• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
প্রতারণার রাজনীতি নাকি রাজনীতির প্রতারণা? বাংলাদেশের রাজনীতিতে আবারও মাইনাস!

প্রতারণার রাজনীতি নাকি রাজনীতির প্রতারণা? বাংলাদেশের রাজনীতিতে আবারও মাইনাস!

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের রাজনীতিতে আবারও প্রবলভাবে ‘মাইনাস তত্ত্ব’ ঘুরে বেড়াচ্ছে। জুলাই অভ্যুত্থানের নিয়ন্ত্রক ও কুশীলব হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে সব রাজনৈতিক দলই কার্যত স্বীকৃতি দিয়েছিল। এই ছাত্ররাই পরে রাজনৈতিক দল গঠন করে, যার নাম জাতীয় নাগরিক পার্টি-সংক্ষেপে এনসিপি। এখনও তাঁরা জাতীয় নির্বাচন কমিশনের নিবন্ধন পায়নি, তবে তা যে কোনও সময় পেয়ে যাবে। যদিও দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে এনসিপি নেতারা দরকষাকষি করছেন বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে। যা অনেকটাই দৃষ্টিকটু লাগছে রাজনৈতিক বিশ্লেষকদের চোখে। কারণ, তরুণদের দল এমন একটা ভাব করছে যেন তাঁরাই দেশটা চালাচ্ছেন এবং তাঁদের কথাই এখন বাংলাদেশের আইন। কিন্তু গত এক-দেড় মাস ধরে লক্ষ্য করা যাচ্ছে, এনসিপি কিন্তু ক্রমশ একঘরে হয়ে পড়ছে। এক সময় যাদের কিংস পার্টি বলে ডাকা হতো, এই মুহূর্তে সেই তরুণদের দল কার্যত কোনঠাসা। কেউ কেউ আগ বাড়িয়ে দাবি করছেন, জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এনসিপি এখন কঠিন সময় পার করছে। জামায়াতের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর এনসিপি কার্যত বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাসের দিকে এগোচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন, জামায়াত জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং ছাত্রদের আন্দোলন ছিনিয়ে নিয়েছে। যদিও জামায়াত শিবিরের দাবি, এই বক্তব্যগুলো অত্যন্ত অসৌজন্যমূলক। অর্থাৎ, একসময় জামাত ও এনসিপি এক ও অভিন্ন মনে করা হতো, এখন সেই সম্পর্কেই বিরাট ফাটল ধরেছে। এনসিপি–জামায়াতের এই সংঘাতে উন্মোচিত হচ্ছে বাংলাদেশের রাজনীতির অন্যতম এক কৌশলী মেকানিজম। আসলে রাজনীতিতে “শেষ কথা নেই” বলে একটা কথা প্রচলিত আছে। আর এটা গভীর রাজনৈতিক বাস্তবতা। সেটা আবারও প্রমান হল এনসিপি-জামায়তের সংঘাতে। গত বছরের জুন-জুলাই মাসে বাংলাদেশে যে ব্যাপক গণআন্দোলন চলেছিল, সেটা কি কেবলমাত্র ছাত্রদের দ্বারাই সংগঠিত ছিল? পরবর্তী সময় বিএনপি-সহ বিভিন্ন রাজনৈতিক দল দাবি করেছিল তাঁরাও এই আন্দোলনে সামিল ছিল। অন্যদিকে জামাত শিবির স্পষ্ট করে কিছু দাবি না করলেও বিভিন্নভাবে বুঝিয়েছে হাসিনাবিরোধী ওই আন্দোলনের নেপথ্যে ছিল তাঁদের শতভাগ অস্তিত্ব। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম যে ভাষায় জামায়াতের আন্দোলনকে “সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা” বলেছেন তাতে আগামীদিনে এই দুই দলের মধ্যে রাজনৈতিক জোট কার্যত অসম্ভব। অন্যদিকে বৈষম্যবিরোধী নেতৃত্ব এবং এনসিপি নেতারা বিভিন্ন সময় যে ভাষায় বিএনপিকে আক্রমণ করেছে তাতে বিএনপির সঙ্গেও যে তাঁদের জোট হতে পারে, সেটা কেউ মনেই করছেন না। বিএনপিও সেটা বুঝিয়ে দিয়েছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে এনসিপির পক্ষে একা ভোটে লড়াই করা একেবারেই সম্ভব না। তাঁদের সংগঠনিক জোর এখনও সেই পর্যায়ে আসেনি। আাগমী ফেব্রুয়ারিতে যদি বাংলাদেশে ভোট হয়, তাহলে ভরাডুবি হবে এনসিপির।
কেউ কেউ বলছেন, এনসিপির সরকারের যাওয়াটা ভুল ছিল। আবার কেউ বলছেন তাড়াহুড়ো করে রাজনৈতিক দল গঠন করেছে এনসিপি। অন্যদিকে বাংলাদেশের জনগণের একটা বড় অংশের মানুষের দাবি, প্রথমসারির বেশ কয়েকজন এনসিপি নেতার দেহভঙ্গি, অঙ্গভঙ্গি ও কথাবার্তায় সীমালঙ্ঘন হয়েছে। বেশ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, জুলুমবাজির অভিযোগও এসেছে। এরমধ্যে সবচেয়ে বড় অভিযোগটি হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং প্রশাসনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এনসিপি নেতারা। জামাতের সঙ্গে সম্পর্কে চির ধরার এটাই বড় কারণ। আর সেই কারণেই এনসিপি কার্যত মাইনাসে চলে গিয়েছে বাংলাদেশের রাজনীতিতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখনও সময় আছে এনসিপির তরুণ রাজনীতিবিদদের। কারণ তাঁদের বয়স কম আর জুলাই আন্দোলন ও অভ্যুত্থানে তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাংলাদেশের রাজনীতিতে এনসিপি এখন যে অবস্থায় পৌঁছেছে, সেখানে সাহসের সঙ্গে সত্য প্রকাশ করাটা অত্যন্ত জরুরি। তাদের বুঝতে হবে, সবাই তাদের ব্যবহার করে ফেলে দিয়েছে। জুলাই সনদ তাদের দাবি হলেও তারা স্বাক্ষর করেনি। গত বছর গণঅভ্যুত্থানের নামে ঠিক কি হয়েছিল সেটাই এখন প্রকাশ করতে হবে এনসিপিকে। না হলে বাংলাদেশের চিরাচরিত মাইনাস ফর্মুলায় তাঁরাও বানের জলে ভেসে যাবে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বাংলাদেশে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার, বিলুপ্তির পথে ইউনূসের অন্তর্বর্তী সরকার

Next Post

আওয়ামী লীগের উপর কী নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে? আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ চাপে ইউনূসের ঘুম উড়ছে

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
আওয়ামী লীগের উপর কী নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে? আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ চাপে ইউনূসের ঘুম উড়ছে

আওয়ামী লীগের উপর কী নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে? আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ চাপে ইউনূসের ঘুম উড়ছে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি