বাংলাদেশে এই মুহূর্তে মহম্মদ ইউনূসের ধর্ম এবং কর্ম নিয়ে বেশ বিতর্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, তিনি কি ইসলাম ধর্মে রয়েছেন নাকি তিনি ধর্ম ত্যাগ করেছেন? তিনি কি আদৌ মুসলিম নাকি খ্রিস্টান? নাকি অন্য কোনও ধর্মে ধর্মান্তরিত মহম্মদ ইউনূস?
মহম্মদ ইউনূস এখন শুধুমাত্র একজন নোবেল প্রাপ্ত ব্যক্তিত্ব নন। তিনি একজন রাজনীতিবিদও বটে। আর আগে বাংলাদেশের বহু রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে নানা রকম জল্পনা তৈরি হয়েছিল। এমনকি এখনো হয়। তার মধ্যে বাদ যায়নি মোহাম্মাদ ইউনূস। ২০২৪ সালে ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে শপথ গ্রহণ করেন তিনি। তারপর থেকেই তার দেশ চালানোর ক্ষমতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কোনও কোনও মহলে তিনি প্রশংসিত হয়েছেন। এবার রাজনীতির ময়দানে তার ব্যক্তিগত জীবন এসে পড়ল। জানা যায়, তিনি আমেরিকাতে এক মহিলাকে বিয়ে করেছিলেন। তিনি অর্থোডক্স খ্রিস্টান বলে জানা গিয়েছে। আমাদের দেশের রেওয়াজ রয়েছে, ভিন্ন ধর্মের মানুষকে বিয়ে করলে ধর্মান্তর হয়। সেক্ষেত্রে মহম্মদ ইউনুস কি তার স্ত্রীকে ধর্মান্তরিত করেছিলেন ? ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন? কেউ কেউ আবার বলছেন, তার স্ত্রীকে ধর্মান্তরিত না করিয়ে বরং তিনি নিজেই ধর্মান্তর করেছেন। পরবর্তীকালে ওই মহিলার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে তিনি এখন কোথায়
জল্পনা এখানেই থেমে নেই। অনেকে বলছেন, মহম্মদ ইউনূস যখন আমেরিকা গিয়েছিলেন, তখন ইউনূসের অবস্থা ভালো ছিল ন। অনেকে মনে করেন, নিশ্চই তাকে সাহায্য করেছে ওই মহিলা। তাহলে ওই মহিলাকে তালাক দেওয়া ঠিক হয়নি বলে অনেকে বিবৃতি দিচ্ছেন। এমনকি অনেকে বলছেন, তার একটি মেয়ে রয়েছে। তিনি নাকি গান করেন আমেরিকার বিভিন্ন জায়গায়। এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। এমনকি তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী প্রচন্ড অসুস্থ। এমনকি ইউনূসকে ছাড়া তিনি কাউকে চেনেন না। এমনকি তিনি তাকে খাইয়ে না দিলে, তিনি খান না। এই খবর শেখ হাসিনার আমলের সামনে আসতে, অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। শেখ হাসিনা যে মানুষটিকে এত কষ্ট দিচ্ছেন, সেই মানুষটির জীবনে এতটা ট্রাজেডি! যখনই তিনি তদারকি সরকারের প্রধান উপদেষ্টা হলেন, তখন প্রশ্ন তুলছেন, তার দ্বিতীয় স্ত্রী কেন অসুস্থ হলেন? তার উপর কি কোনরকম মানসিক চাপ তৈরি করা হয়েছিল? এমনকি প্রধান উপদেষ্টা হওয়ার পর মোহাম্মদ ইউনুস দশ মাসে প্রায় ১০ বার বিদেশ সফর করেছেন। তাহলে এতদিন তার অসুস্থ স্ত্রী কিভাবে ছিলেন?
মোহাম্মদ ইউনুসের সম্পর্কে এমন নানা জল্পনা উঠে আসছে বাংলাদেশের অন্দরে। এর পাশাপাশি একজন রাজনীতিবিদের ব্যক্তিগত জীবনও রাজনৈতিক ময়দানে এসে পড়েছে। এমনকি তাকে প্রশ্ন করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে? এখন এ সমস্ত প্রশ্নের উত্তর কিভাবে দেন, কিভাবে এড়িয়ে যান প্রধান উপদেষ্টা সেটাই দেখার।












Discussion about this post