• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পূর্ব সীমান্তেও শুরু হয়ে গেল বিরাট যুদ্ধ প্রস্তুতি! বাংলাদেশকে এবার তূর্কি নাচন দেখাবে ভারত

পূর্ব সীমান্তেও শুরু হয়ে গেল বিরাট যুদ্ধ প্রস্তুতি! বাংলাদেশকে এবার তূর্কি নাচন দেখাবে ভারত

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
33
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে এর আগে মহড়া হয়েছে এবং বর্তমানেও চলছে। এরমধ্যেই আবার নতুন করে যুদ্ধ মহড়ার জন্য নোটিশ টু এয়ারম্যান বা নোটাম জারি হল পূর্ব ভারতে। অর্থাৎ, এবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চল এবং বঙ্গোপসাগরে যুদ্ধ মহড়া চালাবে ভারত। তাই বাণিজ্যিক বিমান ও জাহাজ চলাচলের অসুবিধা হতে পারে বলে এই নোটাম জারি করেছে ভারত। বিশাল আকারের মহড়ায় যেহেতু যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজগুলির পাশাপাশি ঘাতক ড্রোনও সামিল থাকবে, তাই আগাম সতর্কতার জন্য নোটাম জারি করতে হয়। এতে আন্তর্জাতিক রূটে চলাচলকারী বিমান ও জাহাজগুলি এই অঞ্চল এড়িয়ে চলতে পারে। স্বভাবতই প্রশ্ন উঠছে, ভারত কি এমন করতে চাইছে যে এত ঘনঘন বিস্তৃর্ণ এলাকায় নোটাম জারি করে যুদ্ধঅভ্যাস চালাচ্ছে? তাহলে কি ভারত কোনও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি অপারেশন সিঁদূর-২.০ শুরু করতে চলেছে? প্রতিরক্ষা ও কূটনৈতিক মহলে এখন এটাই একমাত্র চর্চার বিষয়।
এবার একটা গল্প বলি, ধরুণ ভারতের কোনও এক বিদ্রোহী চরমপন্থী গোষ্ঠী ভারতের একটি বিকৃত মানচিত্র এঁকে তাতে বাংলাদেশের চট্টগ্রাম ও রংপুর জেলাকে ভারতের অংশ হিসেবে দেখিয়ে দিতেন। আর সেই মানচিত্র যদি কোনও পুস্তিকার প্রচ্ছদে ছেপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশী কোনও রাষ্ট্রপ্রধান বা সেনা কর্তার হাতে হাসিমুখে তুলে দিতেন, তাহলে কি বার্তা যেত বাংলাদেশের কাছে? সে দেশে কোনও প্রতিক্রিয়া তৈরি হতো না? ঠিক একই কাজ করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। যিনি পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সেনাকর্তা জেনারেল সামশাদ মির্জার হাতে বাংলাদেশের এক বিতর্কিত ম্যাপ সম্বলিত ছবির বই তুলে দিলেন, যেখানে ভারতের সেভেন সিস্টার্সকে বাংলাদেশের অংশ বলে দেখানো হয়েছে। তারপরেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দাবি করেছে, এটা ছাত্রদের আঁকা ছবি, এতে বিতর্কের কিছু নেই। ভারত সরাসরি কোনও প্রতিক্রিয়া দেয়নি, তবে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশকে বড় বার্তা দিতে চাইছে, তাও আবার নিঃশব্দে। সেটা কি রকম?
মায়ানমার, ভুটান এবং বাংলাদেশ সীমান্ত জুড়ে চলবে বিশাল এক সামরিক মহড়া। ভারতের সশস্ত্র বাহিনী এবং ভারতীয় বায়ুসেনা একসঙ্গে এই মহড়া চালাবে। আকাশে উড়বে রাফাল, সুখোই, তেজস যুদ্ধবিমান ও একাধিক ঘাতক ড্রোন। পথে নামবে সশস্ত্র বাহিনীর সবথেকে ভয়ঙ্কর ট্যাঙ্ক, মিশাইল কেরিয়ার, রকেট লঞ্চার। পাশাপাশি ভূমি থেকে আকাশে ছোড়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষাও হবে। জানা যাচ্ছে, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে প্রথম ধাপের মহড়া হবে ৬ ও ২০ নভেম্বর। দ্বিতীয় ধাপের মহড়া হবে ৪ ও ১৮ ডিসেম্বর। শেষ ভাগের মহড়া হবে ২০২৬ সালের ১ ও ১৫ জানুয়ারি।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এই মহড়ার মূল উদ্দেশ্য হল, সীমান্তজুড়ে প্রস্তুতি ও প্রতিক্রিয়া সক্ষমতা আরও শক্তিশালী করা। এতে উত্তর-পূর্বের সব এয়ারবেস ও ফ্রন্টলাইন স্কোয়াড্রন অংশ নেবে। এখন প্রশ্ন হচ্ছে কেন এই বড় মাত্রার মহড়ার প্রয়োজন হচ্ছে ভারতীয় সেনার। বিশেষজ্ঞদের দাবি, মুহাম্মদ ইউনূসের আমলে বিগত ১৫ মাসে বাংলাদেশ একেবারেই পাকিস্তানের কাছে আত্মসমর্পন করেছে। একদিকে যেমন ঘনঘন পাকিস্তানী সেনাকর্তারা বাংলাদেশে যাতায়াত করছেন, তেমনই বাংলাদেশের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একাধিক কর্মকর্তা ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্য নিয়ে হুমকি দিয়ে চলেছেন। এবার জানা যাচ্ছে, ঢাকায় পাকাপাকি ভাবে দফতর খুলছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। তাঁদের ঢাকায় পাকিস্তান হাইকমিশন চত্বরে একটি জায়গাও দেওয়া হয়েছে। বাংলাদেশ যে পশ্চিমবঙ্গ-সহ উত্তরপূর্ব ভারতের স্থিতাবস্থা বিঘ্নিত করতে আইএসআইকে কাজে লাগানোর পরিকল্পনা করছে, সে ব্যাপারে নিশ্চিন্ত ভারতীয় গোয়েন্দারা। ভারতের প্রায় নাকের ডগায় পাক গোয়েন্দাদের উপস্থিতি যে ভারতে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদকে ফের উসকে দেবে তাতে কারও সন্দেহ নেই। এমনকি যে কোনও সময় ভারতের উত্তর-পূর্ব অঞ্চল এবং অতি সংবেদনশীল শিলিগুড়ি করিডোরের উপর হামলাও হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই এটাকে স্বাভাবিক যুদ্ধমহড়া না দেখে, পুরোদস্তুর যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখা যেতে পারে বলেই দাবি, ওয়াকিবহাল মহলের। এমনকি অদূর ভবিষ্যতে বাংলাদেশের রংপুর বা চট্টগ্রাম ভারতের অংশ হলেও অবাক হওয়ার কোনও কারণ নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ভারতে জিহাদি ঢোকানোর পরিকল্পনা? তাই বন্ধ ট্রেন কবে চালু হবে কেউ জানে না

Next Post

বাংলাদেশ সীমান্তে বৃহৎ আকারের বিমান মহড়া ভারতের তাহলে কি ‘চিকেন নেক’ চওড়া করছে ভারত?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশ সীমান্তে বৃহৎ আকারের বিমান মহড়া ভারতের তাহলে কি ‘চিকেন নেক’ চওড়া করছে ভারত?

বাংলাদেশ সীমান্তে বৃহৎ আকারের বিমান মহড়া ভারতের তাহলে কি ‘চিকেন নেক’ চওড়া করছে ভারত?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি