• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে মব জাস্টিস! ইউনূুস-এনসিপি-জামাতের মুখোশ খুললেন বিএনপি নেতা

মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে মব জাস্টিস! ইউনূুস-এনসিপি-জামাতের মুখোশ খুললেন বিএনপি নেতা

administrator by administrator
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
56
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে রবিবার ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা। কিন্তু ফজলুর রহমানের অভিযোগ আরও গুরুতর। তিনি রীতিমতো সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, মব জাস্টিস সৃষ্টি করে তাঁকেই মারার পরিকল্পনা হয়েছে। বাংলাদেশেরই সাধারণ মানুষের প্রতি তিনি প্রশ্ন তুললেন, এই দেশে তাঁর বেঁচে থাকার অধিকার আছে কি না। বিশ্বজুড়ে ঘৃণিত ‘মব জাস্টিস’ তাঁর ওপর চলতে পারে কি না। এগুলোর উত্তর যদি ‘না’ হয়, তাহলে এসবের প্রতিবাদ করুন।

উল্লেখ্য, রবিবার মধ্যরাত থেকে বিএনপি নেতা তথা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে ঢাকার সেগুনবাগিচা এলাকায় তাঁর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করছেন একদল ব্যক্তি। তবে বিক্ষোভকারীদের সংখ্যা মাত্র এগারো জন, এর মধ্যে একজন নারীও আছেন। সে দেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের অভিমত, মব জাস্টিসের নামে বাংলাদেশে যেভাবে মব সৃষ্টি করা হচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, সবচেয়ে গুরুতর দিক হল মব জাস্টিসের নামে যাকে খুশি হত্যাও করা হচ্ছে। এই বিষয়ে প্রশ্ন তুলে ফজলুর রহমান আসলে অন্তর্বর্তীকালীন সরকারের মুখোশটাই খুলে দিলেন। প্রকাশ্য রাস্তায় ফজলুর রহমানের বাড়ির সামনে যেভাবে ওই এগারোজন দিনভর কুরুচিকর স্লোগান দিলেন, আপত্তিকর ভাষায় পোস্টার নিয়ে বসে থাকলেন এমনকি ওই মুক্তিযোদ্ধাকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দিলেন, তাতেই শোনা গেল মব জাস্টিসের সুর। ওই বিক্ষোভের মাঝে একজন তরুণীও ছিলেন। তিনি যে ভাষায় স্লোগান তুলেছেন তা অত্যন্ত আস্চর্যজনক। এ বিষয়ে ফজলুর রহমানের অভিযোগের তির বিদেশে থাকা কয়েকজন অ্যাক্টিভিস্টের দিকে। বলাই বাহুল্য তাঁর ইঙ্গিত পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেনের মতো বিদেশে থেকে বাংলাদেশকে অশান্ত করার চক্রান্তকারীরা। তবে তিনি এই মব জাস্টিসের পিছনে জামায়তে ইসলামীর হাতও দেখছেন।

প্রসঙ্গত, রবিবার মধ্যরাত থেকে সোমবার বিকেল পর্যন্ত ওই এগারো জন বিক্ষোভকারী ফজলুর রহমানের বাড়ির সামনে বসে ক্রমাগত স্লোগান দিয়েছেন। স্বভাবতই ওই বিএনপি নেতা তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত। তাঁর কথায়, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী সবার কাছে আহ্বান করছি, আপনারা আমার মৌলিক অধিকার এবং আমার সন্তানদের বেঁচে থাকার অধিকার, আমার স্ত্রীর বেঁচে থাকার অধিকার আপনারা দয়া করে নিশ্চিত করুন। আরও আশ্চর্যজনক বিষয় হল, দলের সর্বোচ্চ নেত্রীর উপদেষ্টা যে গুরুতর বিষয় নিয়ে বারংবার প্রশ্ন তুলছেন, সেটাকে অস্বীকার করে উল্টে তাঁকেই শো-কজ নোটিশ পাঠিয়েছে বিএনপি। অর্থাৎ, ক্ষমতার লোভে অন্ধ তারেক রহমান ও তাঁর অনুগামীরা মুক্তিযোদ্ধা তথা প্রবীন আইনজীবীকেই কাঠগড়ায় তুলছেন। অথচ তিনি সঙ্গত প্রশ্ন তুলেছেন বাংলাদেশে এখন সবচেয়ে বড় শিল্প হল মব জাস্টিস।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

মবের জনকই আক্রান্ত মবের হাতে!

Next Post

ভারতের বিরুদ্ধে গোপন সমঝোতা? বাংলাদেশকে ক্ষেপণাস্ত্র দিতে চায় পাকিস্তান!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভারতের বিরুদ্ধে গোপন সমঝোতা? বাংলাদেশকে ক্ষেপণাস্ত্র দিতে চায় পাকিস্তান!

ভারতের বিরুদ্ধে গোপন সমঝোতা? বাংলাদেশকে ক্ষেপণাস্ত্র দিতে চায় পাকিস্তান!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি