• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ভারতীয় সেনা। বড়ো উদ্দেশ্যে তিন সামরিক তৎপরতা। বাংলাদেশকে ঘিরে ফেলেছে ভারতীয় সেনাবাহিনী।

বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ভারতীয় সেনা। বড়ো উদ্দেশ্যে তিন সামরিক তৎপরতা। বাংলাদেশকে ঘিরে ফেলেছে ভারতীয় সেনাবাহিনী।

administrator by administrator
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের চলতি রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে ভারতীয় সেনা বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি তিনটি সেনাঘাঁটি তৈরি করেছে। তার মধ্যে একটি উত্তর দিনাজপুরের চোপড়ায়। একটি অসমের ধুবড়িতে। অপরটি বিহারের কিশনগঞ্জে। ভারতের শীর্ষ গোয়েন্দা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে এদেশের একাধিক গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে,সীমান্তে নজরদারি বৃদ্ধি করা, কৌশলগত দূর্বলতা রোধ করা এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বৃদ্ধি করাই এর উদ্দেশ্য। ভারতের একটি গণমাধ্যমের প্রতিবেদনে নতুন এই তিন সেনাঘাঁটি নির্মাণের খবর দিতে গিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর. সি. তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় নবগঠিত ঘাঁটি পরিদর্শন করেন। এটি ভারত-বাংলাদেশ সীমান্তের বেশ কাছেই অবস্থিত। ভারতের পূর্বাঞ্চলীয় সেনাকম্যান্ডের এক্স হ্যান্ডেলেও এই তিন সেনাঘাঁটি নির্মাণের খবর দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে ওই তিন ঘাঁটি নির্মাণ করা হয়েছে। তিনটি সামরিক ঘাঁটির শীর্ষকর্তাদের প্রস্তুত রাখার বার্তাও দেওয়া হয়েছে।
এক্স হ্যান্ডেলের পোস্ট অনুযায়ী, ‘লেফটেন্যান্ট জেনারেল আর. সি. তিওয়ারি, আর্মিসিডিআরইসি, চোপড়াডিফেন্সল্যান্ড-এ মোতায়েন ব্রহ্মাস্ত্র কর্পস-এর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও স্বল্প সময়ে ঘাঁটিটি কার্যকর করার প্রচেষ্টার প্রশংসা করেন। পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ের কার্যতৎপরতা ও নিরাপত্তা প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।’ শিলিগুড়ি করিডোর উত্তরবঙ্গের একটি ২২ কিলোমিটার প্রশস্ত ভূখণ্ড। এই ভূখণ্ড ভারতের পূর্বের সাতটি অঙ্গরাজ্যকে সংযুক্ত করেছে। করিডোরের চারপাশে রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ ও চিন। প্রশ্ন হচ্ছে কেন ভারতের এই সামরিক তৎপরতা?
এর কারণ গেঁথে রয়েছে বাংলাদেশের মাটিতেই। হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বিদেশ নীতিতে ঘটেছে একাধিক পরিবর্তন। চিনের সঙ্গে সে দেশের ঘনিষ্ঠতা বেড়েছে। ঘনিষ্ঠতা বেড়েছে পাকিস্তানের সঙ্গেও। সম্প্রতি পাকিস্তান সেনার এক পদস্থকর্তার নেতৃত্বে সে দেশের এক সেনাপ্রতিনিধিদল বাংলাদেশ গিয়েছে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ভারতের একটি গণমাধ্যম থেকে বলা হয়েছে, বাংলাদেশ পাকিস্তান সেনার ওই প্রতিনিধিদলের হাতে তুলে দিয়েছে বেশ কিছু স্পর্শকাতর এবং অত্যন্ত সংবেদনশীল তথ্য। সেই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তান সেনা ভারতের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে শুরু করেছে। ভারতীয় গোয়েন্দা বিশ্লেষকেরা এই পরিস্থিতিকে আঞ্চলিক শক্তির ভারসাম্য পুনর্গঠনের প্রচেষ্টা হিসেবে দেখছেন, যা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তায় বড়ো ধরনের প্রভাব ফেলতে পারে।
উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছিলেন, চিকেন নেককে তিনি একটি শক্তিশালী অঞ্চল হিসেবে দেখেন। কারণ, পশ্চিমবঙ্গ, সিকিম, এবং উত্তরপূর্বাঞ্চলের পুরো সেনাবাহিনীকে প্রয়োজনে একসঙ্গে সেখানে মোতায়েন রাখা হবে। ভারতের প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত সম্প্রতি বলেন, সীমান্তে নজরদারি বৃদ্ধি করতে এবং সেনা পরিকাঠামোকে আরও শক্ত এবং পোক্ত করতেই এই তিন সেনাঘাঁটি নির্মাণ করা হয়েছে। এই তিন সেনাঘাঁটি নির্মাণের আরও একটি উদ্দেশ্য হল এই তিন জেলার বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করা।
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার রঞ্জিত কুমার বরঠাকুর রাখঢাকা না করেই জানিয়েছে, বাংলাদেশের তদারকি সরকারের ভারতের প্রতি দৃষ্টিভঙ্গি হল বিদ্বেষমূলক। আর সে দেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতার কারণে সীমান্তে ভারতীয় সেনা তাদের নজরদারি বাড়িয়েছে। বলা যেতে পারে, ওই দুই দেশের ঘনিষ্ঠতা ভারতকে সীমান্তে কড়া নজরদারির জন্য এক প্রকার চাপ তৈরি করেছে। অদূর ভবিষ্যতে সীমান্তের ওপার থেকে হামলা হলে ভারত তার সমুচিত জবাব দেবে।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

কি চাইছে ইউনূস সরকার? একই অপরাধে শত শত মামলা হাসিনার বিদেশি পত্রিকায় ভয়ঙ্কর তথ্য ফাঁস

Next Post

আশঙ্কা সত্যি হতে চলেছে। দিল্লি বি*স্ফোরণে বাংলাদেশ যোগ প্রমাণিত হতে চলেছে!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
79
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
50
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
আশঙ্কা সত্যি হতে চলেছে। দিল্লি বি*স্ফোরণে বাংলাদেশ যোগ প্রমাণিত হতে চলেছে!

আশঙ্কা সত্যি হতে চলেছে। দিল্লি বি*স্ফোরণে বাংলাদেশ যোগ প্রমাণিত হতে চলেছে!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি