শেখ হাসিনাকে ফেরত না পেলেও এই একটিমাত্র বিষয়কে ঘিরে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে রাখতে চায় না বাংলাদেশ। রবিবার এমনই কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের এমন ভোলবদলের কারণ কি, তা নিয়েই শুরু হয়ে গিয়েছে জল্পনা-কল্পনা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, আসলে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ন’টি জঙ্গিঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা। পাকিস্তান পাল্টা আক্রমণ করেছিল ঠিকই কিন্তু ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটির কোমরও ভেঙে দিয়েছিল। এরপরই পাকিস্তান তাঁদের কৌশল পরিবর্তন করে বাংলাদেশকে ব্যবহার করতে শুরু করে। এরপরই ভারতীয় সেনা এবং মোদি সরকার বাংলাদেশের দিকে নজর ঘোরাতে বাধ্য হয়।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বহুবার ভারতের সেভেন সিস্টার্স ও শিলিগুড়ি করিডোর নিয়ে হুমকি দিয়েছেন। তিনি এখানেই থেমে থাকেননি। রীতিমতো পাকিস্তানের সাথে দহরম মহরম বাড়িয়ে পাক সেনা এবং গুপ্তচর সংস্থাকে বাংলাদেশে অবাধ বিচরণের লাইসেন্স দিয়েছেন। যা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অত্যন্ত বড় হুমকি হতে পারে। এই পরিস্থিতিতে ভারতও তাঁদের কৌশল বদলে ফেলেছে। বিগত কয়েকদিনে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী এমনকি ভারতীয় সেনার কর্তারা পর্যন্ত ইতিহাস ও ভুগোল বদলে দেওয়ার কথা বলছেন। একদিকে পাকিস্তান সীমান্তে ভারত যেমন ক্রমাগত যুদ্ধ মহড়া চালাচ্ছে, তেমনই বাংলাদেশকে ঘিরে বেশ বড় আকারে যুদ্ধ মহড়া শুরু করেছে। ভারতের স্থল, নৌ ও বায়ুসেনার সাথে এই মহড়ায় অংশ নিচ্ছে অন্যান্য আধাসামরিক বাহিনী এবং বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানও। যারা অস্ত্র ও ড্রোন নির্মানে বড়সড় ভূমিকা রাখছে। এছাড়া ভারতের অত্যন্ত স্পর্শকাতর এলাকা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেককে কেন্দ্র করে ভারত বিপুল মাত্রায় সৈন্য সমাহার করেছে। উত্তরপূর্বাঞ্চলেও সৈন্য সমাহার করেছে, বাংলাদেশ সীমান্ত কার্যত সিল করে দিয়েছে। সেই সঙ্গে চলছে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে পুশ ব্যাক করার কাজ। ঠিক এই আবহেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশবাসীকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকার বার্তা দিলেন। পাশাপাশি তিনি পাতুলিয়ায় অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত আধিকারিকদের সঙ্গে আলাপচারিতায় প্রতিরক্ষা মন্ত্রী জাতীয় স্বার্থরক্ষায় তাঁদের ভূমিকা বোঝার জন্য এবং বীর সৈনিকদের মতো যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেন। রাজনাথের এই বক্তব্য সামনে আসার পরই প্রতিরক্ষা বিশেষজ্ঞরা নড়েচড়ে বসেছেন। তবে কি বড়সড় কোনও পদক্ষেপ নিতে চলেছে ভারত?
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত এবার সত্যিই ভূগোল পরিবর্তন করতে চাইছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ইদানিং ঢাকায় আসা যে কোনও বিদেশী রাষ্ট্রপ্রধান বা পাকিস্তানি সেনা জেনারেলদের একটি বই উপহার দিচ্ছেন। তাতে একটি বিকৃত মানচিত্র রয়েছে। ভারত এবার সেই মানচিত্রই বদলে দিতে চাইছে।
প্রকাশ্যে গুলি। একবার নয়, একাধিকবার। বলা হচ্ছে গুলি মাথার এফোঁড় ওফোঁড় করে বেরিয়ে গিয়েছে। যারা গুলি চালিয়েছে, তারা এসেছিল বাইকের...
Read more












Discussion about this post