়মুক্তি নামে একটি অনুষ্ঠানে তিনি নিয়মিত কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী। কিন্তু কোনও গণমাধ্যমে তাঁকে সাক্ষাৎকার দিতে শোনা যায়নি বা দেখা যায়নি। এবার একটি নয়, একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিলেন আওয়ামী লীগ নেত্রী, তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াকিবহাল মহলের মতে, এটা সম্ভব হয়েছে ভারতের গ্রীন সিগনাল পাওয়ার পরই।

ADVERTISEMENT

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং ব্রিটিশ দৈনিক ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-কে আলাদা আলাদা সাক্ষাৎকার দিয়েছেন। ই-মেল মারফত নেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বেশ কয়েকটি বিস্ফোরক অভিযোগ এনেছেন। যা ফলাও করে ছেপেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সংবাদ সংস্থা রয়টার্স-কে দেওয়া একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি জানান, আওয়ামী লীগের সমর্থকেরা সাধারণ নির্বাচনে ভোটদানে বিরত থাকলে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় শামিল হবেন না। অর্থাৎ তিনি বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগ সমর্থকদের ভোট বয়কটের আহ্বান জানিয়ে দিলেন। ওয়াকিবহাল মহল মনে করছেন, এটা হাসিনার দীর্ঘদিনের পরিকল্পনা হতে পারে, যা তিনি নিজস্ব চ্যানেলগুলির মাধ্যমে প্রচারও করে চলেছেন। যে আসন্ন নির্বাচন যদি ইউনূস সরকারের অধীনে হয় এবং আওয়ামী লীগকে তাতে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে যাতে একটা সার্বিক ভোট বয়কটের চিত্র ফুটে ওঠে। এবার কৌশলে তা আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়ে দিলেন আওয়ামী লীগ নেত্রী। রয়টার্স হল বিশ্বব্যাপি প্রতিষ্ঠিত সংবাদ সংস্থা, তাঁদের খবর সমস্ত দেশের গণমাধ্যম গ্রহণ করে। ফলে রয়টার্সে দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার হতে সময় লাগেনি। বিশ্বের বহু দেশের বহু নামী-দামী সংবাদমাধ্যম মুহূর্তে সেই খবর প্রকাশ করেছে। যা মুহাম্মদ ইউনূসের উপর নিঃসন্দেহে চাপ সৃষ্টি করবে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়েও মুখ খুলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তিনি বলেন, যে দলের নেতৃত্বেই বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত হোক, সেই সরকার আওয়ামী লীগকে স্বীকৃতি না-দিলে তিনি বাংলাদেশে ফিরবেন না। এটাও একটা চাপ সৃষ্টির প্রয়াস বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মুজিব কন্যার দাবি, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শুধু অন্যায় নয়, এটি অসাংবিধানিক এবং আইনত অবৈধ। ইউনূসের উপর চাপ বাড়াতে তাঁর দাবি, কার্যকর স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা চাইলে এই কোটি কোটি মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না। অন্যদিকে ব্রিটিশ দৈনিক ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-কে দেওয়া সাক্ষাৎকারে সরকার উৎখাতে ষড়যন্ত্রকারীদের মৃত্যুর ঘটনায় ক্ষমা চাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে ইউনূস সরকারের আদালতে মৃত্যুদণ্ডের দাবিকে তিনি ‘ভুয়া বিচার’ বলে উড়িয়ে দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন তিনি। বিচার সম্পর্কে হাসিনা বলেছেন, এটি একটি ভুয়া আদালত, যা আমার রাজনৈতিক বিরোধীপক্ষের নিয়ন্ত্রণাধীন ও অনির্বাচিত-অসাংবিধানিক সরকার দ্বারা পরিচালিত। একটি দেশবিরোধী চক্র আমাকে নির্মূল করার চেষ্টা করছে, তবে কোনও কিছুতেই বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে আসবে না, লড়াই করে যাবে। পাশাপাশি তিনি কূটনৈতিক ভাষায় দাবি করেন, নিরাপত্তা বাহিনীকে গুলিবর্ষণের নির্দেশ তিনি দেননি। হাসিনার কথায়, রাষ্ট্রীয় আইনেই তারা জানেন কোন পরিস্থিতিতে কেমন পদক্ষেপ নিতে হয়। এমনকি হাজারের উপর মানুষের মৃত্যুর দাবিকেও তিনি প্রত্যাখ্যান করেছেন। কূটনৈতিক মহলের বক্তব্য, শেখ হাসিনাকে এবার স্বমহিমায় বাংলাদেশে ফেরানোর তোড়জোড় শুরু করে দিল নয়া দিল্লি। তারই প্রথম পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক মিডিয়াগুলিতে তাঁর মুখ খোলার রাস্তা করে দেওয়া। যাতে আওয়ামী নেত্রী আন্তর্জাতিক মঞ্চে নিজের বক্তব্য ও অবস্থান প্রতিষ্ঠিত করতে পারেন। এর পরের খেলা খেলবে ভারত।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ঢাকার বাতাসে বারুদের গন্ধ আকাশে রাফালের টহল ভারতীয় সেনার বিরাট সংকেত তবে কি যুদ্ধের দিকে এগোচ্ছে দুই দেশ

Next Post

গণমাধ্যমে প্রথম সাক্ষাৎকার হাসিনার ‘এক ঢিলে তিন পাখি’ মারলেন আওয়ামী নেত্রী!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
28
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
25
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
31
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
37
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
22
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
13
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
11
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
22
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
45
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
13
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
গণমাধ্যমে প্রথম সাক্ষাৎকার হাসিনার  ‘এক ঢিলে তিন পাখি’ মারলেন আওয়ামী নেত্রী!

গণমাধ্যমে প্রথম সাক্ষাৎকার হাসিনার ‘এক ঢিলে তিন পাখি’ মারলেন আওয়ামী নেত্রী!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি