একটি ভয়ঙ্কর খবর সামনে এসেছে। প্রধান উপদেষ্টাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে খবর। শুধুমাত্র প্রধান উপদেষ্টা নন, হুমকি দেওয়া হয়েছে শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলামকে। যদিও থানায় জিডি করেছেন ওসি। জানা যাচ্ছে, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালী বিদেশি একটি নম্বর থেকে কল করে এই হুমকি দেন। এমনটাই জিডিতে উল্লেখ করেছেন ওসি। তবে সেটি ছিল বিদেশী নম্বর। এখানে অনেকে প্রশ্ন তুলছেন, দেশের ভিতরেই এমন হুমকি? তাও আবার আইনের রক্ষক এবং দেশের রক্ষককে? যিনি কিনা দেশ চালান! এই ঘটনা সামনে আসতেই অনেকে আবার বলছেন, ইউনূসের সময় ফুরিয়ে এসেছে।
জিডিতে মাইনুল ইসলাম উল্লেখ করেন , গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিথুন ঢালী জাজিরা থানা সংলগ্ন এলাকাতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে একটি গোপন বৈঠক করেন। খবর পেয়ে তৎপর হয় পুলিশ। অভিযান চালায় পুলিশ আধিকারিকরা। এটা জানতেই পালিয়ে যায় তারা। তারা সেখানে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালাচ্ছিল বলে অভিযোগ। এর জেরে ৬৫ জনের নামে একটি মামলা রুজু করে পুলিশ। এতেই ক্ষুব্ধ হন অভিযুক্তরা। এর জেরেই নাকি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ওসি মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেয়।
ওসি মাইনুল ইসলাম জানিয়েছেন, ২৯ সেপ্টেম্বর বৃক্ষ রোপণ আয়োজনের সময় তারা রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে করছিল। পুলিস হামলা চালালে তারাও পাল্টা হামলা চালায়। এমনকি হুমকি পর্যন্ত দিয়েছে। তবে তিনি জানান, পুলিস দমে যায়নি। আসামিদের ধরতে অব্যাহত রয়েছে।
এখন প্রশ্ন উঠছে, ওসি তাদের কার্যক্রমে বাধা দিয়েছে। সেক্ষেত্রে ক্ষিপ্ত হয়ে তারা ওসিকে প্রাণনাশের হুমকি দিয়েছে। কিন্তু প্রধান উপদেষ্টাকে কেন হুমকি দেওয়া হল? বাংলাদেশে এটা বলার চেষ্টা হচ্ছে, যে শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখল করেছেন ইউনূস। সেই রাগ, ক্ষোভ থেকে নাকি এই হুমকি! তবে উল্টো দিক থেকে এই ঘটনাকে বিশ্লেষণ করলে, প্রথমেই প্রশ্ন ওঠে, একজন রাষ্ট্রনেতাকে হুমকি দেওয়ার পর এতগুলো ঘন্টা পার হয়ে গেল। কিন্তু তারপরও কেন এখনও অপরাধীরা অধরা? যেখানে সেই একই ঘটনা ঘটানো হয়েছে ওসির ক্ষেত্রে? যদি ক্ষমতাবানেদের এমন পরিস্থিতি তৈরি হয়, তবে দেশের সাধারণ মানুষ কোথায় যাবে? এমন প্রশ্ন যেমন উঠছে। ঠিক একইভাবে প্রশ্ন উঠছে, বারেবারে বলা হয় দেশে নাকি আওয়ামী লীগ নিচিহ্ন হয়ে গিয়েছে। কিন্তু দেশের অন্দরে তাদের বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল, নানা কর্মকাণ্ড সামনে আসছে। যদি প্রশাসন ও সরকারের তৎপরতা থাকে, তবে কি করে তারা প্রকাশ্যে দেশের ভিতর এমন কর্মকাণ্ড চালাচ্ছে? তবে কি ইউনূসের বাহিনী তাদের পরোক্ষভাবে সাহাষ্য করছে? যে প্রশ্নগুলো ওঠাটাই স্বাভাবিক।












Discussion about this post