• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হিন্দুদের উৎসবে ফতোয়া ইউনূসের। ইসলামী বাংলাদেশে অসহায় সংখ্যালঘু হিন্দুদের জীবন?

হিন্দুদের উৎসবে ফতোয়া ইউনূসের। ইসলামী বাংলাদেশে অসহায় সংখ্যালঘু হিন্দুদের জীবন?

Partha Hazra by Partha Hazra
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ক্রমেই বাংলাদেশ কি হিন্দু বিরোধী রাষ্ট্র হতে চলেছে? ইউনূসের মতিগতি কিন্তু সেই দিকেই এগোচ্ছে। বাংলাদেশের লাগাতার সনাতনী হিন্দুদের উপর হামলা হিন্দুদের পুজো ভন্ডল করা এমনকি নতুন সংযোজন হিন্দুদের অনুষ্ঠান পার্বণেও নিষেধাজ্ঞা ইউনূসের।শীত মানেই পৌষ সংক্রান্তি,পিঠেপুলি,খেজুর গুড়ের গন্ধে ভরে ওঠার একটা ঋতু । বহুল জনপ্রিয় উৎসব বাঙালি হিন্দু সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে এই উৎসবকে কেন্দ্র করে । কিন্তু এই জনপ্রিয় পিঠেপুলির উৎসবটি ইউনূসের বাহিনীর কাছে হারামের উৎসব!যেকারণে বাংলাদেশের কিছু এলাকায় পৌষ সংক্রান্তির মতো লোকউৎসব পালন না করার আহ্বান জানাচ্ছে বাংলাদেশে অবস্থিত ইসলামপন্থীরা।
সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে মসজিদকেন্দ্রিক বক্তৃতা, লিফলেট এবং সামাজিক মাধ্যমের মাধ্যমে কিছু এলাকায় বলা হচ্ছে যে পৌষ সংক্রান্তি ইসলামসম্মত নয়। এই উৎসব পালনে ধর্মীয় বিধি লঙ্ঘন হয়‌। তবে কি সে দেশে সনাতনী হিন্দুরা তাদের ধর্মের উৎসব পালন করতে পারবে না? এ কোন বাংলাদেশ যেখানে সনাতনী হিন্দুরা তাদের উৎসব করতে বাধা প্রাপ্ত হচ্ছে।যদিও এই আহ্বান শাসক মহম্মদ ইউনূসের সরকারি কোনও দপ্তরের ঘোষণা না হলেও যারা এই প্রচার করছে তাদের তো বাধা দিচ্ছেন না তাহলে বুঝে নিতেই হয় এর পিছনে ইউনূসের পিছন থেকে হাত রয়েছে।পিঠেপুলি আর খেজুর গুড় খেতে গিয়ে জিহাদিদের হামলার মুখে পড়তে হবে কিনা এনিয়ে চিন্তায় পড়ে গেছে এলাকার সনাতনী হিন্দু বাসিন্দারা ।
গ্রাম বাংলায় পৌষ সংক্রান্তি মূলত একটি কৃষিজ উৎসব। ধান কাটা শেষে নতুন ফসল ঘরে তোলার আনন্দে পরিবার ও প্রতিবেশীরা একত্র হন এবং পিঠে উৎসব, নবান্নের আয়োজন, লোকগান এবং মেলাকে ঘিরেই শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে উঠেছে এই উৎসবের রীতি। ধর্মের ঊর্ধ্বে উঠে এই লোকাচার বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের অংশ হয়ে উঠেছে বলে মত সংস্কৃতিবিদদের। আজ ইউনুসের রাজত্বে বাংলাদেশ সনাতনী হিন্দুরা তাদের সেই জনপ্রিয় উৎসব পালন করতে গিয়ে বাধার মুখে পড়ছে। জনসমক্ষে প্রচার করা হচ্ছে বাংলাদেশে এই পিঠে পুলির উৎসব অর্থাৎ পৌষ পার্বণের উৎসব নিষিদ্ধ কেউ যেন এই উৎসব পালন না করে।
খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করার কাজে মূলত মুসলিমরাই যুক্ত । সারা বছরের রোজকার এই সময়েই করে তারা ।এখন যদি এই উৎসব ইসলামপন্থী ও কুচক্রিকারী ইউনূসের কোপের মুখে পড়ে বন্ধ হয় তাহলে তার সরাসরি প্রভাব পড়বে উৎসব পালনকারী এবং ব্যবসায়ীদের রুজি রুটিতে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ মাহবুব আলমের বক্তব্য, ‘লোকউৎসব কোনও ধর্মীয় আচারের বিকল্প নয়। এগুলি সামাজিক বন্ধনকে শক্ত করে। যখন একটি নির্দিষ্ট গোষ্ঠী এই ধরনের উৎসবকে নিষিদ্ধ করার আহ্বান জানায়, তখন তা আসলে সমাজের বহুত্ববাদী চরিত্রকে প্রশ্নের মুখে ফেলে।’
বাংলাদেশের আপামর হিন্দু জনগনও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তাঁদের মতে, কোনও উৎসব পালনে বাধা দেওয়ার আহ্বান পরোক্ষভাবে মানুষের সাংস্কৃতিক স্বাধীনতায় হস্তক্ষেপ। ভয় ও দ্বিধা তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। অনেক জায়গায় প্রকাশ্যে পিঠে উৎসব বা মেলা আয়োজন করতে অনেকে পিছিয়ে যাচ্ছেন বলে জানা যাচ্ছে।
অন্যদিকে, ইসলামি চিন্তাবিদদের একটি অংশ এই আহ্বানের সঙ্গে একমত নন। তাঁদের মতে, ইসলাম মানুষের সংস্কৃতি ও সামাজিক আনন্দকে সম্পূর্ণভাবে অস্বীকার করে না। ধর্মের নামে লোকজ সংস্কৃতিকে এককাঠি করা হলে তা ভুল ব্যাখ্যা হয়ে দাঁড়ায়। তাহলে সবই যদি ঠিক থাকে কেন একদল ইসলামপন্থী কার আশ্রয় থেকে এইভাবে বাংলাদেশে প্রচার চালিয়ে যাচ্ছে?বাংলাদেশের ইতিহাস বলছে, ভাষা আন্দোলন থেকে শুরু করে লোকসংস্কৃতির বিকাশ, সব ক্ষেত্রেই সাংস্কৃতিক পরিচয় দেশের আত্মপরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই ঐতিহ্যকে খাটো করার চেষ্টা হলে তা কেবল একটি উৎসব নয়, গোটা সমাজের মননকেই সংকুচিত করে। পৌষ সংক্রান্তির বিতর্ক তাই নিছক একটি দিনের উৎসব ঘিরে নয়। এটি প্রশ্ন তুলছে বাংলাদেশ কোন পথে হাঁটতে চায়। বহুত্ববাদী সংস্কৃতির পথে, না কি সংকীর্ণ ব্যাখ্যার বেড়াজালে আবদ্ধ এক সমাজের দিকে। এই প্রশ্নের উত্তরই হয়তো আগামী দিনে দেশের সামাজিক সুর নির্ধারণ করবে। তবে কট্টর ইসলামের উত্থান বাংলাদেশকে যে তাদের আগের অবস্থান পূর্ব পাকিস্তানেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে সে কথা বলাই বাহুল্য।

ADVERTISEMENT

Author

  • Partha Hazra
    Partha Hazra

    View all posts

Previous Post

ভারতের হাইকমিশনার-তারেক বৈঠক মোদির সবুজ সংকেতে বাংলাদেশে পরিবর্তন!

Next Post

হাসিনাকে ঠেকাতে হ-য-ব-র-ল ইউনূস জোট!

Partha Hazra

Partha Hazra

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হাসিনাকে ঠেকাতে হ-য-ব-র-ল ইউনূস জোট!

হাসিনাকে ঠেকাতে হ-য-ব-র-ল ইউনূস জোট!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি