• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব হিজাব স্লোগান! বাংলাদেশ কী পেছনের দিকে হাঁটতে শুরু করে দিয়েছে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব হিজাব স্লোগান! বাংলাদেশ কী পেছনের দিকে হাঁটতে শুরু করে দিয়েছে?

Raja Majumder by Raja Majumder
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
41
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচন বা ডাকসু ভোটের প্রচারপর্ব শুরুর প্রথম দিকেই সাবিকুন্নাহার তামান্না নামের এক মহিলা প্রার্থীর হিজাব পরিহিতা ছবি বিকৃতির ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছিল। যা নিয়ে কম বিতর্ক হয়নি। কিন্তু ডাকসুর ভোটে দেখা গেল, ওই মহিলা শিক্ষার্থী জিতেছেন, সেই সঙ্গে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিশাল জয় পেয়েছে। অনেকেই বলতে শুরু করেন, এই জয় হিজাবফোবিয়ার বিরুদ্ধে ব্যালটের জবাব। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামী ছাত্রশিবিরের সমর্থকরা বুঝিয়ে দিল, তাঁরা স্বস্থানেই অবস্থান করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর ফলাফল ঘোষণার পরপরই এক সেমিনার কক্ষে হিজাব হিজাব স্লোগান উঠল। আর সেই স্লোগানের স্বর এতটাই প্রবল ছিল যে তাঁর আওয়াজ নাকি পাকিস্তান থেকেও শোনা গিয়েছে।
হিজাব হিজাব স্লোগানের ভিডিও – অ্যাম্বিয়েন্স সহ….
সমাজমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়। বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে বাংলাদেশ পেছনের দিকে হাঁটতে শুরু করে দিয়েছে কি? অনেককেই আশ্চর্য করে ডাকসুর নির্বাচনে জয়লাভ করেছে জামাতের ছাত্র সংগঠন, ছাত্রশিবির। নির্বাচনে কারচুপি নিয়ে কিছু কিছু অভিযোগ উঠলেও মোটের ওপর এই নির্বাচনের ফলাফল সকলে মেনেও নিয়েছেন। বিশ্লেষকদের দাবি, যে কোনও ভোট জিততে গেলে চাই সাংগঠনিক শক্তি এবং পরিকল্পনা। যা অত্যন্ত প্রয়োজনীয়। সেই দিক থেকে জামাত টেক্কা দিয়েছে বিএনপি এবং এনসিপিকে। তবে এবারের ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন অংশ নিতে পারেনি। বিএনপির ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ বা বাগছাস ডাকসু নির্বাচনে একেবারেই পাত্তা পায়নি। কারণ, তাঁরা অনেকটাই আত্মতুষ্টিতে ভুগছিল সেখানে কিন্তু জামাত ভিতরে ভিতরে তৈরি হচ্ছিল। তাঁরা বুঝেছে, বাংলাদেশের রাজনীতিতে জামায়তে ইসলামীকে দৃঢ়ভাবে স্থাপিত করতে হলে বিশ্ববিদ্যালয়গুলিতে প্রভাব বিস্তার করতে হবে। এরমধ্যেই যে বাংলাদেশে জামাতের ইসলামি কট্টরপন্থা বিস্তারলাভ করতে শুরু করেছে তার জ্বলন্ত প্রমান বিশ্ববিদ্যালয়ের ভিতরই ছাত্রদের হিজাব-হিজাব স্লোগানের তীব্রতা। যদিও এই স্লোগানের কারণ সম্পর্কে একটি ব্যাখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ। তিনি বলেন, ফল ঘোষণার দিন সকালে নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভর করে স্লোগান দেয়া হয়েছে। চারুকলায় তার ছবিতে শিং এঁকে দিয়ে সাবিকুন নাহার তামান্নার হিজাব বিকৃত করা হয়েছিল। সেখান থেকে একটা ভয়েস রেইজ করা হয়েছিল যে আসলে বিশ্ববিদ্যালয়ে হিজাবফোবিয়া চলে না।

অন্যদিকে বিষয়টি হালকা করার জন্য ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, আমরা অন্যান্য সব রাজনৈতিক মতাদর্শের ছাত্রদেরও পাশে নিয়ে কাজ করবো। তাঁদের ইশতেহারে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলিও আমরা বিবেচনা করে সকলকে নিয়ে একসাথে এগোবো।

জামাতের ছাত্র সংগঠন মুখে যাই বলুক না কেন, আসলে তাঁরা কট্টরপন্থী ইসলামী সংগঠন। তাঁদের প্যানেলে কয়েকজন নারী জিতলেও তাঁরা হিজাবের অন্তরালেই থাকেন। আগামীদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইসলামী শরিয়তি আইন অনুযায় সকলকে চলার ফতোয়া জারি হলেও কেউ অবাক হবেন না বলে দাবি করছেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। অন্যদিকে বাংলাদেশ যে ক্রমশ পাকিস্তান, আফগানিস্তানের দিকে এগোচ্ছে তার প্রমান আরও মিলতে শুরু করেছে। বাংলাদেশ খিলাফত আন্দোলনের নায়েবে আমির মওলানা মুজিবুর রহমান হামিদি সম্প্রতি দাবি তুলেছেন, বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ধর্মীয় ও নৈতিক শিক্ষক নিয়োগ করার।

খিলাফতে আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর স্পষ্ট করে দিয়েছেন, প্রাইমারি স্কুলগুলিতে মুসলিম শিক্ষার্থীদের সহিহ শুদ্ধভাবে পবিত্র কোরান শরিফ ও জরুরি মাসআলা-মাসায়েল এবং নৈতিক শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত আলেম শিক্ষক নিয়োগ করতে হবে। এই সংগঠন এও দাবি করেন, যদি এটা না হয় তাহলে দেশব্যাপী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে এবং সৃষ্টি পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে। এর থেকেই স্পষ্ট বাংলাদেশ কোন পথে হাঁটছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

খেলা সবে শুরু! হাইকোর্টে ধমক খাচ্চেন মুখ্যসচিব, পরের পালা কার?

Next Post

অগ্নিগর্ভ নেপালের হাল ধরলেন বিএইচইউ-র প্রাক্তনী কেন ভারতকে ধন্যবাদ জানালেন সুশীলা?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
35
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
অগ্নিগর্ভ নেপালের হাল ধরলেন বিএইচইউ-র প্রাক্তনী কেন ভারতকে ধন্যবাদ জানালেন সুশীলা?

অগ্নিগর্ভ নেপালের হাল ধরলেন বিএইচইউ-র প্রাক্তনী কেন ভারতকে ধন্যবাদ জানালেন সুশীলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি