• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
অগ্নিগর্ভ নেপালের হাল ধরলেন বিএইচইউ-র প্রাক্তনী কেন ভারতকে ধন্যবাদ জানালেন সুশীলা?

অগ্নিগর্ভ নেপালের হাল ধরলেন বিএইচইউ-র প্রাক্তনী কেন ভারতকে ধন্যবাদ জানালেন সুশীলা?

Raja Majumder by Raja Majumder
9 months ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
39
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

জেন-জি আন্দোলনের জেরে অগ্নিগর্ভ নেপালে ওলি সরকার পতনের পর, পরিস্থিতি কিছুটা হলেও সামলেছে। এই পরিস্থিতিতে হিমালয়ের কোলে ছো্ট্ট পাহাড়ি দেশটির হাল ধরলেন ৭৩ বছরের এক মহিলা। যিনি একসময় নেপালের প্রধান বিচারপতি ছিলেন। তিনিই নেপালের ইতিহাসে প্রথম কোনও রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নিলেন। নেপালের ওলি সরকারের পতনের চারদিন পর দেশটির দায়িত্বভার কাঁধে তুলে নিলেন সুশীলা কার্কি। নেপালের অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই যিনি সম্প্রতি একটি মিডিয়া সাক্ষাৎকারে নিজেকে “ভারতের বন্ধু” হিসাবে বর্ণনা করেছিলেন। সুশীলা কার্কি ১৯৭৫ সালে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ করেছিলেন। ফলে তিনি দীর্ঘদিন ভারতেই কাটিয়েছেন। এমনকি তাঁর জীবনসঙ্গী দুর্গা প্রসাদ সুবেদীর সঙ্গেও তাঁর বেনারসে প্রথম দেখা। সেই সময়, বারাণসী নেপালে রাজতন্ত্র বিরোধী আন্দোলনের এক অন্যতম কেন্দ্র ছিল। সুশীলা কার্কি সেই আন্দোলনেও নিজেকে জড়িয়ে রেখেছিলেন। অশান্ত নেপাল কার হাত ধরে ঘুরে দাঁড়াবে সে নিয়ে আলোচনা চলছিলই। এমনকি নেপালের অন্তর্বতী সরকারের প্রধান হিসাবে কে হবেন সেটা নিয়েও চলছিল জল্পনা-কল্পনা। প্রাথমিকভাবে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহের নাম উঠছিল। বলা হচ্ছিল, বলেন্দ্রই জেন-জি প্রজন্মের এই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। কিন্তু ‘জেন জি’-র তরফে তাঁর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এরপরই নাম উঠে আসে বেণারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, নেপালি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম।

ADVERTISEMENT

তাঁর নাম কার্যত নিশ্চিত হওয়ার পর বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানান কার্কি। তিনি বলেন, “মোদিকে আমি নমস্কার জানাই। আমি তাঁকে সম্মান করি। ভারতের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা এবং স্নেহ রয়েছে। কারণ, তারা সর্বদা নেপালের পাশে থেকেছে”। পাশাপাশি নেপালের সাম্প্রতিক পরিস্থিতির কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমাদের প্রথম লক্ষ্য থাকবে এই আন্দোলনে নিহত তরুণদের জন্য কিছু করা। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো। তিনি আরও বলেন, “নেপালে অনেক আগে থেকেই সমস্যা ছিল। এখন পরিস্থিতি আরও কঠিন। দেশের উন্নয়নের জন্য এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আমরা। অপরদিকে, নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্ককে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি সমাজমাধ্যমে শান্তির বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বগ্রহণের জন্য মাননীয়া সুশীলা কার্কিকে আমার আন্তরিক শুভেচ্ছা। নেপালের মানুষের শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতির জন্য ভারত দৃঢ় ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’’। শপথের পরে সুশীলা কার্কিকে স্বাগত জানিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতি জানিয়ে বলে, ‘‘ঘনিষ্ঠ প্রতিবেশী, গণতন্ত্রের সহযোগী এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের অংশীদার হিসাবে দুই দেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধির স্বার্থে ভারত নেপালের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে যুক্ত থাকবে‘‘।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

জানা যায়. অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার জন্য জেন জি-র তরফে সুশীলা কার্কির কাছে প্রস্তাব পাঠানো হলে তিনি এই প্রস্তাবের পক্ষে অন্তত এক হাজার লিখিত স্বাক্ষর দাবি করেন। কিন্তু স্বাক্ষর উঠেছিল আড়াই হাজারের বেশি। ফলে “অত্যন্ত সৎ এবং যোগ্য নেত্রী” হিসেবে সুশীলা কার্কিকেই অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয় জেন-জি নেতৃত্ব। কূটনৈতিক মহল মনে করছেন, সুশীলা কার্কির আমলে নেপালের সঙ্গে ভারতের বন্ধুত্ব আরও মজবুত হবে। অন্যদিকে, ১৯৭৩ সালের ১০ জুন নেপালের প্রথম বিমান ছিনতাইয়ের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে সুশীলার স্বামী দুর্গা প্রসাদ সুবেদীর নাম ছিল বলে জানা যাচ্ছে। রাজা মহেন্দ্রের অধীনে রাজতন্ত্রের বিরুদ্ধে “সশস্ত্র সংগ্রামের” জন্য তহবিল সংগ্রহের জন্য নেপালের প্রথম বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। নেপালি কংগ্রেসের তৎকালীন যুব নেতা দুর্গা প্রসাদ সুবেদীর নেতৃত্বে একটি দল বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন। ওই অভিযানের মূল পরিকল্পনাকারী ছিলেন গিরিজা প্রসাদ কৈরালা, যিনি পরবর্তীতে নেপালের চারবারের প্রধানমন্ত্রী হন। সুশীলা কার্কির স্বামী-সহ বাকি অভিযুক্তরা একটি দ্বি-ইঞ্জিন নেপালী বিমান ছিনতাই করে, ভারতে প্রবেশ করে এবং প্রায় ৪ লক্ষ ডলার নিয়ে জঙ্গলে পালিয়ে যান। এই ঘটনায় দুর্গা প্রসাদ সুবেদী-সহ কয়েকজনকে গ্রেফতার করে ভারতের পুলিশ। এবং তাঁরা ভারতে জেলও খেটেছিলেন কয়েক বছর। তাঁর স্বামীর বিরুদ্ধে পুরোনো অভিযোগ যাই থাকুন না কেন, আপাতত নেপালে ২০২৬ সালের ৫ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপাতত ছ’মাসের জন্য দেশের সরকার চালাবেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব হিজাব স্লোগান! বাংলাদেশ কী পেছনের দিকে হাঁটতে শুরু করে দিয়েছে?

Next Post

ফেব্রুয়ারিতে নির্বাচনে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা কীভাবে রক্ষা করবেন সেনাপ্রধান ওয়াকার

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
60
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
57
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
67
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
39
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
28
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
32
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
43
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
76
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
29
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ফেব্রুয়ারিতে নির্বাচনে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা কীভাবে রক্ষা করবেন সেনাপ্রধান ওয়াকার

ফেব্রুয়ারিতে নির্বাচনে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা কীভাবে রক্ষা করবেন সেনাপ্রধান ওয়াকার

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি