• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আওয়ামী লীগ ইস্যুতে ওয়াশিংটন-দিল্লির ‘সিক্রেট ডিল’!

আওয়ামী লীগ ইস্যুতে ওয়াশিংটন-দিল্লির ‘সিক্রেট ডিল’!

Raja Majumder by Raja Majumder
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
7
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে পারে। এমনটাই এখনও পর্যন্ত জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। কিন্তু ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের আগে ফের সক্রিয় হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এবার ভারতও অতি মাত্রায় সক্রিয় হয়ে উঠেছে বলেই খবর! যা নিয়ে কাতারের রাজধানী দোহায় একাধিক বৈঠকের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এমনকি এটাও জানা যাচ্ছে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগও অনেকটা সক্রিয় হয়ে উঠেছে। সবমিলিয়ে প্রবল চাপে রয়েছেন মুহাম্মদ ইউনূস।

এটা আগেই বোঝা যাচ্ছিল, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন করে তৎপরতা দেখা দিয়েছে। ঢাকা-কেন্দ্রিক রাজনৈতিক প্রভাব বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ভারত সক্রিয় হচ্ছে। আবার বাংলাদেশে কূটনৈতিক ও সামরিক তৎপরতা বাড়িয়েছে পাকিস্তানও। বাংলাদেশে সক্রিয় চিন, রাশিয়া এবং ইজরায়েলের গুপ্তচর সংস্থাগুলিও। তবে অত্যন্ত নীরবে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে ভারত ও আমেরিকা। যা মুহাম্মদ ইউনূসের রক্তচাপ বাড়াতে যথেষ্ট। এই মুহূর্তে তিনজন বড় বড় বিশ্বনেতাকে একের পর এক স্বাগত জানানোর জন্য তৈরি হয়েছে ভারত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই হবে তার প্রথম ভারত সফর।  আগামী বছরের শুরুর দিকে ভারতে আসার সম্ভাবনা রয়েছে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। ব্রিকস সম্মেলনের জন্যই তাঁর ভারতে আসার কথা। তারপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারত সফর করতে পারেন, কারণ কোয়াড সম্মেলনে যোগ দিতে পারেন তিনি।

২০১৪ সালের পর থেকে ২০২৫ সাল হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পররাষ্ট্র নীতির জন্য সবচেয়ে কঠিন বছর। এ বছর এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা হয়েছিল। মে মাসেই ভারত ও পাকিস্তান চার দিনের যুদ্ধে হয়। দুই পারমাণবিক প্রতিবেশীর মধ্যে বহু দশকের মধ্যে এটাই ছিল সবচেয়ে ভয়াবহ লড়াই। কিন্তু যুদ্ধ আচমকা থেমে যাওয়া নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শতাধিক বার দাবি করেছেন যে ওই যুদ্ধ তিনি থামিয়েছেন। যদিও ভারত সেই দাবি প্রত্যাখ্যান করেছে। ফলে স্বল্পকালীন এই যুদ্ধ ভারত-মার্কিন সম্পর্কের ভালোই ক্ষতি করেছে। অন্যদিকে ট্যারিফ নিয়েও ভারত ও আমেরিকার দ্বন্দ্ব বিদ্যমান। অন্যদিকে রাশিয়া থেকে তেল কেনা নিয়েও মার্কিন চাপ ক্রমাগত বাড়ছে ভারতের উপর। এই আবহে রাশিয়া ও চিনের সঙ্গে ভারতের ঘনিষ্টতা বাড়তেই টনক নড়েছে ওয়াশিংটনের। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত বছর মিউনিখে বলেছিলেন, বিভিন্ন বিকল্প খোলা রাখার কারণে বিশ্বের উচিত ভারতকে ধন্যবাদ দেওয়া। ভারত কোনও একক পরাশক্তির সঙ্গে আটকে থাকেনি।

অন্যদিকে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরই এ অঞ্চলে স্থিতিশীলতা, নিরাপত্তা ও বঙ্গোপসাগর জুড়ে প্রভাবের ভারসাম্য নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। কূটনীতিকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর এখন ওয়াশিংটন ও দিল্লির উভয়ের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রাধিকার হিসেবে উঠে এসেছে। অনেকেই মনে করছেন, বাংলাদেশ এই মুহূর্তে একাধিক বিশ্ব শক্তির গুপ্তচর সংস্থার ক্রীড়াক্ষেত্র হয়ে হয়ে উঠেছে। তবে এখানে ভারত ও রাশিয়া অনেকটাই এগিয়ে রয়েছে। তবে সম্প্রতি ঢাকা বিমানবন্দরে আগুনে রাশিয়ার অনেক ক্ষতি হয়েছিল, তবুও তা নিয়ে রাশিয়ার খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই। কারণ, ক্ষতিটা বাংলাদেশের। এই আবহেই দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সাইডলাইনে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বৈঠকটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আবার এর পরপরই কাতারে দুই পক্ষের আরেক দফা বৈঠক হয়। সূত্র বলছে, দোহা বৈঠকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশের নির্বাচন নিয়ে ওয়াশিংটনের বাড়তি আগ্রহের ইঙ্গিত দেয়। আর এই বৈঠকে বড় ভূমিকা নিয়েছেন, কাতারের আমিরি দিওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন মুবারক আল খুলাইফি। এই বৈঠকের মূল প্রতিপাদ্য ছিল আওয়ামী লীগের প্রত্যাবাসন। অর্থাৎ, ভারত ও বাংলাদেশের মধ্যে বৈঠকে এখন একটাই বিষয়, সেটা হল আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের ব্যবস্থা করে দেওয়া। যা পাকিস্তান, মুহাম্মদ ইউনূস এবং জামায়তে ইসলামীর কাছে সবচেয়ে বড় মাথাব্যাথার কারণ।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ভারত কি এবার মানচিত্র বদলের চিন্তাভাবনা করছে?

Next Post

ডোভালের ফাঁদে ইউনূস। ভারতের পরিকল্পনায় ফেঁসেছে বাংলাদেশ

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
53
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ডোভালের ফাঁদে ইউনূস। ভারতের পরিকল্পনায় ফেঁসেছে বাংলাদেশ

ডোভালের ফাঁদে ইউনূস। ভারতের পরিকল্পনায় ফেঁসেছে বাংলাদেশ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি