• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সিন্ধু জল চুক্তি স্থগিত পাকিস্তানকে শুকিয়ে মারার পরিকল্পনা এবার আরও বড় ‘হাইভোল্টেজ ঝটকা’ দিল ভারত

সিন্ধু জল চুক্তি স্থগিত পাকিস্তানকে শুকিয়ে মারার পরিকল্পনা এবার আরও বড় ‘হাইভোল্টেজ ঝটকা’ দিল ভারত

administrator by administrator
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
48
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

পহেলগাঁও হামলার পরই পাকিস্তানকে দায়ী করে একের পর ঝটকা দিচ্ছে ভারত। এরমধ্যে সবচেয়ে হাইভোল্টেজ ঝটকা হল সিন্ধু জল চুক্তি বাতিল করা। বিশেষজ্ঞরা বলছেন, সার্জিক্যাল বা এয়ার স্ট্রাইকের থেকেও এই ওয়াটার স্ট্রাইক অনেক বেশি কার্যকর পাকিস্তানের জন্য। ভারত ও পাকিস্তানের মধ্যে বেশ কয়েকবার সরাসরি যুদ্ধ হয়েছে। সেই সঙ্গে কয়েকশোবার ভারতে জঙ্গি হানা হয়েছে, যার পিছনে পাকিস্তানের হাত প্রমাণিত। কিন্তু কোনও বারই ভারত ৬৫ বছরের সিন্ধু জল চুক্তি বাতিল করার মতো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে এবার করল, বিশেষজ্ঞদের মতে, সহ্যের সীমা অনেক আগেই অতিক্রম করে গিয়েছিল পাকিস্তান। ভারতের সঙ্গে ক্রমাগত ছায়াযুদ্ধ চালিয়ে তাঁরা নিজেরাই কার্যত ভিখারি দেশে পর্যবসিত হয়েছে। তবুও ভারতকে বিব্রত করার কোনও চেষ্টা বাদ রাখেনি তাঁরা। তবে ভারত বরাবরই ধৈর্যের পরীক্ষা দিয়ে গিয়েছে। পাকিস্তান যেমন বরাবর দাবি করে কাশ্মীর তাঁদের জুগলার ভেইন বা ঘাঁড়ের শিরা বা গর্ভস্থ শিরা। অর্থাৎ যে শিরা আমাদের ঘাড়ের রক্তনালী যা মাথা এবং ঘাড় থেকে অক্সিজেনবিহীন রক্তকে হৃদপিণ্ডে ফিরিয়ে নিয়ে যায়। মানবদেহের রক্ত সঞ্চালনের একটি গুরুত্বপূর্ণ অংশ। পাকিস্তানের কাছে কাশ্মীর কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাতেই সম্প্রতি পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এরকমই এক মন্তব্য করেছিলেন।

ADVERTISEMENT

কিন্তু পাকিস্তান ভুলে গিয়েছিল যে তাঁদের প্রধান শিরা হল সিন্ধু নদ, এবং উপশিরা হল সিন্ধু নদের শাখানদীগুলি। ভারত এবার তাতেই আঘাত হানলো। ফলে ভারতের সিন্ধু জল চুক্তি স্থগিত, পাকিস্তানকে একেবারেই নাড়িয়ে দিয়েছে। কারণ তাঁরা জানে এই সিদ্ধান্ত তাঁদের কাছে কতটা বড় ধাক্কা। যদিও পাক বিশেষজ্ঞদের সঙ্গে বহু ভারতীয় নদী বিশেষজ্ঞও প্রশ্ন তুলেছিলেন নদীর জল পাকিস্তানে যাওয়া কীভাবে বন্ধ করবে নরেন্দ্র মোদি সরকার? কিন্তু কয়েকটা দিন যেতেই তাঁরা জবাব পেতে শুরু করেছেন। প্রথমেই দেখা গেল, জম্মু ও কাশ্মীরের রামবন এলাকায় বাগলিহার হাইড্রোইলেকট্রিক প্রকল্পে চেনাব নদীর ওপর নির্মিত বাঁধে জল আটকে দেওয়া হয়েছে। ফলে চেনাব নদীতে জলের স্তর উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। যা পাকিস্তানের কাছে প্রথম অশনীসংকেত। এরপর দেখা গেল, পাকিস্তানকে না জানিয়েই উরি বাঁধ থেকে বিতস্তা নদীর জল ছেড়ে দেয় ভারত। এর ফলে পাক অধিকৃত কাশ্মীরের বিস্তৃর্ণ এলাকায় আচমকা বিপুল জল ঢুকে পড়ে। যার ফলে প্রবল বন্যা দেখা দেয় ওই এলাকায়। এমনকি পাক অধিকৃত কাশ্মীরে জরুরি অবস্থা জারি করতে হয় স্থানীয় প্রশাসনকে। পাকিস্তানের অভিযোগ, ভারত আন্তর্জাতিক জলচুক্তি সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে। ‘জল সন্ত্রাস’ তৈরি করেছে। যদিও নয়াদিল্লির তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এখানেই শেষ নয়, পাকিস্তানকে উচিৎ শিক্ষা দিতে জলকেই সবচেয়ে বড় হাতিয়ার করতে চলেছে ভারত। জানা যাচ্ছে, দ্রুততার সঙ্গে তিনটি জলবিদ্যুৎ প্রকল্পকে পাখির চোখ করা হয়েছে। কিষাণগঙ্গা, রতলে এবং পকল দুল এই তিনটি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, সিন্ধু নদকেই ভূ-কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে পাকিস্তানকে শায়েস্তা করতে চাইছে ভারত। ২০১৮ সালে কিষাণগঙ্গা প্রকল্পের শিলান্যাস করেছিলেন নরেন্দ্র মোদি। এই প্রকল্পে জলবিদ্যুৎ তৈরির জন্য বাঁধ নির্মানের পাশাপাশি বিতস্তা বা ঝিলম নদী থেকে ২৩ কিলোমিটার লম্বা একটি সুরঙ্গও তৈরি হচ্ছে। এবার সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ার ফলে ভারত অনায়াসেই সেই সুরঙ্গ থেকে আরও সুরঙ্গ তৈরি করে জল অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রতলে এবং পকল দুল জলবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করেছিলেন ২০২১ সালে। এখানেও চেনাব নদীর জল সুরঙ্গের মাধ্যমে ঘুরিয়ে আনার কাজ করছেন ভারতীয় ইঞ্জিনিয়াররা। আাগমী বছরই পকলে দুল প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। এখানে হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যা জম্মু ও কাশ্মীরের সর্ববৃহৎ বলে দাবি করা হচ্ছে। সিন্ধু এবং তাঁর শাখা নদীগুলি মূলত পাকিস্তানের দিকেই বয়ে গিয়েছে। তাই ভারত যদি সুরঙ্গ ও খাল খনন করে নদীর জল বাইপাস করে দিতে পারে, তাহলেই কেল্লাফতে।

সূত্রের খবর, ভারত আরও বড় পরিকল্পনা করেছে পাকিস্তানকে শায়েস্তা করার। এর জন্য ভারত হাত মিলিয়েছে আফগানিস্তানের সঙ্গেও। আমরা জানি এই মুহূর্তে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক একেবারেই ভালো নয়। রবিবারই ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কাবুল পৌঁছে গিয়েছে। সূত্রের খবর, আফগানিস্তানে কাবুল ও কুর্রম নদীতে বাঁধ দেওয়ার কাজ দ্রুত শেষ করতে চায় ভারত। যে চুক্তি আগেই করে রেখেছিল ভারত সরকার। রবিবার কাবুলে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে একটি শীর্ষ পর্যায়ের বৈঠক করেন ভারতীয় প্রতিনিধিদল। উল্লেখ্য ২০২১ সালে ভারত সরকার কাবুলে শাহতুত বাঁধ নির্মাণের জন্য ২৩৬ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছিল। যা প্রায় ২০ লক্ষ বাসিন্দার জন্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করবে এবং আফগানিস্তান জুড়ে সেচের জল সরবরাহ করবে। বিশেষজ্ঞদের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে শাহতুত নদীর জলপ্রবাহ ১৬ থেকে ১৭ শতাংশ কমিয়ে আনা হবে। যা পাকিস্তানের কাছে আরও বড় ধাক্কা। অর্থাৎ, শুধু সপ্ত সিন্ধু নয়, আফগানিস্তানের কয়েকটি নদীবাঁধ প্রকল্পে ভারত সহায়তা করে পাকিস্তানে জলের সরবরাহ আরও কমিয়ে হাইভোল্টেজ ঝটকা দিতে চলেছে ভারত। এই ঝটকা কোনও পরমানু বোমার থেকে কম নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

সীমান্ত চুক্তি বাতিল করে বড় সিদ্ধান্তে ভারত। ডোভালের টার্গেট পাকিস্তানের ‘POK 42’জঙ্গি ঘাঁটি

Next Post

বড় সিদ্ধান্তের পথে জয়শঙ্কর-ডোভাল… রাজনাথের বৈঠকে তিন বাহিনীর প্রধান ভারতের টার্গেট পাকিস্তান-বাংলাদেশ?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বড় সিদ্ধান্তের পথে জয়শঙ্কর-ডোভাল… রাজনাথের বৈঠকে তিন বাহিনীর প্রধান ভারতের টার্গেট পাকিস্তান-বাংলাদেশ?

বড় সিদ্ধান্তের পথে জয়শঙ্কর-ডোভাল… রাজনাথের বৈঠকে তিন বাহিনীর প্রধান ভারতের টার্গেট পাকিস্তান-বাংলাদেশ?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি