• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পিআর চেয়ে ভোট, বাংলাদেশের রাজপথে জামায়াতে ইসলামি, কার মদতে উঠছে প্রশ্ন

পিআর চেয়ে ভোট, বাংলাদেশের রাজপথে জামায়াতে ইসলামি, কার মদতে উঠছে প্রশ্ন

administrator by administrator
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অস্থির বাংলাদেশে নতুন করে অস্থির করে তুলেছে জামায়াতে ইসলামি, ইসলামি আন্দোলন, খেলাফত মজলিস সহ আরও কয়েকটি ইসলামি দল। তারা বেশ কয়েকটি দাবি নিয়ে সরব হয়েছে। তার মধ্যে অন্যতম হল পিআর পদ্ধতিতে নির্বাচন। বাকি ইস্যুগুলির মধ্যে রয়েছে জুলাই সনদের বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা করা, ভোটে সব দলের সমান সুযোগ, জুলাই গণহত্যার বিচার, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব।
প্রায় সমান দাবি জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ সহ আরও কয়েকটি দল। অন্যদিকে বিএনপি এবং বামপন্থী কয়েকটি দল পিআর পদ্ধতির প্রবল বিরোধীতা করেছে। তারা নির্বাচিত সংসদের মাধ্যমেই সাংবিধানিক সংস্কারের দাবি তুলেছে। ইসলামি দলগুলির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সংসদে আসন পেতে ও সরকারের অংশীদার হওয়ার একমাত্র রাস্তা পিআর পদ্ধতিতে ভোট। এই দাবির আরও একটি লক্ষ্য হল বিএনপিকে দূর্বল করা এবং সামান্য কিছু ভোট নিয়ে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাওয়া। অথচ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির দাবি পিআর পদ্ধতিতে ভোট হলে ভোটাররা বিভ্রান্ত হবেন। এই সুপরিকল্পিত মাস্টার প্ল্যান কারও পক্ষেই ভালো হবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার ঢাকায় বলেন, জণগনের ম্যানডেট না নিয়ে রাজপথে কর্মসূচি নিলে গণতন্ত্র নির্বাচন বাধাগ্রস্ত হবে। দ্রুত নির্বাচন না হলে দেশে গৃহযু্দ্ধের আশঙ্কা থাকবে। এদিকে আবার সৈয়দ মুহম্মদ রেজাউল করিমের দাবি, দেশকে স্থায়ীভাবে স্বৈরতন্ত্র থেকে রক্ষা করে সবার ভোটাধিকার নিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের একমাত্র লক্ষ্য। গত ৫৪ বছরে নির্বাচন হয়েছে যে পদ্ধতিতে তাতে বাংলাদেশ অনেক পিছনের দিকে চলে গিয়েছে। আগামীদিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন অত্যন্ত জরুরী।
এদিকে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণার দাবি নিয়ে মুখ খুলেছেন আনিসুল ইসলাম মামুদ। তাঁর প্রশ্ন, যে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বিপক্ষে জাতীয় পার্টি অতীতে দৃঢ় অবস্থান নিয়েছিল, সেই জামায়াত কী করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণার দাবি করে? বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলেও তিনি মন্তব্য করেন। মাহমুদ আরও বলেন, জাতীয় পার্টি তার জন্মলগ্ন থেকে জনগণের অধিকার, গণতান্ত্রিক চর্চা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের ধারক ও বাহক। বাংলাদেশের ইতিহাসে জাতীয় পার্টি বা দলের কোনও নেতা কখনও কোনও রাজনৈতিক অপরাধে জড়িয়ে পড়েনি। যে কারণে দলটিকে নিষিদ্ধ ঘোষণার দাবি করা হচ্ছে। জাতীয় পার্টি শুধু একটি রাজনৈতিকদল নয়। দেশের উন্নয়ন ও গণতন্ত্রের এক অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতার পর থেকে দল রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে চলেছে। শহর থেকে গ্রামে উন্নয়ন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করেছে। আধুনিক পরিকাঠামো নির্মাণ, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার ইতিহাস দলে রয়েছে।
ইসলাম মাহমুদের কথায়, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে ভোট সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরী। রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার দাবি গণতান্ত্রিক প্রক্রিয়াকে দূর্বল এবং জনগণের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেয়। মাহমুদের শেষ বার্তাটি বেশ তাৎপর্যপূর্ণ। তদারকি সরকার কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। দলের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছেন। সভাসমাবেশের খবর পেলেই তদারকি সরকারের লেঠেল বাহিনী সক্রিয় হয়ে উঠছে। তবে কি ইসলাম মাহমুদ তদারকি সরকারের এই সিদ্ধান্ত সমর্থন করতে পারছে না? তাঁর বক্তব্যে তো তেমনই ইঙ্গিত মিলছে।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

জুলাই শহীদের তালিকায় ছাত্রলীগ, পুলিশের নাম জুলাই চেনা নিয়ে কাদের ব্যবসা

Next Post

ইউনূসের বাংলাদেশে দুষ্কৃতীরাজ! তাড়া খেয়ে মসজিদে আশ্রয় পুলিশের

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনূসের বাংলাদেশে দুষ্কৃতীরাজ! তাড়া খেয়ে মসজিদে আশ্রয় পুলিশের

ইউনূসের বাংলাদেশে দুষ্কৃতীরাজ! তাড়া খেয়ে মসজিদে আশ্রয় পুলিশের

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি