• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আশঙ্কাই সত্যি হচ্ছে? ইরানে মার্কিন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম! সকলের চোখ এখন হরমুজ প্রণালীর দিকে

আশঙ্কাই সত্যি হচ্ছে? ইরানে মার্কিন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম! সকলের চোখ এখন হরমুজ প্রণালীর দিকে

administrator by administrator
12 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
36
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ইজরায়েল ও ইরানের যুদ্ধে এবার সরাসরি ঢুকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দাবি, মার্কিন বিমানবাহিনী ইরানের পারমানবিক অস্ত্রভাণ্ডারগুলি ধ্বংস করে দিয়েছে। তিনি দাবি করেছিলেন, রবিবার শেষরাতে ইরানের তিনটি পরমাণুকেন্দ্র ফরদো, নাতানজ ও ইসফাহান লক্ষ্য করে হামলা চালিয়েছিল মার্কিন বমারু বিমান বি২। এই হামলায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে ওই তিন পরমাণু ঘাঁটির। কিন্তু ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমানু ঘাঁটি কি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে মার্কিন বোমারু বিমানের হামলায়? পরবর্তী সময়ে কয়েকটি উপগ্রহ চিত্র অবশ্য সেই দাবি নস্যাৎ করছে। সেই উপগ্রহ চিত্রগুলিতে দেখা যাচ্ছে, মার্কিন হামলার অনেক আগে থেকেই ওই তিনটি সাইটে বড় বড় পরিবহন ট্রাকের সারি। মনে করা হচ্ছে, ইরান হয়তো হামলার আশঙ্কা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাজ-সরঞ্জাম সরিয়ে ফেলেছিল আগেভাগেই। তবে এই সমস্ত আলাপ আলোচনাকে ছাপিয়ে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বড় আকার ধারণ করেছে যে চিন্তা সেটা হল বিশ্ব বাজারে তেলের জোগান। ইতিমধ্যেই তেলের দাম ছুঁয়েছে গত পাঁচ মাসের সর্বোচ্চ সীমা। তার জেরেই সোমবার তীব্র ধস নামল এশিয়ার শেয়ার বাজারে। এখন বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের চোখ এখন তেহরানের প্রতিক্রিয়ার দিকে।

ADVERTISEMENT

রবিবারই এক্স হ্যান্ডেলে বিবৃতি জারি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ  খামেনেই। কারও নাম না করেই তিনি লেখেন, ‘জায়ানবাদী বা ইহুদি মতাদর্শের শত্রুরা বড় ভুল করে ফেলেছে। যে অপরাধ ওরা করেছে তার শাস্তি ওদের পেতেই হবে। ইতিমধ্যেই ওই অপরাধীদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দিনেও তা জারি থাকবে’। এরপরই খামেনেইয়ের উপদেষ্টা আলি শামখানি একটি বিবৃতি দেন এক্স হ্যন্ডলে। তিনি লেখেন, পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে ঠিকই, তবে খেলা এখনও শেষ হয়নি। যা নিয়ে শঙ্কিত গোটা বিশ্ব। কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মনোভাব সামনে আসতে ইতিমধ্যেই ইরানের পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়েছে তাঁরা হরমুজ প্রণালী অবরুদ্ধ করবে। যা বিশ্বের তেলের জোগানের অন্যতম রুট হিসেবে চিহ্নিত। ইরান বিশ্বের নবম বৃহত্তম তেল উৎপাদক দেশ। দিনে প্রায় ৩৩ লক্ষ ব্যারেল তেল উৎপাদন করে তেহরান। যার অর্ধেক রফতানি হয়, বাকি অর্ধেক দেশের ঘরোয়া চাহিদা মেটানো এবং ব্ল্যাক মার্কেটে বিক্রি করা হয় বলে জানা যায়। বিশেষজ্ঞরা বলছেন, ইরান ব্ল্যাক মার্কেটে অপরিশোধিত তেল বিক্রি করেই বিপুল অর্থ জমা করেছে, যা তাঁদের পারমানবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে সাহায্য করেছে। কিন্তু প্রশ্ন হল, হরমূজ প্রণালী বন্ধ করে দিলে কি হবে?  বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথ হরমুজ প্রণালী। সংকীর্ণ এই জলপথ দিয়েই বিশ্ববাজারের প্রায় এক-পঞ্চমাংশ তেল এবং এক-চতুর্থাংশ তরল প্রাকৃতিক গ্যাস পরিবহন হয়। এই প্রণালী দিয়ে শুধু ইরান নয়, প্রতিবেশী ইরাক, সৌদি আরব ও কাতারের তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবাহী জাহাজ চলাচল করে। ফলে হরমুজ প্রণালী যদি ইরান অবরুদ্ধ করে দেয়, তাহলে বিশ্ব বাজারে তেল ও গ্যাসের হাহাকার তৈরি হয়ে যাবে। ফলে সকলেরই নজর এখন ওই দিকেই। ইরানের এই ঘোষণার পর ইতিমধ্যেই এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারে ধ্বস নামা শুরু হয়েছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ইরান, ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই যুদ্ধের ফলে সবচেয়ে বেশি চাপে পড়েছে চিন। কারণ, চিন তাঁর মোট তেল আমদানির প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ ইরান থেকেই কেনে। তা যেমন সরকারিভাবে আমদানি করা হয়, তেমনই ইরানের ব্ল্যাক মার্কেট থেকেও কিনে আনে বেজিং। এবার যুদ্ধের জেরে বিপদে পড়েছে চিন। যার সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্র চিনকেই দায়িত্ব নিয়ে বলছে ইরানকে বোঝানোর জন্য। আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিওর বক্তব্য, হরমুজ় প্রণালী নিয়ে ইরানের সঙ্গে কথা বলা উচিত চিনের। মার্কো রুবিওর কথায়, আমি চাই চিন সরকার যেন এ বিষয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করে। কারণ চিন তাদের তেলের জন্য হরমুজ় প্রণালীর উপর ভীষণ ভাবে নির্ভরশীল। এর আগে ইরানের পরমাণুকেন্দ্রে আমেরিকার হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল বেজিং। ওই হামলায় আমেরিকা আন্তর্জাতিক আইন ভেঙেছে বলেও দাবি করে চিন। অন্যদিকে রাশিয়া আবার সরাসরি ইরানের পাশে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছে। ক্রেমলিন জানিয়ে দেয়, প্রয়োজনে রাশিয়া ইরানকে পরমানু কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য করবে। সবমিলিয়ে ইরান এই মুহূর্তে একা নয়, তাঁদের পাশে অন্তত চিন ও রাশিয়া আছে বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তবে, এই মুহূর্তে ইরানের পাশে নেই মধ্যপ্রাচ্যের বহু ইসলামিক দেশ। সেই কারণেই হরমুজ প্রণালী অবরুদ্ধ করা নিয়ে ইরান সিদ্ধান্ত নিলেও প্রয়োগ করতে দ্বিধাগ্রস্থ। এখন দেখার কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বাংলাদেশের সংবিধানকেই পাল্টে যাচ্ছে! দেশে ফিরছে তালিবানি শাসন! জুলাই স*ন্ত্রাসবাদীদের মৃ*ত্যু সনদ?

Next Post

বদলে যাচ্ছে কি সেনাপ্রধানের অবস্থান? প্রকাশ্যে ইউনূসকে সেনাপ্রধানের কড়াবার্তা।

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বদলে যাচ্ছে কি সেনাপ্রধানের অবস্থান? প্রকাশ্যে ইউনূসকে সেনাপ্রধানের কড়াবার্তা।

বদলে যাচ্ছে কি সেনাপ্রধানের অবস্থান? প্রকাশ্যে ইউনূসকে সেনাপ্রধানের কড়াবার্তা।

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি